রাঙ্গুনিয়া সরফভাটায় ৭মাসের অন্তঃসত্ত্বা গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার, আত্মহত্যায় প্ররোচনার মামলায় স্বামী-শাশুড়ি গ্রেপ্তার

নিউজ ডেস্ক: চট্টগ্রামের দক্ষিন রাঙ্গুনিয়ায় সাত মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ; যাকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে তার স্বামী ও শাশুড়িকে গ্রেপ্তার করা হয়েছে।

নিহত নিশু আক্তার উপজেলার সরফভাটা ইউনিয়নের মীরেরখীল এলাকার মনির উদ্দিনের মেয়ে।

শনিবার (১৯ এপ্রিল) সকাল ১০টার দিকে সরফভাটা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মীরেরখীল সিঙ্গাপুর গুচ্ছ গ্রামে ভাড়া বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয় বলে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার এসআই হিমাংশু চন্দ্র সূত্রধর জানিয়েছেন।

নিশুর চাচা মোহাম্মদ মামুন সংবাদ মাধ্যমকে বলেন, নিশুর স্বামী সাকিবুল হাসানের (২১) সঙ্গে শুক্রবার রাতে পারিবারিক বিষয় নিয়ে তার ঝগড়া হয়। এসময় সাকিবুল স্ত্রীকে মারধর করেন এবং প্রতিবেশীরা বাধা দিতে গেলে ‘মারতে মারতে মেরেই ফেলবে’ বলে হুমকি দেন। পরে রাতে কোনো এক সময় সাকিবুল বাসা থেকে বেরিয়ে যান।

মামুনের ভাষ্য অনুযায়ী, শনিবার সকালে এক প্রতিবেশী নিশুর ঘরের দরজা ভেতর থেকে বন্ধ পেয়ে ডাকাডাকি করেন। সাড়া না পেয়ে জানালা দিয়ে দেখেন, ঘরের ভেতরের বিমের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলছেন নিশু। এসময় ঘরে আর কেউ ছিল না।

খবর পেয়ে সাকিবুল বাসায় ফিরলে স্থানীয়রা তাকে আটকে রেখে পুলিশে খবর দেয় বলে জানান নিশুর চাচা।

এসআই হিমাংশু সংবাদ মাধ্যমকে জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানার হেফাজতে রেখেছে, আগামীকাল সকালে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে।

এ ঘটনায় নিশুর মা শেলী আক্তার বাদী হয়ে স্বামী সাকিবুল হাসান ও তার মাকে (নিশুর শাশুড়ি) আসামি করে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় মামলা দায়ের করেছেন।

ওই পুলিশ কর্মকর্তা আরও জানান, মামলার পর শনিবারই স্বামী সাকিবুল হাসান ও তার মাকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার (২০ এপ্রিল) তাদের আদালতে সোপর্দ করা হবে।

দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিফাতুল মাজদার বলেন, “প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে এর পেছনে প্ররোচনা ছিল কি না বা অন্য কোনো কারণ আছে, তা ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর এবং তদন্ত সাপেক্ষে নিশ্চিত হওয়া যাবে।”

  • Related Posts

    এবার রাঙ্গুনিয়ায় গোসল করকে নেমে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

    প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক:চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে রবিন (১৬) নামে এক স্কুলশিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে রাঙ্গুনিয়া থানা সদরের সৈয়দবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।…

    রাঙ্গুনিয়ায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

    প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অটোরিকশাযোগে বাড়ি ফেরার পথে ছিটকে পড়ে রুবেল নামে তিন বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) আনুমানিক বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    এবার রাঙ্গুনিয়ায় গোসল করকে নেমে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

    • By admin
    • September 15, 2026
    • 235 views
    এবার রাঙ্গুনিয়ায় গোসল করকে নেমে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

    রাঙ্গুনিয়ায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

    • By admin
    • September 15, 2026
    • 154 views
    রাঙ্গুনিয়ায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

    রাঙ্গুনিয়া পদুয়া খুরুশিয়ায় কবর খনন নিয়ে বিরোধ, দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় চারজনের বিরুদ্ধে অভিযোগ

    • By admin
    • September 13, 2026
    • 568 views
    রাঙ্গুনিয়া পদুয়া খুরুশিয়ায় কবর খনন নিয়ে বিরোধ, দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় চারজনের বিরুদ্ধে অভিযোগ

    মাদকের বিরুদ্ধে পদুয়া খুরুশিয়ায় কঠোর বার্তা, ওসির নেতৃত্বে মাদকবিরোধী র‌্যালি

    • By admin
    • September 13, 2026
    • 49 views
    মাদকের বিরুদ্ধে পদুয়া খুরুশিয়ায় কঠোর বার্তা, ওসির নেতৃত্বে মাদকবিরোধী র‌্যালি

    মোস্তফা আল জামী মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হামদ-নাত, কেরাত ও গজল প্রতিযোগিতা

    • By admin
    • September 13, 2026
    • 59 views
    মোস্তফা আল জামী মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হামদ-নাত, কেরাত ও গজল প্রতিযোগিতা

    দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসির সঙ্গে আবনায়ে কোদালা ওলামা সংস্থার সৌজন্য সাক্ষাৎ

    • By admin
    • September 12, 2026
    • 50 views
    দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসির সঙ্গে আবনায়ে কোদালা ওলামা সংস্থার সৌজন্য সাক্ষাৎ