রাঙ্গুনিয়ায় ডিবি পুলিশ পরিচয়ে মাদক কারবার, গ্রেফতার দুই

নিউজ ডেস্ক: রাঙ্গুনিয়ায় ডিবি পুলিশ পরিচয়ে ইয়াবা কারবারকালে দুই ব্যক্তিকে ধরে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে জনতা। এসময় তাদের কাছ থেকে একটি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়। এই ব্যাপারে রোববার (২ মার্চ) সকালে গ্রেফতার দুই ব্যক্তিকে জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ।

তারা হলেন উপজেলার ইসলামপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড বদি উদ্দিন তালুকদার বাড়ির মতিউর রহমানের ছেলে মো. আরিফুল ইসলাম (৩০) এবং একই ইউনিয়নের ৬নং ওয়ার্ড গাবতল খলিফা পাড়া এলাকার মো. নবীর হোসেনের ছেলে মো. আব্দুল আজিজ(২৮)। এই ঘটনায় গত ১ মার্চ দিনগত রাত ১টার দিকে উপজেলার হোসনাবাদ ইউনিয়নের ১নং ওয়ার্ড মো. আজিজের ছেলে মো. জসিম (৩৩) বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।

মামলার এজহার সুত্রে জানা যায়, গত ১ মার্চ রাত সাড়ে ৯টার দিকে ভুক্তভোগী জসিম হোসনাবাদ বাজার থেকে নিজ বাড়িতে যাচ্ছিলো। যাওয়ার পথে মোগলেরহাট বাজার এলাকায় এলে একটি সিএনজি অটোরিকশা (রেজিঃ নম্বর চট্টগ্রাম-থ-১১-৮২৬৮) যোগে অভিযুক্ত আরিফ ও আজিজ তাকে ডিবি পুলিশ পরিচয়ে আটকায়।

তাকে এলোপাতাড়ি মারধর করতে থাকে এবং মামলার ভয় দেখিয়ে পঞ্চাশ হাজার টাকা চাঁদা দিতে বলে। এসময় তাদের হাত থেকে বাঁচার জন্য জসিম শোরচিৎকার করলে আশেপাশের লোকজন এগিয়ে এসে এই দু’জনকে আটক করে। তখন তারা উপস্থিত সবাইকে ডিবি পুলিশ পরিচয় দিলে উত্তেজিত জনতা তাদের গণধোলাই দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের থানায় নিয়ে যায়।

তবে স্থানীয় বেশ কিছু ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে জানান, ইয়াবা ক্রয় করে টাকা কম দেয়ায় এই দুই পক্ষের সাথে হাতাহাতির ঘটনা ঘটে। এক পর্যায়ে স্থানীয়রা এগিয়ে এলে উপস্থিত লোকজনকে ভয় দেখানোর জন্য নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে সরে যেতে বলে। স্থানীয়রা তাদের পুলিশের আইডি কার্ড দেখাতে বললে তারা দেখাতে পারেনি। পরে উপস্থিত লোকজন আরিফ ও আজিজকে আটক করে এবং বাকি দুইজন পালিয়ে যায়।

এই ব্যাপারে রাঙ্গুনিয়া থানার ওসি (তদন্ত) সুজন হাওলাদার সংবাদ মাধ্যমকে বলেন, “ভুক্তভোগী জসিম থানায় মামলা দিলে পুলিশ অভিযুক্ত দুই ব্যক্তিকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছে। এই ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।”

  • Related Posts

    রাঙ্গুনিয়ায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, অবৈধ ইটভাটার চিমনি-কিলন গুঁড়িয়ে দিল প্রশাসন

    প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক | রাঙ্গুনিয়া, চট্টগ্রাম: চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দিনব্যাপী পরিচালিত উচ্ছেদ অভিযান ও মোবাইল কোর্টে একটি অবৈধ ইটভাটার…

    সরফভাটার মীরেরখীলে কৃষককে তুলে নিয়ে দুই হাত বিচ্ছিন্ন করে হত্যার অভিযোগ

    প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক, রাঙ্গুনিয়া (চট্টগ্রাম): চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নের মীরেরখীল এলাকায় নেজাম উদ্দিন নামে এক ব্যক্তিকে সন্ত্রাসীরা তুলে নিয়ে গিয়ে দুই হাত কেটে দিয়েছে বলে খবর পাওয়া গেছে।…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    রাঙ্গুনিয়ায় ৮ম ফ্রি মেডিকেল ক্যাম্প ৬ নভেম্বর

    • By admin
    • November 4, 2026
    • 59 views
    রাঙ্গুনিয়ায় ৮ম ফ্রি মেডিকেল ক্যাম্প ৬ নভেম্বর

    দক্ষিন রাঙ্গুনিয়া থানা জাতীয়তাবাদী সিএনজি অটেরিক্সা শ্রমিকদলের অভিষেক অনুষ্টান সম্পন্ন

    • By admin
    • November 3, 2026
    • 63 views
    দক্ষিন রাঙ্গুনিয়া থানা জাতীয়তাবাদী সিএনজি অটেরিক্সা শ্রমিকদলের অভিষেক অনুষ্টান সম্পন্ন

    আল্লাহর ঘর নির্মাণে এগিয়ে আসুন—অসম্পূর্ণ হযরত গাউছুল আজম জামে মসজিদের কাজ সম্পন্ন করতে সহযোগিতার আবেদন

    • By admin
    • November 1, 2026
    • 78 views
    আল্লাহর ঘর নির্মাণে এগিয়ে আসুন—অসম্পূর্ণ হযরত গাউছুল আজম জামে মসজিদের কাজ সম্পন্ন করতে সহযোগিতার আবেদন

    রাঙ্গুনিয়া সুখবিলাস ইসলামিক মিশনারী সেন্টার বড় মাদরাসার বার্ষিক সভা অনুষ্ঠিত

    • By admin
    • November 1, 2026
    • 70 views
    রাঙ্গুনিয়া সুখবিলাস ইসলামিক মিশনারী সেন্টার বড় মাদরাসার বার্ষিক সভা অনুষ্ঠিত

    রাঙ্গুনিয়ায় একতা ৭১-এর আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত,টাইব্রেকারে ৫-৪ গোলে বড়ছন খোলা জুনিয়র একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন একতা ৭১ ফুটবল একাদশ

    • By admin
    • November 1, 2026
    • 83 views
    রাঙ্গুনিয়ায় একতা ৭১-এর আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত,টাইব্রেকারে ৫-৪ গোলে বড়ছন খোলা জুনিয়র একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন একতা ৭১ ফুটবল একাদশ

    রাঙ্গুনিয়ায় ঐতিহ্যবাহী সৈয়দবাড়ী কেন্দ্রীয় ধর্মচক্র বিহারে দানোত্তম কঠিন চীবর দানোৎসব ও সংবর্ধনা সভা সম্পন্ন

    • By admin
    • October 29, 2026
    • 84 views
    রাঙ্গুনিয়ায় ঐতিহ্যবাহী সৈয়দবাড়ী কেন্দ্রীয় ধর্মচক্র বিহারে দানোত্তম কঠিন চীবর দানোৎসব ও সংবর্ধনা সভা সম্পন্ন