রাঙ্গুনিয়ায় ডিবি পুলিশ পরিচয়ে মাদক কারবার, গ্রেফতার দুই

নিউজ ডেস্ক: রাঙ্গুনিয়ায় ডিবি পুলিশ পরিচয়ে ইয়াবা কারবারকালে দুই ব্যক্তিকে ধরে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে জনতা। এসময় তাদের কাছ থেকে একটি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়। এই ব্যাপারে রোববার (২ মার্চ) সকালে গ্রেফতার দুই ব্যক্তিকে জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ।

তারা হলেন উপজেলার ইসলামপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড বদি উদ্দিন তালুকদার বাড়ির মতিউর রহমানের ছেলে মো. আরিফুল ইসলাম (৩০) এবং একই ইউনিয়নের ৬নং ওয়ার্ড গাবতল খলিফা পাড়া এলাকার মো. নবীর হোসেনের ছেলে মো. আব্দুল আজিজ(২৮)। এই ঘটনায় গত ১ মার্চ দিনগত রাত ১টার দিকে উপজেলার হোসনাবাদ ইউনিয়নের ১নং ওয়ার্ড মো. আজিজের ছেলে মো. জসিম (৩৩) বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।

মামলার এজহার সুত্রে জানা যায়, গত ১ মার্চ রাত সাড়ে ৯টার দিকে ভুক্তভোগী জসিম হোসনাবাদ বাজার থেকে নিজ বাড়িতে যাচ্ছিলো। যাওয়ার পথে মোগলেরহাট বাজার এলাকায় এলে একটি সিএনজি অটোরিকশা (রেজিঃ নম্বর চট্টগ্রাম-থ-১১-৮২৬৮) যোগে অভিযুক্ত আরিফ ও আজিজ তাকে ডিবি পুলিশ পরিচয়ে আটকায়।

তাকে এলোপাতাড়ি মারধর করতে থাকে এবং মামলার ভয় দেখিয়ে পঞ্চাশ হাজার টাকা চাঁদা দিতে বলে। এসময় তাদের হাত থেকে বাঁচার জন্য জসিম শোরচিৎকার করলে আশেপাশের লোকজন এগিয়ে এসে এই দু’জনকে আটক করে। তখন তারা উপস্থিত সবাইকে ডিবি পুলিশ পরিচয় দিলে উত্তেজিত জনতা তাদের গণধোলাই দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের থানায় নিয়ে যায়।

তবে স্থানীয় বেশ কিছু ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে জানান, ইয়াবা ক্রয় করে টাকা কম দেয়ায় এই দুই পক্ষের সাথে হাতাহাতির ঘটনা ঘটে। এক পর্যায়ে স্থানীয়রা এগিয়ে এলে উপস্থিত লোকজনকে ভয় দেখানোর জন্য নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে সরে যেতে বলে। স্থানীয়রা তাদের পুলিশের আইডি কার্ড দেখাতে বললে তারা দেখাতে পারেনি। পরে উপস্থিত লোকজন আরিফ ও আজিজকে আটক করে এবং বাকি দুইজন পালিয়ে যায়।

এই ব্যাপারে রাঙ্গুনিয়া থানার ওসি (তদন্ত) সুজন হাওলাদার সংবাদ মাধ্যমকে বলেন, “ভুক্তভোগী জসিম থানায় মামলা দিলে পুলিশ অভিযুক্ত দুই ব্যক্তিকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছে। এই ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।”

  • Related Posts

    এবার রাঙ্গুনিয়ায় গোসল করকে নেমে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

    প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক:চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে রবিন (১৬) নামে এক স্কুলশিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে রাঙ্গুনিয়া থানা সদরের সৈয়দবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।…

    রাঙ্গুনিয়ায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

    প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অটোরিকশাযোগে বাড়ি ফেরার পথে ছিটকে পড়ে রুবেল নামে তিন বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) আনুমানিক বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    এবার রাঙ্গুনিয়ায় গোসল করকে নেমে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

    • By admin
    • September 15, 2026
    • 235 views
    এবার রাঙ্গুনিয়ায় গোসল করকে নেমে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

    রাঙ্গুনিয়ায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

    • By admin
    • September 15, 2026
    • 154 views
    রাঙ্গুনিয়ায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

    রাঙ্গুনিয়া পদুয়া খুরুশিয়ায় কবর খনন নিয়ে বিরোধ, দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় চারজনের বিরুদ্ধে অভিযোগ

    • By admin
    • September 13, 2026
    • 568 views
    রাঙ্গুনিয়া পদুয়া খুরুশিয়ায় কবর খনন নিয়ে বিরোধ, দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় চারজনের বিরুদ্ধে অভিযোগ

    মাদকের বিরুদ্ধে পদুয়া খুরুশিয়ায় কঠোর বার্তা, ওসির নেতৃত্বে মাদকবিরোধী র‌্যালি

    • By admin
    • September 13, 2026
    • 49 views
    মাদকের বিরুদ্ধে পদুয়া খুরুশিয়ায় কঠোর বার্তা, ওসির নেতৃত্বে মাদকবিরোধী র‌্যালি

    মোস্তফা আল জামী মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হামদ-নাত, কেরাত ও গজল প্রতিযোগিতা

    • By admin
    • September 13, 2026
    • 59 views
    মোস্তফা আল জামী মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হামদ-নাত, কেরাত ও গজল প্রতিযোগিতা

    দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসির সঙ্গে আবনায়ে কোদালা ওলামা সংস্থার সৌজন্য সাক্ষাৎ

    • By admin
    • September 12, 2026
    • 51 views
    দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসির সঙ্গে আবনায়ে কোদালা ওলামা সংস্থার সৌজন্য সাক্ষাৎ