রাঙ্গুনিয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মোলন সম্পন্ন

নিউজ ডেস্ক: মানবতার সেবা ও দেশ পরিচালনায় যোগ্যতা অর্জনের মাধ্যমে আল্লাহ তা’য়ালার সন্তুষ্টি লাভ করা এই প্রতিপাদ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাঙ্গুনিয়া উপজেলা কর্মী সম্মোলন সম্পন্ন হয়েছে।

শুক্রবার (২১ ফেব্রুয়ারী) রাঙ্গুনিয়া পৌর অডিটোরিয়ামে উপজেলা আমির মওলানা হাসান মুরাদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য অধ্যাপক আহসানুল্লাহ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিশ সুরা সদস্য অধ্যক্ষ আমিরুজ্জামান, চট্টগ্রাম উত্তর জেলা আমীর আলাউদ্দিন সিকদার, এসিস্ট্যান্ট সেক্রেটারী অধ্যাপক ফজলুল করিম।
মাষ্টার মুহাম্মদ কামাল উদ্দিনের সঞ্চালনায় আরো উপস্থিত বক্তব্য রাখেন,বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জাফরুল ইসলাম চৌধুরী, উপজেলা কর্ম পরিষদ সদস্য আ,জ,ম,ওমর, অর্থনীতিবিদ কাজী ইরফানুল হক, উপজেলা নায়েবে আমীর মাওলানা শওকত হোসেন, সাবেক উপজেলা চেয়ারম্যান কাজী নুরুল আলম। উত্তর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন এর সদস্য ফিরোজ আলম ভূইঁয়া, প্রশিক্ষন সম্পাদক ইলিয়াছ কোম্পানি, মাজলিসুল মুফাসসিরীন এর সহ সভাপতি মাওলানা ইসমাইল হোসাইন প্রমূখ।

বক্তারা বলেন, ৫ই আগষ্টের বিপ্লব বাংলার প্রতিটি মানুষের মনে চেতনা জাগিয়েছে। এই শতাব্দী, ইসলামী শতাব্দী। আমরা স্বৈরাচারী শাসকের পতন ঘটিয়েছি। কোরআানের শাসন যারা চান না তারা আল্লাহর কাছে জবাব দিহি করতে হবে। কোরআনকে আমরা বিশ্বাস করি বলে ইসলাম জাতিবেদ বা হিংসার রাজনীতি করে না। বিএনপি জামায়াত এর উপর ভর করে ক্ষমতায় গিয়েছিল। আমরা দাসত্ব চায়না। বৈষম্য বিরোধী আন্দোলনের প্রধান উৎস হচ্ছে আগামীর সুষ্ট নির্বাচন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত ইসলামী সারা দেশে ৩০০ আসনে প্রার্থী ঘোষনা করেছে। কেন্দ্রের ঘোষনা অনুযায়ী চট্টগ্রাম ৭ রাঙ্গুনিয়া আসনে অধ্যক্ষ আমিরুজ্জানকে মনোনয়ন চুড়ান্ত ঘোষনা করেছে। বড় গলায় বলতো শেখ হাসিনা পালায়না, আর এখন ভারতে পালিয়ে আশ্রয় নিয়েছেন। এই নতুন বাংলাদেশের আর কাউকে চাঁদাবাজি করতে দেয়া হবেনা।
আল্লাহর রোজা, নামাজ ফরজ করেছেন আইনের শাসন চালু করতে রাঙ্গুনিয়াকে মডেল উপজেলা উপহার দিতে নতুন বাংলাদেশে ইসলামী শাসন ব্যবস্থার বিকল্প নেই।

  • Related Posts

    এবার রাঙ্গুনিয়ায় গোসল করকে নেমে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

    প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক:চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে রবিন (১৬) নামে এক স্কুলশিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে রাঙ্গুনিয়া থানা সদরের সৈয়দবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।…

    রাঙ্গুনিয়ায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

    প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অটোরিকশাযোগে বাড়ি ফেরার পথে ছিটকে পড়ে রুবেল নামে তিন বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) আনুমানিক বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    এবার রাঙ্গুনিয়ায় গোসল করকে নেমে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

    • By admin
    • September 15, 2026
    • 235 views
    এবার রাঙ্গুনিয়ায় গোসল করকে নেমে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

    রাঙ্গুনিয়ায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

    • By admin
    • September 15, 2026
    • 154 views
    রাঙ্গুনিয়ায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

    রাঙ্গুনিয়া পদুয়া খুরুশিয়ায় কবর খনন নিয়ে বিরোধ, দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় চারজনের বিরুদ্ধে অভিযোগ

    • By admin
    • September 13, 2026
    • 568 views
    রাঙ্গুনিয়া পদুয়া খুরুশিয়ায় কবর খনন নিয়ে বিরোধ, দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় চারজনের বিরুদ্ধে অভিযোগ

    মাদকের বিরুদ্ধে পদুয়া খুরুশিয়ায় কঠোর বার্তা, ওসির নেতৃত্বে মাদকবিরোধী র‌্যালি

    • By admin
    • September 13, 2026
    • 49 views
    মাদকের বিরুদ্ধে পদুয়া খুরুশিয়ায় কঠোর বার্তা, ওসির নেতৃত্বে মাদকবিরোধী র‌্যালি

    মোস্তফা আল জামী মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হামদ-নাত, কেরাত ও গজল প্রতিযোগিতা

    • By admin
    • September 13, 2026
    • 59 views
    মোস্তফা আল জামী মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হামদ-নাত, কেরাত ও গজল প্রতিযোগিতা

    দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসির সঙ্গে আবনায়ে কোদালা ওলামা সংস্থার সৌজন্য সাক্ষাৎ

    • By admin
    • September 12, 2026
    • 51 views
    দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসির সঙ্গে আবনায়ে কোদালা ওলামা সংস্থার সৌজন্য সাক্ষাৎ