মৌলানা সৈয়দ আব্দুস ছত্তার শাহ নকশবন্দী (রহ:)’র ৫৬ তম চেহলাম অনুষ্ঠিত

নিউজ ডেস্ক: রাঙ্গুনিয়া পদুয়া নারিশ্চা হযরত মৌলানা সৈয়দ আব্দুস ছত্তার শাহ নকশবন্দী (রহ:)’র ৫৬ তম চেহলাম শরীফ অনুষ্ঠিত হয়েছে।

filter:

রবিবার (২২ ফেব্রুয়ারী) দুপুরে মাজার সংলগ্ন মসজিদে হযরত মৌলানা সৈয়দ আব্দুস ছত্তার শাহ নকশবন্দী (রহ:)’র ৫৬ তম চেহলাম অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নিতে বিভিন্ন এলাকা থেকে মাজার প্রাঙ্গনে আসেন আশেক-ভক্তকানরা।

এই উপলক্ষে রবিবার দুপুরে মাজার সংলগ্ন হাজী আজিম উদ্দিন জামে মসজিদে পবিত্র খতমে কুরআন,খতমে গাউসিয়া শরিফ,তাবারুক বিতরণ, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

রবিবার দুপুরে চেহলাম শরীফ উপলক্ষে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মৌলানা সৈয়দ আব্দুস ছত্তার শাহ নকশবন্দী (রহ:)’র সাজ্জাদানশীল সৈয়দ আহসানুল হুদা (সাব্বির) (মা.জি. আ.)। মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ ও সমৃদ্ধি কামনা করেন সৈয়দ আহসানুল হুদা (সাব্বির) (মা.জি. আ.)।

সাজ্জাদানশীল সৈয়দ আহসানুল হুদা (সাব্বির) (মা.জি. আ.) ও হযরত মাওলানা সৈয়দ আব্দুচ ছত্তার শাহ নকশবন্দী (রাহ.) সামাজিক ও মানবিক সুন্নি সংগঠন ৫৬ তম চেহলাম উপলক্ষে আয়োজন ও ব্যবস্থাপনা তত্ত্বাবধান করেন। এতে মিলাদ পরিচালনা করেন আগত ওলামায়ে কেরামগণ।

মোনাজাত শেষে আগত ভক্ত-আশেকানদের মধ্যে ফলাহার ও তাবারুক বিতরণ করা হয়।

গত ১৯ ও ২০ ফেব্রুয়ারী মৌলানা সৈয়দ আব্দুস ছত্তার শাহ নকশবন্দী (রহ:)’র ৫৬ তম বার্ষিক ওরশ অনুষ্ঠিত হয়।

  • Related Posts

    রাঙ্গুনিয়া পদুয়া খুরুশিয়ায় কবর খনন নিয়ে বিরোধ, দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় চারজনের বিরুদ্ধে অভিযোগ

    প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক: চট্টগ্রামের দক্ষিণ রাঙ্গুনিয়ার পশ্চিম খুরুশিয়ায় সামাজিক কবরস্থানে মরদেহ দাফনের কবর খননের বিষয় নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধের ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। এ ঘটনায় এক…

    দক্ষিণ রাঙ্গুনিয়ায় ইয়াবা-গাঁজাসহ ৩ মাদকসেবী গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালতে সাজা

    প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক: চট্টগ্রামের দক্ষিণ রাঙ্গুনিয়ায় পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪ পিস ইয়াবা ও ৬ পুরিয়া গাঁজাসহ তিন মাদকসেবীকে গ্রেপ্তার করেছে দক্ষিণ রাঙ্গুনিয়া থানা পুলিশ। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতের…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    এবার রাঙ্গুনিয়ায় গোসল করকে নেমে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

    • By admin
    • September 15, 2026
    • 235 views
    এবার রাঙ্গুনিয়ায় গোসল করকে নেমে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

    রাঙ্গুনিয়ায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

    • By admin
    • September 15, 2026
    • 154 views
    রাঙ্গুনিয়ায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

    রাঙ্গুনিয়া পদুয়া খুরুশিয়ায় কবর খনন নিয়ে বিরোধ, দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় চারজনের বিরুদ্ধে অভিযোগ

    • By admin
    • September 13, 2026
    • 568 views
    রাঙ্গুনিয়া পদুয়া খুরুশিয়ায় কবর খনন নিয়ে বিরোধ, দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় চারজনের বিরুদ্ধে অভিযোগ

    মাদকের বিরুদ্ধে পদুয়া খুরুশিয়ায় কঠোর বার্তা, ওসির নেতৃত্বে মাদকবিরোধী র‌্যালি

    • By admin
    • September 13, 2026
    • 49 views
    মাদকের বিরুদ্ধে পদুয়া খুরুশিয়ায় কঠোর বার্তা, ওসির নেতৃত্বে মাদকবিরোধী র‌্যালি

    মোস্তফা আল জামী মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হামদ-নাত, কেরাত ও গজল প্রতিযোগিতা

    • By admin
    • September 13, 2026
    • 59 views
    মোস্তফা আল জামী মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হামদ-নাত, কেরাত ও গজল প্রতিযোগিতা

    দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসির সঙ্গে আবনায়ে কোদালা ওলামা সংস্থার সৌজন্য সাক্ষাৎ

    • By admin
    • September 12, 2026
    • 51 views
    দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসির সঙ্গে আবনায়ে কোদালা ওলামা সংস্থার সৌজন্য সাক্ষাৎ