নিউজ ডেস্ক:চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত রাঙ্গুনিয়া উপজেলার শিক্ষার্থীদের ঐতিহ্যবাহী সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘রাঙ্গুনিয়া স্টুডেন্টস ফোরাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়’-এর ২০২৬-২০২৭ কার্যবর্ষের পূর্ণাঙ্গ কার্যকরী পরিষদ গঠন করা হয়েছে।
নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. ইরফান আলী আরবী এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন তৌহিদুল ইসলাম জাইয়ান। সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আরিফা মিথিলা ও সাবরিনা শারমিন।
সহ-সভাপতি পদে রয়েছেন সৈয়দা হুমায়রা ইসলাম, মো. ইমরান, মোহাম্মদ এনামুল হক, মুহাম্মদ শাহেদুজ্জামান (আলভী), মো. শাহজাহান, মোহাম্মদ আলমগীর, মনিষা দাশ, মো. রাহাত, কে. এম. রকিব উদ্দিন, তৌহিদুল ইসলাম এবং জীবন বড়ুয়া।
যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আবদুল্লাহ আল হাসান, তামজীদ আহমদ সিদ্দিকী, ইলহান চৌধুরী আলিফ, নেজাম উদ্দীন ও আদিব বড়ুয়া। সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন মুহাম্মদ হেলাল উদ্দিন, সাইদুল হক সুমন, কুররাতুন আইন নওশীন, মোহাম্মদ আরিফ, মুহাইমিনুল হক সাফিন, এস কে সাহা ও শ্রীকান্ত সাহা।
প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন নওজাবাদউল্লা নওরাত ও রিপন রক্ষিত। উপ-প্রচার সম্পাদক হিসেবে রয়েছেন মোজাম্মেল হক ও হাবিব উল্লাহ। দপ্তর সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন মুমতাহিনা সালেকীন সুহীন ও রাজেস রুদ্র।
কর্মসূচি ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মেহেদী হাসান ইমন এবং উপ-কর্মসূচি ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক হিসেবে রয়েছেন রাজু বড়ুয়া। অর্থ সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন আনোয়ার হোসেন মঞ্জু ও তৌসিফ রেজা।
গ্রন্থ ও প্রকাশনা সম্পাদক হিসেবে রয়েছেন রবিউল হোসেন খোকা ও শিহাব হাসান চৌধুরী। উপ-গ্রন্থ ও প্রকাশনা সম্পাদক গোলাম মোস্তফা। ক্যারিয়ার বিষয়ক সম্পাদক মরিয়ম জাহান সেতু এবং উপ-ক্যারিয়ার বিষয়ক সম্পাদক আফরিন সুলতানা ও মাসুমা বিনতে আওয়াল।
স্কুল বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন অদিতি দে ও তরী দেবী। উপ-স্কুল বিষয়ক সম্পাদক মোহাম্মদ মঈন উদ্দীন। সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক দিবাকর বড়ুয়া এবং উপ-সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক তুহি দাশ।
ধর্ম বিষয়ক সম্পাদক হিসেবে রয়েছেন প্রজ্ঞাযোতি ভিক্ষু, আবদুল করিম, কৃষ্ণা দাশ ও থুলাইপ্রো মারমা। ছাত্রী বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন শ্রাবনী ঘোষ, তাহমিদা রহমান, নিশাত তাবাসসুম, ফাহমিদা শারমিন রিমা, তুলি বড়ুয়া ও সাদিয়া ইয়াছমিন।
আইন বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম সাব্বির এবং উপ-আইন বিষয়ক সম্পাদক আরিফুল ইসলাম। বিজ্ঞান ও গবেষণা সম্পাদক আশরাফ মাহির রাজিন এবং উপ-বিজ্ঞান ও গবেষণা সম্পাদক আনিকা তাহসিন শিমু ও মো. আতিকুজ্জামান।
তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক হিসেবে রয়েছেন অমিতাব বড়ুয়া এবং উপ-তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক সামিয়া আল মনসুর সারা। সমাজসেবা বিষয়ক সম্পাদক আবু ইউসুফ ও অর্ক বড়ুয়া এবং উপ-সমাজসেবা বিষয়ক সম্পাদক আমিনা হক আলিফ।
ক্রীড়া বিষয়ক সম্পাদক শরফুদ্দীন মোহাম্মদ হাম্মাদ এবং উপ-ক্রীড়া বিষয়ক সম্পাদক শহীদুল ইসলাম। পাঠাগার বিষয়ক সম্পাদক তিথি দাশ এবং উপ-পাঠাগার বিষয়ক সম্পাদক সাইমা নূর ও সুস্তাম রাফসান। ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন পার্থ বড়ুয়া।
কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন অর্ণব দাশ, তৌহিদুল ইসলাম সাকিব, নাইরা মুবাসসিরা, নাজিফা আফনান, শাইলা ইসলাম, উম্মে হানি, মোহাম্মদ সাজিদ, মোহাম্মদ মিজানুল হাছান আহাদ, আফরিন সুলতানা, আনিকা আনিসা, আনজুম হায়াত, আবিদা সুলতানা এবং মিথিলা বড়ুয়া।
সংগঠনের নেতৃবৃন্দ জানান, রাঙ্গুনিয়ার শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, নেতৃত্বের বিকাশ, শিক্ষা সহায়তা এবং বিভিন্ন সামাজিক-মানবিক কার্যক্রমকে আরও গতিশীল করতে নবগঠিত কমিটি আন্তরিকভাবে কাজ করবে। একইসঙ্গে বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত রাঙ্গুনিয়ার শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করতে সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করা হয়।
নবনির্বাচিত সকল সদস্যকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সংগঠনের পক্ষ থেকে বলা হয়, সকলের সম্মিলিত প্রচেষ্টা ও সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে রাঙ্গুনিয়া স্টুডেন্টস ফোরাম আগামী দিনে আরও শক্তিশালী, সমৃদ্ধ ও গতিশীল সংগঠন হিসেবে এগিয়ে যাবে।
উল্লেখ্য, ১৯৯১ সালে প্রতিষ্ঠিত রাঙ্গুনিয়া স্টুডেন্টস ফোরাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের কল্যাণ, সামাজিক উন্নয়ন, সাংস্কৃতিক বিকাশ এবং বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে।





