ঋণ করে গড়া স্বপ্ন এক রাতেই শেষ: টানা বর্ষণে নিঃস্ব রাঙ্গুনিয়া পদুয়ার মাছচাষি, সরকারি ও মানবিক সহায়তার আবেদন

নিউজ ডেস্ক : টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের তাণ্ডবে এক রাতেই শেষ হয়ে গেল এক প্রান্তিক মাছচাষির দীর্ঘদিনের পরিশ্রম, স্বপ্ন ও বিনিয়োগ। চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নের পূর্ব খুরুশিয়া মাইজপাড়া তিলকঘোনা এলাকায় গত ১১ জুলাই ভোরে টানা বৃষ্টির পানির তোড়ে ভেঙে যায় আবুল হোসেনের প্রায় ১ একর ৩ শতক আয়তনের মাছ চাষের পুকুরের বাঁধ। মুহূর্তেই পুকুরে থাকা বিভিন্ন প্রজাতির মাছ পানির স্রোতে ভেসে আশপাশের বিল ও জলাবদ্ধ এলাকায় ছড়িয়ে পড়ে।

স্থানীয়দের ভাষ্য, পুকুরের বাঁধ ভেঙে যাওয়ার খবর ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন বিলে নেমে মাছ সংগ্রহ করেন। কেউ প্রায় ১০ কেজি, কেউ ২০ কেজি, আবার কেউ ৩০ কেজি পর্যন্ত মাছ পেয়েছেন বলে স্থানীয়রা জানান। অন্যদিকে নিজের চোখের সামনে বছরের পর বছর ধরে লালন করা মাছ ভেসে যেতে দেখে বাকরুদ্ধ হয়ে পড়েন খামারি আবুল হোসেন।

ক্ষতিগ্রস্ত আবুল হোসেন জানান, অনেক আশা নিয়ে ঋণ করে তিনি মাছ চাষ শুরু করেছিলেন। এই প্রকল্পে বিনিয়োগের জন্য তিনি প্রায় ৪ লাখ টাকা ঋণ নিয়েছেন। কিন্তু প্রাকৃতিক দুর্যোগে পুকুরের বাঁধ ভেঙে সব মাছ ভেসে যাওয়ায় তিনি এখন চরম আর্থিক সংকটে পড়েছেন। তার দাবি, এ ঘটনায় প্রায় ৬ থেকে ৭ লাখ টাকার ক্ষতি হয়েছে।

আবেগঘন কণ্ঠে তিনি বলেন, “অনেক কষ্ট করে ঋণ নিয়ে মাছ চাষ করেছিলাম। ভেবেছিলাম মাছ বিক্রি করে ঋণ পরিশোধ করব এবং পরিবারকে স্বচ্ছলভাবে চালাব। কিন্তু এক রাতের টানা বর্ষণ আমার সব স্বপ্ন ভেঙে দিয়েছে। এখন ঋণের কিস্তি কীভাবে দেব, সংসার কীভাবে চালাব—কোনো পথ খুঁজে পাচ্ছি না। আমি সম্পূর্ণ অসহায় হয়ে পড়েছি।”

তিনি সরকার, মৎস্য অধিদপ্তর, উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি, সমাজের বিত্তবান ব্যক্তি এবং মানবিক সংগঠনগুলোর প্রতি সহযোগিতার আবেদন জানিয়ে বলেন, “যদি একটু সহযোগিতা পাই, তাহলে আবার নতুন করে মাছ চাষ শুরু করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করতে পারব।”

স্থানীয় বাসিন্দারা জানান, সাম্প্রতিক টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে পদুয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় পুকুর, কৃষিজমি ও বসতবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তারা ক্ষতিগ্রস্ত মাছচাষি আবুল হোসেনের পাশে দাঁড়াতে সরকার, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছেন।

  • Related Posts

    আল্লাহর ঘর নির্মাণে এগিয়ে আসুন—অসম্পূর্ণ হযরত গাউছুল আজম জামে মসজিদের কাজ সম্পন্ন করতে সহযোগিতার আবেদন

    প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক: চট্টগ্রামের দক্ষিণ রাঙ্গুনিয়া পদুয়া নাপিত পুকুরিয়া পশ্চিম পাড়ায় অবস্থিত নির্মাণাধীন হযরত গাউছুল আজম জামে মসজিদের অসম্পূর্ণ নির্মাণকাজ সম্পন্ন করতে দেশ-বিদেশের ধর্মপ্রাণ মুসলমান, প্রবাসী ও বিত্তবান ব্যক্তিদের…

    রাঙ্গুনিয়া সুখবিলাস ইসলামিক মিশনারী সেন্টার বড় মাদরাসার বার্ষিক সভা অনুষ্ঠিত

    প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে সুখবিলাস ইসলামিক মিশনারী সেন্টার বড় মাদরাসার বার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (৩১ অক্টোবর) আয়োজিত এ সভায় বিভিন্ন মাদরাসার…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    আল্লাহর ঘর নির্মাণে এগিয়ে আসুন—অসম্পূর্ণ হযরত গাউছুল আজম জামে মসজিদের কাজ সম্পন্ন করতে সহযোগিতার আবেদন

    • By admin
    • November 1, 2026
    • 49 views
    আল্লাহর ঘর নির্মাণে এগিয়ে আসুন—অসম্পূর্ণ হযরত গাউছুল আজম জামে মসজিদের কাজ সম্পন্ন করতে সহযোগিতার আবেদন

    রাঙ্গুনিয়া সুখবিলাস ইসলামিক মিশনারী সেন্টার বড় মাদরাসার বার্ষিক সভা অনুষ্ঠিত

    • By admin
    • November 1, 2026
    • 44 views
    রাঙ্গুনিয়া সুখবিলাস ইসলামিক মিশনারী সেন্টার বড় মাদরাসার বার্ষিক সভা অনুষ্ঠিত

    রাঙ্গুনিয়ায় একতা ৭১-এর আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত,টাইব্রেকারে ৫-৪ গোলে বড়ছন খোলা জুনিয়র একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন একতা ৭১ ফুটবল একাদশ

    • By admin
    • November 1, 2026
    • 54 views
    রাঙ্গুনিয়ায় একতা ৭১-এর আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত,টাইব্রেকারে ৫-৪ গোলে বড়ছন খোলা জুনিয়র একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন একতা ৭১ ফুটবল একাদশ

    রাঙ্গুনিয়ায় ঐতিহ্যবাহী সৈয়দবাড়ী কেন্দ্রীয় ধর্মচক্র বিহারে দানোত্তম কঠিন চীবর দানোৎসব ও সংবর্ধনা সভা সম্পন্ন

    • By admin
    • October 29, 2026
    • 67 views
    রাঙ্গুনিয়ায় ঐতিহ্যবাহী সৈয়দবাড়ী কেন্দ্রীয় ধর্মচক্র বিহারে দানোত্তম কঠিন চীবর দানোৎসব ও সংবর্ধনা সভা সম্পন্ন

    রাঙ্গুনিয়ায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, অবৈধ ইটভাটার চিমনি-কিলন গুঁড়িয়ে দিল প্রশাসন

    • By admin
    • October 29, 2026
    • 89 views
    রাঙ্গুনিয়ায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, অবৈধ ইটভাটার চিমনি-কিলন গুঁড়িয়ে দিল প্রশাসন

    কোদালা মাদ্রাসার ৯৪তম বার্ষিক সভায় মুসল্লিদের ঢল, গুরুত্বপূর্ণ ভূমিকা আবনায়ে কোদালা ওলামা সংস্থার

    • By admin
    • October 29, 2026
    • 50 views