রাঙ্গুনিয়ায় বিদ্যুৎ বিল নিয়ে ক্ষোভ, বাড়তি বিলের কারণ জানাল পল্লী বিদ্যুৎ

নিউজ ডেস্ক: রাঙ্গুনিয়ায় মে ও জুন মাসের বিদ্যুৎ বিল অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় গ্রাহকদের মধ্যে উদ্বেগ ও অসন্তোষ দেখা দিয়েছে। অনেক গ্রাহক অভিযোগ করেছেন, আগের মাসগুলোর তুলনায় চলতি মাসে তাঁদের বিদ্যুৎ বিল দ্বিগুণ কিংবা তারও বেশি এসেছে। বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
একাধিক গ্রাহক জানান, গত মাসে যেখানে তাঁদের বিদ্যুৎ বিল এক হাজার টাকার আশপাশে ছিল, সেখানে চলতি মাসে দুই হাজার থেকে আড়াই হাজার টাকার বেশি বিল এসেছে। হঠাৎ এমন বিল বৃদ্ধির কারণ সম্পর্কে স্পষ্ট ধারণা না থাকায় তাঁরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ব্যাখ্যা ও তদন্তের দাবি জানিয়েছেন।
ভুক্তভোগী গ্রাহকদের মতে, বিল নির্ধারণে কোনো ধরনের ভুল হয়েছে কি না, অথবা মিটার রিডিং ও বিলিং প্রক্রিয়ায় কোনো জটিলতা রয়েছে কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন। এ বিষয়ে রাঙ্গুনিয়া পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের কাছে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন তাঁরা।
এ বিষয়ে চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর রাঙ্গুনিয়া জোনাল অফিসের ডিজিএম মোহাম্মদ ফয়সাল হোসেন বলেন, চলতি মাসে গ্রাহকদের হাতে পৌঁছানো বিল মূলত গত মাসের বিদ্যুৎ ব্যবহারের ভিত্তিতে প্রস্তুত করা হয়েছে।
তিনি জানান, পবিত্র ঈদুল আজহা (কোরবানির ঈদ) উপলক্ষে অনেক পরিবারে স্বাভাবিক সময়ের তুলনায় বিদ্যুতের ব্যবহার বেড়েছিল। বিশেষ করে ফ্রিজ, ডিপ ফ্রিজ ও অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি দীর্ঘ সময় ব্যবহারের কারণে ইউনিট খরচ বৃদ্ধি পেয়েছে, যার প্রভাব জুন মাসের বিলে প্রতিফলিত হয়েছে।
তিনি আরও বলেন, সম্প্রতি বিদ্যুতের মূল্যহার বৃদ্ধি পাওয়ায় নতুন নির্ধারিত হারে বিল প্রস্তুত করা হয়েছে। ফলে অনেক গ্রাহকের বিল আগের তুলনায় কিছুটা বেশি এসেছে।
ডিজিএম গ্রাহকদের নিজ নিজ মিটারের বর্তমান রিডিংয়ের সঙ্গে বিলে উল্লেখিত রিডিং মিলিয়ে দেখার পরামর্শ দেন। কোনো ক্ষেত্রে বিলে প্রদর্শিত রিডিং প্রকৃত রিডিংয়ের চেয়ে বেশি হলে মিটারের ছবি বা তথ্যসহ পল্লী বিদ্যুৎ কার্যালয়ে যোগাযোগ করার আহ্বান জানান। তিনি বলেন, এ ধরনের অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও জানান, বিল সংক্রান্ত কোনো অসঙ্গতি বা ভুলের সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে তদন্তের মাধ্যমে তা সমাধানের উদ্যোগ নেওয়া হবে। পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ সবসময় গ্রাহকসেবায় প্রতিশ্রুতিবদ্ধ এবং গ্রাহকদের অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে বলেও আশ্বাস দেন।
তবে গ্রাহকদের দাবি, অনেক ক্ষেত্রে বিল বৃদ্ধির পরিমাণ স্বাভাবিক সীমার বাইরে চলে গেছে। তাই বিষয়টির স্বচ্ছ তদন্ত, প্রকৃত কারণ উদঘাটন এবং প্রয়োজনীয় ব্যাখ্যা প্রদানের দাবি জানিয়েছেন তাঁরা।

  • Related Posts

    আল্লাহর ঘর নির্মাণে এগিয়ে আসুন—অসম্পূর্ণ হযরত গাউছুল আজম জামে মসজিদের কাজ সম্পন্ন করতে সহযোগিতার আবেদন

    প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক: চট্টগ্রামের দক্ষিণ রাঙ্গুনিয়া পদুয়া নাপিত পুকুরিয়া পশ্চিম পাড়ায় অবস্থিত নির্মাণাধীন হযরত গাউছুল আজম জামে মসজিদের অসম্পূর্ণ নির্মাণকাজ সম্পন্ন করতে দেশ-বিদেশের ধর্মপ্রাণ মুসলমান, প্রবাসী ও বিত্তবান ব্যক্তিদের…

    রাঙ্গুনিয়া সুখবিলাস ইসলামিক মিশনারী সেন্টার বড় মাদরাসার বার্ষিক সভা অনুষ্ঠিত

    প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে সুখবিলাস ইসলামিক মিশনারী সেন্টার বড় মাদরাসার বার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (৩১ অক্টোবর) আয়োজিত এ সভায় বিভিন্ন মাদরাসার…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    আল্লাহর ঘর নির্মাণে এগিয়ে আসুন—অসম্পূর্ণ হযরত গাউছুল আজম জামে মসজিদের কাজ সম্পন্ন করতে সহযোগিতার আবেদন

    • By admin
    • November 1, 2026
    • 49 views
    আল্লাহর ঘর নির্মাণে এগিয়ে আসুন—অসম্পূর্ণ হযরত গাউছুল আজম জামে মসজিদের কাজ সম্পন্ন করতে সহযোগিতার আবেদন

    রাঙ্গুনিয়া সুখবিলাস ইসলামিক মিশনারী সেন্টার বড় মাদরাসার বার্ষিক সভা অনুষ্ঠিত

    • By admin
    • November 1, 2026
    • 44 views
    রাঙ্গুনিয়া সুখবিলাস ইসলামিক মিশনারী সেন্টার বড় মাদরাসার বার্ষিক সভা অনুষ্ঠিত

    রাঙ্গুনিয়ায় একতা ৭১-এর আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত,টাইব্রেকারে ৫-৪ গোলে বড়ছন খোলা জুনিয়র একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন একতা ৭১ ফুটবল একাদশ

    • By admin
    • November 1, 2026
    • 54 views
    রাঙ্গুনিয়ায় একতা ৭১-এর আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত,টাইব্রেকারে ৫-৪ গোলে বড়ছন খোলা জুনিয়র একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন একতা ৭১ ফুটবল একাদশ

    রাঙ্গুনিয়ায় ঐতিহ্যবাহী সৈয়দবাড়ী কেন্দ্রীয় ধর্মচক্র বিহারে দানোত্তম কঠিন চীবর দানোৎসব ও সংবর্ধনা সভা সম্পন্ন

    • By admin
    • October 29, 2026
    • 68 views
    রাঙ্গুনিয়ায় ঐতিহ্যবাহী সৈয়দবাড়ী কেন্দ্রীয় ধর্মচক্র বিহারে দানোত্তম কঠিন চীবর দানোৎসব ও সংবর্ধনা সভা সম্পন্ন

    রাঙ্গুনিয়ায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, অবৈধ ইটভাটার চিমনি-কিলন গুঁড়িয়ে দিল প্রশাসন

    • By admin
    • October 29, 2026
    • 89 views
    রাঙ্গুনিয়ায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, অবৈধ ইটভাটার চিমনি-কিলন গুঁড়িয়ে দিল প্রশাসন

    কোদালা মাদ্রাসার ৯৪তম বার্ষিক সভায় মুসল্লিদের ঢল, গুরুত্বপূর্ণ ভূমিকা আবনায়ে কোদালা ওলামা সংস্থার

    • By admin
    • October 29, 2026
    • 50 views