নিউজ ডেস্ক: বিএনপির বিরুদ্ধে চলমান ষড়যন্ত্র ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ জানিয়ে রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের যৌথ আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৬ জুলাই) বিকেলে ইউনিয়নের রাজারহাট বাজারে এই কর্মসূচী অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি রাজারহাট ব্রীজ থেকে শুরু করে বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার সামনে গিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পদুয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এবং উপজেলার সদস্য নুরুল ইসলাম মেম্বার।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মুহাম্মাদ মুছার সঞ্চালনায় বক্তব্য দেন বিএনপি নেতা আবদুল জলিল মেম্বার, আহমদুল হক, জামাল উদ্দিন,আবুল কালাম মেম্বার, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মাহবুবুল আলম, নাছির উদ্দীন, নঈম উদ্দন, নাছির উদ্দীন রক্সি, মো. রাসেল, জামাল উদ্দিন, আজাদ তালুকদার, মো. সেলিম, মো. তারেক, আবুল মনছুর, মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের গিয়াস উদ্দিন, মো. কামাল, মোহাম্মদ আলী, মোহাম্মদ আলম, মো. ফারুক, মোহাম্মদ বেদার, বেলাল হোসেন বালি, আবু সৈয়দ, মো. ফারুক, মো. ওয়ারেস,আরছ তালুকদার, নাছির উদ্দীন বাঘা প্রমুখ।

বক্তারা অভিযোগ করেন, তারেক রহমানের বিরুদ্ধে কুরুচিপূর্ণ, মানহানিকর ও ভিত্তিহীন অপপ্রচার চালানো হচ্ছে, যা রাজনৈতিক প্রতিহিংসা থেকে উদ্বুদ্ধ। তারা এই অপপ্রচারের জন্য জামায়াত ও এনসিপিকে দায়ী করেন এবং এসব দলের পক্ষ থেকে জাতির কাছে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানান। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, ক্ষমা না চাইলে জামায়াত ও এনসিপির বিরুদ্ধে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।






