রাঙ্গুনিয়ায় সাংবাদিকদের সম্মানে জামায়াতের ইফতার, ঈদ উপহার ও মতবিনিময় সভা

নিউজ ডেস্ক :রাঙ্গুনিয়া উপজেলা জামায়াতে ইসলামী স্থানীয় সাংবাদিকদের সম্মানে মরিয়ম নগর জামায়াতে ইসলামী নিজ কার্যালয়ে ইফতার, ঈদ উপহার ও মতবিনিময় সভার আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (২০ মার্চ) বিকালে রাঙ্গুনিয়া জামায়াতে ইসলামীর আমীর মাওলানা হাছান মুরাদের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে সাংবাদিকতার গুরুত্ব, গণমাধ্যমের স্বাধীনতা ও সমাজ বিনির্মাণে সংবাদকর্মীদের ভূমিকা নিয়ে আলোচনা হয়।


এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম (৭) রাঙ্গুনিয়া আসনে পদপ্রার্থী, কেন্দ্রীয় জামায়াতের মজলিসে শূরা ও আইইউসি ট্রাস্টি বোর্ডের সদস্য অধ্যক্ষ আমিরুজ্জামান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলার এসিসট্যান্ট সেক্রেটারি অধ্যাপক ফজলুল করিম।

রাঙ্গুনিয়া উপজেলা নায়েবে আমীর মাওলানা শওকত হোসাইনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন রাঙ্গুনিয়া জামায়াতে ইসলামীর আমির মাওলানা হাছান মুরাদ।

এছাড়াও ইফতার মাহফিলে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক এয়াকুব আলী মনি,মঞ্জুরুল ইসলাম,নুরুল আবছার চৌধুরী ও সাংবাদিক ইলিয়াছ তালুকদার।

ইফতার মাহফিলে সিনিয়র সাংবাদিক মীর খান মামুন,রাহাত মামুন,শান্তি রঞ্জন চাকমা, জাহাঙ্গীর আলম, মতিউর রহমান,আজিজুল ইসলাম,আব্বাস হোসাইন আফতাব, জগলুল হুদা,তৈয়বুল ইসলাম,জাহেদুল ইসলাম, মুহাম্মদ ইদ্রিস,মুহাম্মদ নেজাম উদ্দিন,মুজিবুল্লাহ আাহাদ, ইসমাইল হোসেন নয়ন,দেলোয়ার হোসাইন,হাসানাত আরিফসহ রাঙ্গুনিয়ার বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এ ছাড়াও জামায়াতে ইসলামী রাঙ্গুনিয়া উপজেলা শাখার নেতৃবৃন্দ ও ইসলামী ছাত্র শিবির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে বলেন, “সাংবাদিকরা জাতির বিবেক। সত্য ও ন্যায়ের পক্ষে অবিচল থেকে কাজ করাই তাদের প্রধান দায়িত্ব। রমজান আমাদের আত্মশুদ্ধির শিক্ষা দেয়, আর এই শিক্ষা নিয়ে সবাইকে মানবতার কল্যাণে কাজ করতে হবে।”


বক্তারা গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকদের চ্যালেঞ্জ ও নিরপেক্ষতা বজায় রাখার গুরুত্ব নিয়েও আলোচনা করেন। তারা বলেন, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা সমাজ পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং সত্যের পথে অবিচল থাকা প্রতিটি সংবাদকর্মীর নৈতিক দায়িত্ব।

অনুষ্ঠান শেষে রাঙ্গুনিয়া জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সাংবাদিকদের ইফতার ও ঈদ উপহার প্রদান করা হয়।

  • Related Posts

    ডেঙ্গু প্রতিরোধে পদুয়া রাজারহাটে সচেতনতামূলক কার্যক্রম সম্পন্ন

    প্রিন্ট নিউজ ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে রাঙ্গুনিয়ার পদুয়া রাজারহাট বাজারে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) সকালে রাঙ্গুনিয়া-৭ আসনের সংসদ সদস্য হুমাম কাদের…

    এবার রাঙ্গুনিয়ায় গোসল করকে নেমে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

    প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক:চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে রবিন (১৬) নামে এক স্কুলশিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে রাঙ্গুনিয়া থানা সদরের সৈয়দবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    রাঙ্গুনিয়ায় ৮ম ফ্রি মেডিকেল ক্যাম্প ৬ নভেম্বর

    • By admin
    • November 4, 2026
    • 62 views
    রাঙ্গুনিয়ায় ৮ম ফ্রি মেডিকেল ক্যাম্প ৬ নভেম্বর

    দক্ষিন রাঙ্গুনিয়া থানা জাতীয়তাবাদী সিএনজি অটেরিক্সা শ্রমিকদলের অভিষেক অনুষ্টান সম্পন্ন

    • By admin
    • November 3, 2026
    • 64 views
    দক্ষিন রাঙ্গুনিয়া থানা জাতীয়তাবাদী সিএনজি অটেরিক্সা শ্রমিকদলের অভিষেক অনুষ্টান সম্পন্ন

    আল্লাহর ঘর নির্মাণে এগিয়ে আসুন—অসম্পূর্ণ হযরত গাউছুল আজম জামে মসজিদের কাজ সম্পন্ন করতে সহযোগিতার আবেদন

    • By admin
    • November 1, 2026
    • 80 views
    আল্লাহর ঘর নির্মাণে এগিয়ে আসুন—অসম্পূর্ণ হযরত গাউছুল আজম জামে মসজিদের কাজ সম্পন্ন করতে সহযোগিতার আবেদন

    রাঙ্গুনিয়া সুখবিলাস ইসলামিক মিশনারী সেন্টার বড় মাদরাসার বার্ষিক সভা অনুষ্ঠিত

    • By admin
    • November 1, 2026
    • 70 views
    রাঙ্গুনিয়া সুখবিলাস ইসলামিক মিশনারী সেন্টার বড় মাদরাসার বার্ষিক সভা অনুষ্ঠিত

    রাঙ্গুনিয়ায় একতা ৭১-এর আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত,টাইব্রেকারে ৫-৪ গোলে বড়ছন খোলা জুনিয়র একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন একতা ৭১ ফুটবল একাদশ

    • By admin
    • November 1, 2026
    • 83 views
    রাঙ্গুনিয়ায় একতা ৭১-এর আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত,টাইব্রেকারে ৫-৪ গোলে বড়ছন খোলা জুনিয়র একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন একতা ৭১ ফুটবল একাদশ

    রাঙ্গুনিয়ায় ঐতিহ্যবাহী সৈয়দবাড়ী কেন্দ্রীয় ধর্মচক্র বিহারে দানোত্তম কঠিন চীবর দানোৎসব ও সংবর্ধনা সভা সম্পন্ন

    • By admin
    • October 29, 2026
    • 85 views
    রাঙ্গুনিয়ায় ঐতিহ্যবাহী সৈয়দবাড়ী কেন্দ্রীয় ধর্মচক্র বিহারে দানোত্তম কঠিন চীবর দানোৎসব ও সংবর্ধনা সভা সম্পন্ন