পোমরা ইউপি মেম্বারদের অপসারণের দাবিতে প্রতিবাদ সভা ও স্মারকলিপি প্রদান

নিউজ ডেস্ক: রাঙ্গুনিয়া উপজেলার ৬নং পোমরা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান, মেম্বার ও মহিলা মেম্বারদের অপসারণের দাবিতে প্রতিবাদ সভা ও ইউএনও’র মাধ্যমে চট্টগ্রাম জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করেছে পোমরা ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
গতকাল (২২ মে ২০২৫, বৃহস্পতিবার) সকাল ১১ টায় শান্তিরহাটস্থ ইউনিয়ন পরিষদের মাঠে পোমরা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব দিদারুল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক কামাল আহমদ সাইফু ও ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক বখতিয়ার উদ্দিন জনির যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পোমরা ইউনিয়ন বিএনপির আহবায়ক আজিজুর রহমান, উদ্বোধক ছিলেন জিয়া মঞ্চ চট্টগ্রাম উত্তর জেলার সাধারণ সম্পাদক মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম, প্রধান বক্তা ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আশরাফুল হক হারুন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক হাজী হারুনুর রশিদ, জাতীয়তাবাদী নাগরিক সমাজ কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক হাজী মোরশেদ আলম, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার, উপজেলা জিয়া মঞ্চ সভাপতি আবদুল আলিম, পোমরা ইউনিয়ন যুবদলের আহবায়ক ওমর ফারুক, দুবাই আল আবির বিএনপির সাধারণ সম্পাদক আরিফ তালুকদার, শ্রমিক দল সভাপতি ছৈয়দুল আলম, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কুতুবউদ্দিন, ছাত্রদলের সভাপতি শওকত আলী, যুবদলের সদস্য সচিব মাসুদ রানা।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি নেতা শামসুল হক মেম্বার, শাহ আলম তালুকদার, বাচা, যুবদল নেতা আবচার, শাহজাহান বাদশা, সেলিম, জানে আলম, সাইফুল ইসলাম খোকন প্রমুখ।
সভায় বক্তারা পোমরা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান, মেম্বার ও মহিলা মেম্বারদের বিভিন্ন অনিয়ম, দুর্নীতি, পরিষদে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের রাজনীতি করার অভিযোগ করে বলেন, পতিত সরকারের মন্ত্রী হাছান মাহমুদ এর সাথে এসব মেম্বাররা ভার্চুয়ালী গোপন বৈঠকে মিলিত হন। তারা পোমরাকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে। বিনাভোটের এসব মেম্বারদের অপসারণের মাধ্যমে নিষিদ্ধ ঘোষিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের রাজনীতির কবর রচনা করার জন্য নেতাকর্মী সহ সর্বস্তরের জনগণকে সজাগ ও ঐক্যবদ্ধ থাকার আহবান জানানো হয়। পরে নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসানের মাধ্যমে জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করেন।

  • Related Posts

    এবার রাঙ্গুনিয়ায় গোসল করকে নেমে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

    প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক:চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে রবিন (১৬) নামে এক স্কুলশিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে রাঙ্গুনিয়া থানা সদরের সৈয়দবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।…

    রাঙ্গুনিয়ায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

    প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অটোরিকশাযোগে বাড়ি ফেরার পথে ছিটকে পড়ে রুবেল নামে তিন বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) আনুমানিক বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    এবার রাঙ্গুনিয়ায় গোসল করকে নেমে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

    • By admin
    • September 15, 2026
    • 235 views
    এবার রাঙ্গুনিয়ায় গোসল করকে নেমে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

    রাঙ্গুনিয়ায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

    • By admin
    • September 15, 2026
    • 154 views
    রাঙ্গুনিয়ায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

    রাঙ্গুনিয়া পদুয়া খুরুশিয়ায় কবর খনন নিয়ে বিরোধ, দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় চারজনের বিরুদ্ধে অভিযোগ

    • By admin
    • September 13, 2026
    • 568 views
    রাঙ্গুনিয়া পদুয়া খুরুশিয়ায় কবর খনন নিয়ে বিরোধ, দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় চারজনের বিরুদ্ধে অভিযোগ

    মাদকের বিরুদ্ধে পদুয়া খুরুশিয়ায় কঠোর বার্তা, ওসির নেতৃত্বে মাদকবিরোধী র‌্যালি

    • By admin
    • September 13, 2026
    • 49 views
    মাদকের বিরুদ্ধে পদুয়া খুরুশিয়ায় কঠোর বার্তা, ওসির নেতৃত্বে মাদকবিরোধী র‌্যালি

    মোস্তফা আল জামী মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হামদ-নাত, কেরাত ও গজল প্রতিযোগিতা

    • By admin
    • September 13, 2026
    • 59 views
    মোস্তফা আল জামী মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হামদ-নাত, কেরাত ও গজল প্রতিযোগিতা

    দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসির সঙ্গে আবনায়ে কোদালা ওলামা সংস্থার সৌজন্য সাক্ষাৎ

    • By admin
    • September 12, 2026
    • 50 views
    দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসির সঙ্গে আবনায়ে কোদালা ওলামা সংস্থার সৌজন্য সাক্ষাৎ