সবাইকে বিশ্বাস করা গেলেও আ.লীগকে নয়: হুম্মাম কাদের চৌধুরী

নিউজ ডেস্ক:বিএনপির নির্বাহী কমিটির সদস্য হুম্মাম কাদের চৌধুরী বলেছেন, নোংরা রাজনীতি আওয়ামী লীগ করেছিল, সেটা আমরা করি না। যারা আমাদের কষ্ট দিয়েছে, আমাদের সন্তানদের কষ্ট দিয়েছে, এই কষ্ট আমরা কাউকে দেব না। তবে তাদের নজরে রাখব। মনে রাখবেন, সবার ওপরে বিশ্বাস করা যায়, কিন্তু আওয়ামী লীগকে নয়।

মঙ্গলবার (১১ মার্চ) সন্ধ্যায় চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার কাদেরনগর সালাউদ্দিন কাদের চৌধুরীর বাসবভবন প্রাঙ্গণে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা এবং পৌরসভা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মুহাম্মদ মহসিন।

বিশেষ অতিথি ছিলেন- চট্টগ্রাম উত্তরজেলা বিএনপি নেতা শওকত আলী নূর, মো. জাহাঙ্গীর আলম চেয়ারম্যান, অ্যাডভোকেট কামাল হোসেন চৌধুরী, চট্টগ্রাম উত্তরজেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি মো. ইউসুফ চৌধুরী, মো. নুরুল আমিন চেয়ারম্যান, মো. খোরশেদ আলম, মো. মসিউদ্দৌলা, মো. হেলাল উদ্দিন শাহ, এখতিয়ার হোসেন, মো. শহিদুল্লাহ, মো. আনছুর উদ্দিন, কাজী নাজিম উদ্দীন, আবু বক্কর, হেলাল আহমদ প্রমুখ। সঞ্চালনা করেন মাকসুদুর রহমান চৌধুরী ও মো. ফারুকুল ইসলাম।

হুম্মাম কাদের চৌধুরী আরও বলেন, যারা আওয়ামী লীগকে সমর্থন দিয়েছে, ভোট দিয়েছে, তারাও আমাদের পরিবারের মানুষ। আমার পরিবারেও অনেক আওয়ামী লীগ আছে। আপনাদেরও হয়ত কোনো মামাতো ভাই, চাচাতো ভাই কেউ না কেউ তো আওয়ামী লীগ করে। এখন আমরা যদি বার বার করে বলি, আওয়ামী লীগের সঙ্গে আমাদের সম্পর্ক থাকবে না, সেটা তো আর হবে না। আপনাদের ধরে নিতে হবে, যারা আওয়ামী লীগ করে, তারা সারাজীবন তাই করবে। আমি আপনাদের বলছি না, তাদের বুকে টেনে নিন। আওয়ামী লীগকে যেভাবে আমি বলে দিতে পারি যে, আমরা আপনাদের বিশ্বাস করি না। তার থেকে বড় হচ্ছে যে, যারা আমাদের সঙ্গে মোনাফেকি করছে। তারা আমাদের পাশে দাঁড়িয়ে, আমাদের পিঠে ছুরি দিয়েছে। বিপদের সময় খুব কম মানুষ পাশে এসে দাঁড়িয়েছিল আমার। যারা পাশে দাঁড়িয়েছিল অবশ্যই তাদের মূল্যায়ন করা হবে। আর যারা আমাদেরকে ধোঁকা দিয়েছিল, তাদেরও তালিকা বানিয়েছি আমি। আশা করি আল্লাহর বিচারের আগে এই দুনিয়াতে তাদেরও বিচার কিছুটা আমরা করতে পারব।

তিনি বলেন, গতবার আমরা যখন রাঙ্গুনিয়ায় ইফতারের জন্য আহ্বান করেছিলাম, তখন যে প্যান্ডেল টানানো হয়েছিল, সেই প্যান্ডেলে আওয়ামী লীগ এসে আগুন দিয়েছিল। নেতাকর্মীরা তখন আমাকে এসে বলেছিল, আপনার জন্য ঠিক হবে না, আপনি এলাকায় যেতে পারবেন না। হামলা হওয়ার সম্ভাবনা বেশি। তখন আমি তাদের কথা মেনে নিলাম, আমি এলাকায় যাব না। আমার মাকে যখন এই কথা বলা হলো, মা তখন বলেছিল, কাদেরনগর আমার বাড়ি, আমার বাড়ি থেকে আমাকে কে বাইরে রাখতে পারে আমি দেখতে চাই। আমার মা এখানে চলে আসল, এসে দেখল গাড়িতে আগুন দেওয়া হয়েছে। খেজুর দিয়ে ইফতার করল। তখন এলাকাবাসী যারা ছিল, তাদের আশ্বস্ত করল- সালাউদ্দিন কাদের চৌধুরীর পরিবার রাঙ্গুনিয়া ছেড়ে কোথাও যাবে না।

  • Related Posts

    ডেঙ্গু প্রতিরোধে পদুয়া রাজারহাটে সচেতনতামূলক কার্যক্রম সম্পন্ন

    প্রিন্ট নিউজ ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে রাঙ্গুনিয়ার পদুয়া রাজারহাট বাজারে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) সকালে রাঙ্গুনিয়া-৭ আসনের সংসদ সদস্য হুমাম কাদের…

    এবার রাঙ্গুনিয়ায় গোসল করকে নেমে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

    প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক:চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে রবিন (১৬) নামে এক স্কুলশিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে রাঙ্গুনিয়া থানা সদরের সৈয়দবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    রাঙ্গুনিয়ায় ৮ম ফ্রি মেডিকেল ক্যাম্প ৬ নভেম্বর

    • By admin
    • November 4, 2026
    • 59 views
    রাঙ্গুনিয়ায় ৮ম ফ্রি মেডিকেল ক্যাম্প ৬ নভেম্বর

    দক্ষিন রাঙ্গুনিয়া থানা জাতীয়তাবাদী সিএনজি অটেরিক্সা শ্রমিকদলের অভিষেক অনুষ্টান সম্পন্ন

    • By admin
    • November 3, 2026
    • 63 views
    দক্ষিন রাঙ্গুনিয়া থানা জাতীয়তাবাদী সিএনজি অটেরিক্সা শ্রমিকদলের অভিষেক অনুষ্টান সম্পন্ন

    আল্লাহর ঘর নির্মাণে এগিয়ে আসুন—অসম্পূর্ণ হযরত গাউছুল আজম জামে মসজিদের কাজ সম্পন্ন করতে সহযোগিতার আবেদন

    • By admin
    • November 1, 2026
    • 78 views
    আল্লাহর ঘর নির্মাণে এগিয়ে আসুন—অসম্পূর্ণ হযরত গাউছুল আজম জামে মসজিদের কাজ সম্পন্ন করতে সহযোগিতার আবেদন

    রাঙ্গুনিয়া সুখবিলাস ইসলামিক মিশনারী সেন্টার বড় মাদরাসার বার্ষিক সভা অনুষ্ঠিত

    • By admin
    • November 1, 2026
    • 70 views
    রাঙ্গুনিয়া সুখবিলাস ইসলামিক মিশনারী সেন্টার বড় মাদরাসার বার্ষিক সভা অনুষ্ঠিত

    রাঙ্গুনিয়ায় একতা ৭১-এর আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত,টাইব্রেকারে ৫-৪ গোলে বড়ছন খোলা জুনিয়র একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন একতা ৭১ ফুটবল একাদশ

    • By admin
    • November 1, 2026
    • 83 views
    রাঙ্গুনিয়ায় একতা ৭১-এর আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত,টাইব্রেকারে ৫-৪ গোলে বড়ছন খোলা জুনিয়র একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন একতা ৭১ ফুটবল একাদশ

    রাঙ্গুনিয়ায় ঐতিহ্যবাহী সৈয়দবাড়ী কেন্দ্রীয় ধর্মচক্র বিহারে দানোত্তম কঠিন চীবর দানোৎসব ও সংবর্ধনা সভা সম্পন্ন

    • By admin
    • October 29, 2026
    • 84 views
    রাঙ্গুনিয়ায় ঐতিহ্যবাহী সৈয়দবাড়ী কেন্দ্রীয় ধর্মচক্র বিহারে দানোত্তম কঠিন চীবর দানোৎসব ও সংবর্ধনা সভা সম্পন্ন