নিউজ ডেস্ক: চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পারুয়া ইউনিয়নের উত্তর পারুয়া এলাকায় গাছের ডাল ভেঙে পড়ে নিশিত দেব (১২) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৪ জুলাই) বিকেল আনুমানিক ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, হঠাৎ একটি বড় গাছের ডাল ভেঙে শিশুটির ওপর পড়ে। এতে সে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা নেওয়া হলেও তার মৃত্যু হয়।
নিহত নিশিত দেবের অকাল মৃত্যুতে পরিবার ও স্বজনদের মাঝে শোকের মাতম নেমে এসেছে। এ ঘটনায় উত্তর পারুয়া এলাকাজুড়েও গভীর শোকের ছায়া বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
এ বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া গেলে পরবর্তীতে জানানো হবে।





