নিউজ ডেস্ক :কামরুল ইসলাম প্রিন্স: রাঙ্গুনিয়ার পোমরা গাউসিয়া পাড়ার ভয়াবহ অগ্নিকাণ্ডে সি এনজি চালকের বাড়ি পুড়ে চায় হয়ে যাওয়ায় তাদের পাশে দাড়িয়েছেন মানবিক স্বেচ্ছাসেবী সংগঠন গীরচ ফকির মানবিক ফাউন্ডেশন।

পুড়ে যাওয়া ঘর টি ছিল সিএনজি চালক মুহাম্মদ ইকবাল হোসেনের। ঘরটি আগুনে পুড়ে নিমিষেই শেষ হয়ে যায়।
গীরচ ফকির মানবিক ফাউন্ডেশন এর প্রতিষ্টাতা হাজী মোহাম্মদ ইয়াকুব আলী নিজেই উপস্থিত থেকে এই উপহার সামগ্রি তুলে দেন ইকবাল হোসেনের হাতে।

এসময় আরো উপস্থিত ছিলেন জাহেদুল ইসলাম গফুর,মোহাম্মদ আজিম সহ সংগঠনের নেত্রীবৃন্দ।
এসময় সংগঠনের প্রতিষ্ঠাতা হাজী ইয়াকুব আলী বলেন আমি কিছু খাদ্য ও নিত্য-প্রয়োজনীয় সামগ্রীসহ নগদ অর্থ সহযোগিতা করেছি।
এটি আমার ক্ষুদ্র প্রচেষ্টা মাত্র এবং আমি আশা করি যে সবার সম্মিলিত প্রচেষ্টায় এই দুঃসময়ে আপনাদের সামান্য সহযোগিতা পেলে আবার ঘুরে দাঁড়াতে পারবে এই পরিবার গুলো।
ইনশাল্লাহ ভবিষ্যতেও আমি যতটুকু সম্ভব সহযোগিতা করতে চেষ্টা করব।






