রাঙ্গুনিয়ায় ৫২ হাজার শিশুকে দেওয়া হবে হাম-রুবেলা টিকা: ক্যাম্পেইন শুরু আজ

নিউজ ডেস্ক: ‎চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় হাম ও রুবেলা রোগ প্রতিরোধে বিশেষ টিকাদান ক্যাম্পেইন ২০২৬ শুরু হচ্ছে আজ।

‎আজ ২০ এপ্রিল (সোমবার) থেকে শুরু হওয়া এই কর্মসূচির আওতায় উপজেলার মোট ৫২ হাজার ৯০৬ জন শিশুকে প্রতিষেধক টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

‎ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জয়নাব জমিলা সংবাদ মাধ্যমকে জানান, এবারের ক্যাম্পেইনে মোট টার্গেটকৃত শিশুদের মধ্যে কমিউনিটি পর্যায়ে ৪২ হাজার ৯০ জন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১০ হাজার ৮১৬ জন শিক্ষার্থীকে টিকার আওতায় আনা হবে।

‎৬ মাস বয়স থেকে ৪বছর ১১মাস ২৯দিন বয়সী শিশুদের এটিকা বিনামূল্যে প্রদান করা হবে বলে জানান।

‎তিনি জানান, আজ ২০ এপ্রিল থেকে শুরু হয়ে এই টিকাদান কর্মসূচি চলবে ১০ মে ২০২৬ পর্যন্ত। মোট ১১ কর্মদিবসের এই বিশেষ ক্যাম্পেইনটি পর্যায়ক্রমে এলাকা ভিত্তিক পরিচালনা করা হবে। প্রতিটি এলাকার নির্দিষ্ট কেন্দ্র এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এই সেবা প্রদান করা হবে।

‎ শিশুদের হাম ও রুবেলার মতো মারাত্মক রোগ থেকে সুরক্ষিত রাখতে সরকার দেশব্যাপী এই কর্মসূচি গ্রহণ করেছে।
রাঙ্গুনিয়া উপজেলার প্রতিটি ইউনিয়নের গ্রাম ও পাড়া পর্যায়ে যেন কোনো শিশু এই টিকা থেকে বাদ না পড়ে, সে লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

‎উপজেলা স্বাস্থ্য সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, পর্যায়ক্রমে এলাকা ভিত্তিক কেন্দ্রগুলোতে স্বাস্থ্যকর্মীরা অবস্থান করবেন। নির্দিষ্ট সময়ের মধ্যে অভিভাবকদের তাদের শিশুসন্তানদের নিয়ে নিকটস্থ টিকাদান কেন্দ্রে আসার জন্য অনুরোধ জানানো হয়েছে।

‎এ উপলক্ষে গত বুধবার (১৫ এপ্রিল) স্বাস্থ্য কমপ্লেক্সে আসন্ন “হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬ইং” উপলক্ষে উপজেলা পর্যায়ে ওরিয়েন্টেশন সভা এবং স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক, পরিবার পরিকল্পনা পরিদর্শক, উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার, স্বাস্থ্য সহকারী ও এনজিও প্রতিনিধিদের অংশগ্রহণে সংশ্লিষ্ট বিষয়ভিত্তিক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

‎এতে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জয়নাব জমিলা, রিসোর্স পারসন ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মোঃ আবু রায়হান। উক্ত সভা ও প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করেন অত্র স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডাঃ মুহাম্মদ ইসমাইল হোসেন।

‎ উপস্থিত ছিলেন এমটি (ইপিআই), স্বাস্থ্য পরিদর্শক,
‎ পরিসংখ্যানবিদ,শিক্ষকবৃন্দ‎ প্রশিক্ষণার্থী, সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। সভায় আসন্ন হাম ও রুবেলা ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে টিকাদান কার্যক্রম জোরদার করা, লক্ষ্যমাত্রা অর্জন, জনসচেতনতা বৃদ্ধি এবং সকল পর্যায়ের কর্মীদের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

  • Related Posts

    মাদকের বিরুদ্ধে পদুয়া খুরুশিয়ায় কঠোর বার্তা, ওসির নেতৃত্বে মাদকবিরোধী র‌্যালি

    প্রিন্ট নিউজ দক্ষিণ রাঙ্গুনিয়া প্রতিনিধি:‘মাদক সেবন করে যে—অকালে মরে সে, চল সবাই ঐক্য গড়ি, মাদককে বয়কট করি’—এই স্লোগানকে সামনে রেখে চট্টগ্রামের দক্ষিণ রাঙ্গুনিয়ার পূর্ব খুরুশিয়া কানুন বাজারে মাদকবিরোধী মতবিনিময় সভা…

    মোস্তফা আল জামী মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হামদ-নাত, কেরাত ও গজল প্রতিযোগিতা

    প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক:পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার মোস্তফা আল জামী মাদ্রাসায় হামদ-নাত, কেরাত ও গজল প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান ওয়ায়েজীন হিসেবে বক্তব্য…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    এবার রাঙ্গুনিয়ায় গোসল করকে নেমে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

    • By admin
    • September 15, 2026
    • 235 views
    এবার রাঙ্গুনিয়ায় গোসল করকে নেমে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

    রাঙ্গুনিয়ায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

    • By admin
    • September 15, 2026
    • 154 views
    রাঙ্গুনিয়ায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

    রাঙ্গুনিয়া পদুয়া খুরুশিয়ায় কবর খনন নিয়ে বিরোধ, দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় চারজনের বিরুদ্ধে অভিযোগ

    • By admin
    • September 13, 2026
    • 568 views
    রাঙ্গুনিয়া পদুয়া খুরুশিয়ায় কবর খনন নিয়ে বিরোধ, দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় চারজনের বিরুদ্ধে অভিযোগ

    মাদকের বিরুদ্ধে পদুয়া খুরুশিয়ায় কঠোর বার্তা, ওসির নেতৃত্বে মাদকবিরোধী র‌্যালি

    • By admin
    • September 13, 2026
    • 49 views
    মাদকের বিরুদ্ধে পদুয়া খুরুশিয়ায় কঠোর বার্তা, ওসির নেতৃত্বে মাদকবিরোধী র‌্যালি

    মোস্তফা আল জামী মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হামদ-নাত, কেরাত ও গজল প্রতিযোগিতা

    • By admin
    • September 13, 2026
    • 59 views
    মোস্তফা আল জামী মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হামদ-নাত, কেরাত ও গজল প্রতিযোগিতা

    দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসির সঙ্গে আবনায়ে কোদালা ওলামা সংস্থার সৌজন্য সাক্ষাৎ

    • By admin
    • September 12, 2026
    • 51 views
    দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসির সঙ্গে আবনায়ে কোদালা ওলামা সংস্থার সৌজন্য সাক্ষাৎ