নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের রাঙ্গুনিয়ার দক্ষিণ রাঙ্গুনিয়া পদুয়া ডিগ্রি কলেজের উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।

গত বৃহস্পতিবার (৮ এপ্রিল) দিনব্যাপী কলেজ মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মো. জাহাঙ্গীর হোসেন কাজী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কাগজ ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল আলিম আব্দুল্লাহ। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন কলেজ গভর্নিং বডির সভাপতি লায়ন মুহাম্মদ শওকত আলী নূর।

কলেজ শিক্ষক মো.গিয়াস উদ্দিন ও মো. খাজা বাহা উদ্দিনের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,গভর্নিং বডি’র বিদ্যোৎসাহী সদস্য মো. নাসির উদ্দিন আহমেদ, আশীষ কিরণ দাশ, অনুজ কুমার বড়ুয়া,প্রতিষ্ঠাতা প্রতিনিধি স্মৃতি কুমার চৌধুরী, হিতৈষী প্রতিনিধি মো. রাসেল হোসেন, অভিভাবক প্রতিনিধি আহামুদুল হক, মো. আবুল কাশেম,শিক্ষক প্রতিনিধি চিনু ছন্দা দে, মোহাম্মদ খাজা বাহা উদ্দিন, জাহাঙ্গীর আলম,বিশিষ্ট সমাজ সেবক আরছ তালুকদার ও ইউএই প্রবাসী মামুনুল হক।

এসময় অতিথিদের মধ্যে আরো উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য নুরুল ইসলাম মেম্বার, জলিল মেম্বার, মাহবুব আলম,নঈম উদ্দিন, নাসির উদ্দিন রক্সি, ফজলুল হক (সও:), আবু মুছা ও ডা. দয়াল হরি শীল।
এছাড়া শিক্ষক প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সমাজসেবকরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সকাল থেকেই শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কলেজ প্রাঙ্গণ প্রাণচঞ্চল হয়ে ওঠে। দৌড়, লং জাম্প, হাই জাম্প, বল নিক্ষেপসহ বিভিন্ন ইভেন্টে অংশ নিয়ে শিক্ষার্থীরা তাদের ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করে। প্রতিযোগিতাগুলোতে ছিল তীব্র প্রতিদ্বন্দ্বিতা, যা পুরো আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, পাঠ্যক্রমের পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতি চর্চা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্ব ও সুস্থ প্রতিযোগিতার মনোভাব গড়ে তোলে।

দিনব্যাপী প্রতিযোগিতা শেষে বিকেলে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিয়ে তাদের অভিনন্দন জানান এবং ভবিষ্যতে আরও ভালো করার জন্য উৎসাহ প্রদান করেন।
সার্বিকভাবে প্রাণবন্ত অংশগ্রহণ, সুশৃঙ্খল আয়োজন ও আনন্দঘন পরিবেশে দিনব্যাপী এই ক্রীড়া অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে।






