‘বিচার না হওয়া পর্যন্ত আ. লীগকে ফিরতে দেওয়া হবে না’-হুম্মাম কাদের চৌধুরী

নিউজ ডেস্ক : বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হুম্মাম কাদের চৌধুরী বলেছেন, সামনের নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ বিষয়ে অনেকে অনেক মতামত দিচ্ছেন। গত ১৬ বছর ধরে আমরা যত ভাই-সন্তান হারিয়েছি এসবের বিচার যতদিন না হয়, ততদিন পর্যন্ত আওয়ামী লীগকে মাঠে ফিরতে দেওয়া উচিত হবে না।

শুক্রবার (২১ মার্চ) বিকেলে রাঙ্গুনিয়া উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে দক্ষিণ রাঙ্গুনিয়া এম শাহ আলম চৌধুরী ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।


হুম্মাম কাদের বলেন, আমাদের অনেক আত্মীয়স্বজন আওয়ামী লীগ করেন। যারা আওয়ামী লীগের সঙ্গে আছে, তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। অনেকেই সমর্থন করেন, তাদের মাফ করা যায়৷ কিন্তু তার আগে তাদের ক্ষমা চাইতে হবে। আওয়ামী লীগের মানুষরা যারা রাঙ্গুনিয়ায় আছে তারা ঘোমটা পরে লুকিয়ে আছে। শোনা যাচ্ছে এখনো রাতে তারা হামলা করছে বিএনপির নেতাকর্মীদের ওপর।


তিনি বলেন, তার একটাই কারণ- আমাদের মন বড়, মোমবাতির আলো দিয়ে তাদের খুঁজছি না, তাদের বিরুদ্ধে আমরা মামলা করছি না। তবে তাদের সতর্ক করছি, তারা যদি ভালো না হয়ে যায়, মামলা আরও আসবে। হামলা এবার তারা করবে না, হামলা কোথা থেকে হবে সেটা আপনারা বুঝে নেন। আমরা আইনের প্রতি শ্রদ্ধা রেখে কাজ করতে চাই, রাজনীতি করতে চাই।

হুম্মাম কাদের বলেন, আমাদের দলের মধ্যে কিছু মানুষ আছে, যারা উসকানি দিচ্ছে। আমাদের মধ্যেই কিছু কিছু মানুষ আছে, যারা অবৈধ কাজের সঙ্গে জড়িয়ে যাচ্ছে, চাঁদাবাজির সঙ্গে জড়িয়ে যাচ্ছে। তাদের সতর্ক করে বলছি, তারেক রহমানের নির্দেশ- যারা এসব অবৈধ কাজের সঙ্গে জড়িত থাকবে, তাদের দল থেকে বহিষ্কার করে দেওয়া হবে। এখানে গ্রুপিং দেখা হবে না, সে আমার ঘরের মানুষ হলেও ছাড় দেওয়া হবে না।

আগামী নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, সবাই উত্তাল হয়ে গেছে নির্বাচন নিয়ে। এখনো কোনো সিদ্ধান্ত হয়নি নির্বাচন কখন হবে। কিন্তু আমি নির্বাচন নিয়ে ব্যস্ত না৷ নির্বাচন যদি দশ বছর পরেও হয়, এই সামনের দশ বছর আমি আপনাদের পাশে থাকব। ২০০৮ সালের নির্বাচনে হাছান মাহমুদ বলেছিল, তার মতো আমার বাবার কোনো ডিগ্রি নেই। আমি তখন বলেছিলাম, আমার বাবা ৩৩ বছর রাঙ্গুনিয়া রাউজান আর ফটিকছড়ির গোলামি করে ডিগ্রি নিয়েছেন তাদের থেকে। আমিও একই ডিগ্রি আপনাদের থেকে নেব। সামনের নির্বাচনে বেগম জিয়া-তারেক রহমান যে সিদ্ধান্ত দেবে সে অনুযায়ী কাজ করব।


দোয়া ও ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন উত্তর জেলা বিএনপি নেতা লায়ন শওকত আলী নূর। হেলাল উদ্দিন আহমেদ ও আবুল হোসেন চৌধুরীর যৌথ সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক প্রফেসর মোহাম্মদ মহসিন।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাড. কামাল হোসেন চৌধুরী, উত্তরজেলা যুবদলের সিনিয়র সহসভাপতি মো. ইউসুফ চৌধুরী,

জাহাঙ্গীর চৌধুরী, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক খোরশেদ আলম, পৌর বিএনপির সাবেক সদস্য সচিব হেলাল উদ্দিন শাহ, পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক এখতিয়ার হোসেন,

সাবেক পৌর মেয়র নুরুল আমিন, উত্তর জেলা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি ভিপি মো. আনছুর উদ্দিন,

বিএনপি নেতা রফিকুল ইসলাম, ইউসুফ শিকদার, সৈয়দ মোহাম্মদ সাবের, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আবু বক্কর প্রমুখ।

এতে আরো উপস্থিত ছিলেন নুরুল ইসলাম মেম্বার, পারভেজ মোশাররফ, খোরশেদ আলম ফারুকী, জাহাঙ্গীর এলাহি, ইসমাঈল হোসেন শিকদার, মোহাম্মদ হারুন, মাসুদুল হক চৌধুরী, দিদারুল আলম, ইফতেখার হোসেন রুবেল,

আরজু ইসলাম রানা, গিয়াস উদ্দিন, দেলোয়ার হোসেন, মো. সেলিম, ফরিদুল আলম, নিশাত শিকদার, আবুল বয়ান তালুকদার, নাসির উদ্দীন রক্সি, নাঈম উদ্দিন,মুহাম্মদ মুসা,আরছ তালুকদার,

শাহাদাত হোসেন হেলেন, দেলোয়ার হোসেন,সাবের হোসেনসহ উপজেলা, দক্ষিণ রাঙ্গুনিয়া থানা বিএনপি,অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ আরো অনেকে।

এসময় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি
ও দেশনায়ক তারেক রহমানের দীর্ঘায়ু কামানা করে দোয়া মোনাজাতের মাধ্যমে দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়।

আলোচনা অনুষ্ঠান শেষে জেলা, উপজেলা ও ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় রোজাদারদের নিয়ে নিয়ে ইফতার করেন আগত অতিথিরা।

  • Related Posts

    রাঙ্গুনিয়ায় ৮ম ফ্রি মেডিকেল ক্যাম্প ৬ নভেম্বর

    প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক: অসহায়, দরিদ্র ও সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় আয়োজন করা হচ্ছে ৮ম ফ্রি মেডিকেল ক্যাম্প। আগামী শুক্রবার (৬ নভেম্বর ২০২৬) দক্ষিণ রাঙ্গুনিয়ার এম.…

    দক্ষিন রাঙ্গুনিয়া থানা জাতীয়তাবাদী সিএনজি অটেরিক্সা শ্রমিকদলের অভিষেক অনুষ্টান সম্পন্ন

    প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক : বিপুল উৎসাহ-উদ্দীপনা এবং উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে জমকালো আয়োজনে দক্ষিন রাঙ্গুনিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী সিএনজি অটোরিক্সা শ্রমিক দলের নবগঠিত কমিটির পরিচিতি ও অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।গত…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    রাঙ্গুনিয়ায় ৮ম ফ্রি মেডিকেল ক্যাম্প ৬ নভেম্বর

    • By admin
    • November 4, 2026
    • 62 views
    রাঙ্গুনিয়ায় ৮ম ফ্রি মেডিকেল ক্যাম্প ৬ নভেম্বর

    দক্ষিন রাঙ্গুনিয়া থানা জাতীয়তাবাদী সিএনজি অটেরিক্সা শ্রমিকদলের অভিষেক অনুষ্টান সম্পন্ন

    • By admin
    • November 3, 2026
    • 65 views
    দক্ষিন রাঙ্গুনিয়া থানা জাতীয়তাবাদী সিএনজি অটেরিক্সা শ্রমিকদলের অভিষেক অনুষ্টান সম্পন্ন

    আল্লাহর ঘর নির্মাণে এগিয়ে আসুন—অসম্পূর্ণ হযরত গাউছুল আজম জামে মসজিদের কাজ সম্পন্ন করতে সহযোগিতার আবেদন

    • By admin
    • November 1, 2026
    • 81 views
    আল্লাহর ঘর নির্মাণে এগিয়ে আসুন—অসম্পূর্ণ হযরত গাউছুল আজম জামে মসজিদের কাজ সম্পন্ন করতে সহযোগিতার আবেদন

    রাঙ্গুনিয়া সুখবিলাস ইসলামিক মিশনারী সেন্টার বড় মাদরাসার বার্ষিক সভা অনুষ্ঠিত

    • By admin
    • November 1, 2026
    • 73 views
    রাঙ্গুনিয়া সুখবিলাস ইসলামিক মিশনারী সেন্টার বড় মাদরাসার বার্ষিক সভা অনুষ্ঠিত

    রাঙ্গুনিয়ায় একতা ৭১-এর আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত,টাইব্রেকারে ৫-৪ গোলে বড়ছন খোলা জুনিয়র একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন একতা ৭১ ফুটবল একাদশ

    • By admin
    • November 1, 2026
    • 83 views
    রাঙ্গুনিয়ায় একতা ৭১-এর আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত,টাইব্রেকারে ৫-৪ গোলে বড়ছন খোলা জুনিয়র একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন একতা ৭১ ফুটবল একাদশ

    রাঙ্গুনিয়ায় ঐতিহ্যবাহী সৈয়দবাড়ী কেন্দ্রীয় ধর্মচক্র বিহারে দানোত্তম কঠিন চীবর দানোৎসব ও সংবর্ধনা সভা সম্পন্ন

    • By admin
    • October 29, 2026
    • 86 views
    রাঙ্গুনিয়ায় ঐতিহ্যবাহী সৈয়দবাড়ী কেন্দ্রীয় ধর্মচক্র বিহারে দানোত্তম কঠিন চীবর দানোৎসব ও সংবর্ধনা সভা সম্পন্ন