নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় দায়ের করা ডাকাতি মামলার আরও এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, দক্ষিণ রাঙ্গুনিয়া থানার মামলা নং-০১, তারিখ ০৭ জুন ২০২৬, পেনাল কোড ১৮৬০-এর ৩৯৫/৩৯৭ ধারায় দায়েরকৃত মামলার এজাহারনামীয় ৪ নম্বর আসামি মোঃ ইমরান (২০) কে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত ইমরান উপজেলার ১০ নম্বর পদুয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের জয়নগর মাতাব্বর টিলা এলাকার আজিম উদ্দিনের ছেলে।
রবিবার (৭ জুন) দক্ষিণ রাঙ্গুনিয়া থানার পুলিশ অভিযান চালিয়ে পদুয়া ইউনিয়নের জয়নগর এলাকা থেকে তাকে গ্রেফতার করে। পরবর্তীতে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
উল্লেখ্য, সম্প্রতি পদুয়া ইউনিয়নে সংঘটিত একটি ডাকাতির ঘটনায় এ মামলা দায়ের করা হয়। ঘটনার পর থেকে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে। স্থানীয় বাসিন্দারা ঘটনার সঙ্গে জড়িত সকল আসামির দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।





