নিউজ ডেস্ক: চট্টগ্রাম-০৭ (রাঙ্গুনিয়া) আসনের সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশে বন্যাকবলিত রাঙ্গুনিয়া উপজেলার বিভিন্ন এলাকায় পানিবন্দী ও ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছেন।
এর ধারাবাহিকতায় গত সোমবার (১৩ জুলাই) তিনি বন্যাদুর্গত পদুয়া শিলকখাল সংলগ্ন ফকিরটিলা বালিচর এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং তাদের দুর্ভোগ লাঘবে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন। এ সময় তিনি বন্যায় গ্রস্ত মানুষের হাতে ত্রাণসামগ্রী তুলে দেন।
পরিদর্শনকালে হুমাম কাদের চৌধুরী এমপি বন্যায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন সড়ক, সেতু ও অবকাঠামোর অবস্থা ঘুরে দেখেন। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট ও সেতু মেরামতের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে দিকনির্দেশনা প্রদান করেন, যাতে জনদুর্ভোগ দ্রুত কমিয়ে স্বাভাবিক যোগাযোগ ব্যবস্থা পুনঃস্থাপন করা যায়।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল হাসান,রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির সাবেক আহবায়ক লায়ন শওকত আলী নুর, চট্টগ্রাম জেলা ইঞ্জিনিয়ার নুরুল ইসলাম, দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি হিলাল উদ্দিন আহমেদ, রাঙ্গুনিয়া উপজেলা PIO তপন দেওয়ানজী,পদুয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নুরুল ইসলাম মেম্বার, জলিল মেম্বার, মাহবুব আলম,রাসেল হোসেন,নাসির উদ্দিন রক্সি,বেদারুল আলম বেদার,আনোয়ারুল ইসলাম ও আহমদুল হকসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।





