চন্দ্রঘোনা ফেরিঘাটে দুই বস্তা চোলাই মদসহ যুবক গ্রেফতার

নিউজ ডেস্ক : চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে দুই বস্তা দেশীয় তৈরি চোলাই মদসহ আবুল বাসার (নাম) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তিনি ফেরিঘাট ব্রিকফিল্ড এলাকার নূরুল আলমের ছেলে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, চন্দ্রঘোনা ফেরিঘাট এলাকা দিয়ে বিপুল পরিমাণ চোলাই মদ পাচারের গোপন সংবাদের ভিত্তিতে চন্দ্রঘোনা ইউনিয়নের ৬ ও ৭ নম্বর ওয়ার্ডের বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের স্থানীয় নেতাকর্মীরা অভিযান চালিয়ে আবুল বাসারকে দুই বস্তা চোলাই মদসহ হাতেনাতে আটক করেন। পরে বিষয়টি রাঙ্গুনিয়া মডেল থানাকে জানানো হলে পুলিশের একটি বিশেষ টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে নিজেদের হেফাজতে নেয়।
রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহির উদ্দিনের নির্দেশনায় থানার সেকেন্ড অফিসার মোস্তফা এবং এসআই মিজানের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল থেকে উদ্ধারকৃত চোলাই মদ জব্দ করে এবং অভিযুক্তকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আবুল বাসার জানিয়েছেন, তিনি গত প্রায় তিন মাস ধরে চন্দ্রঘোনা আধুরপাড়া এলাকার কথিত মাদক কারবারি দেলোয়ারের নির্দেশে চোলাই মদ পরিবহন ও সরবরাহের সঙ্গে জড়িত ছিলেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রাঙ্গুনিয়া মডেল থানার সেকেন্ড অফিসার মোস্তফা বলেন, “মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পাশাপাশি এই চক্রের মূল হোতাসহ সংশ্লিষ্ট অন্যদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশ কাজ করছে।”
এদিকে স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতারা জানান, রাঙ্গুনিয়াকে মাদকমুক্ত রাখতে তারা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করছেন। মাদক ব্যবসা ও সেবনের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নের মাধ্যমে একটি সুস্থ ও নিরাপদ সমাজ গঠনে তারা বদ্ধপরিকর।

  • Related Posts

    রাঙ্গুনিয়ায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, অবৈধ ইটভাটার চিমনি-কিলন গুঁড়িয়ে দিল প্রশাসন

    প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক | রাঙ্গুনিয়া, চট্টগ্রাম: চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দিনব্যাপী পরিচালিত উচ্ছেদ অভিযান ও মোবাইল কোর্টে একটি অবৈধ ইটভাটার…

    সরফভাটার মীরেরখীলে কৃষককে তুলে নিয়ে দুই হাত বিচ্ছিন্ন করে হত্যার অভিযোগ

    প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক, রাঙ্গুনিয়া (চট্টগ্রাম): চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নের মীরেরখীল এলাকায় নেজাম উদ্দিন নামে এক ব্যক্তিকে সন্ত্রাসীরা তুলে নিয়ে গিয়ে দুই হাত কেটে দিয়েছে বলে খবর পাওয়া গেছে।…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    আল্লাহর ঘর নির্মাণে এগিয়ে আসুন—অসম্পূর্ণ হযরত গাউছুল আজম জামে মসজিদের কাজ সম্পন্ন করতে সহযোগিতার আবেদন

    • By admin
    • November 1, 2026
    • 50 views
    আল্লাহর ঘর নির্মাণে এগিয়ে আসুন—অসম্পূর্ণ হযরত গাউছুল আজম জামে মসজিদের কাজ সম্পন্ন করতে সহযোগিতার আবেদন

    রাঙ্গুনিয়া সুখবিলাস ইসলামিক মিশনারী সেন্টার বড় মাদরাসার বার্ষিক সভা অনুষ্ঠিত

    • By admin
    • November 1, 2026
    • 45 views
    রাঙ্গুনিয়া সুখবিলাস ইসলামিক মিশনারী সেন্টার বড় মাদরাসার বার্ষিক সভা অনুষ্ঠিত

    রাঙ্গুনিয়ায় একতা ৭১-এর আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত,টাইব্রেকারে ৫-৪ গোলে বড়ছন খোলা জুনিয়র একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন একতা ৭১ ফুটবল একাদশ

    • By admin
    • November 1, 2026
    • 55 views
    রাঙ্গুনিয়ায় একতা ৭১-এর আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত,টাইব্রেকারে ৫-৪ গোলে বড়ছন খোলা জুনিয়র একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন একতা ৭১ ফুটবল একাদশ

    রাঙ্গুনিয়ায় ঐতিহ্যবাহী সৈয়দবাড়ী কেন্দ্রীয় ধর্মচক্র বিহারে দানোত্তম কঠিন চীবর দানোৎসব ও সংবর্ধনা সভা সম্পন্ন

    • By admin
    • October 29, 2026
    • 69 views
    রাঙ্গুনিয়ায় ঐতিহ্যবাহী সৈয়দবাড়ী কেন্দ্রীয় ধর্মচক্র বিহারে দানোত্তম কঠিন চীবর দানোৎসব ও সংবর্ধনা সভা সম্পন্ন

    রাঙ্গুনিয়ায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, অবৈধ ইটভাটার চিমনি-কিলন গুঁড়িয়ে দিল প্রশাসন

    • By admin
    • October 29, 2026
    • 90 views
    রাঙ্গুনিয়ায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, অবৈধ ইটভাটার চিমনি-কিলন গুঁড়িয়ে দিল প্রশাসন

    কোদালা মাদ্রাসার ৯৪তম বার্ষিক সভায় মুসল্লিদের ঢল, গুরুত্বপূর্ণ ভূমিকা আবনায়ে কোদালা ওলামা সংস্থার

    • By admin
    • October 29, 2026
    • 51 views