প্রলোভনে পড়ে ঈদগড়ের কিশোরী ধর্মান্তরিত: বিয়ের ভুয়া দাবিতে অবৈধ সংসার,এলাকায় তোলপাড়

নিউজ ডেস্ক: কক্সবাজারের রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের এক হতভাগ্য কিশোরীকে প্রলোভন দেখিয়ে ধর্মান্তরিত করার অভিযোগ পাওয়া গেছে। অপ্রাপ্তবয়স্ক এই তরুণীকে ইসলাম ধর্ম থেকে হিন্দু ধর্মে ধর্মান্তর করার পর কোনো বৈধ বিবাহ ছাড়াই স্বামী-স্ত্রী পরিচয়ে সংসার করার ঘটনায় স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় উঠেছে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, ওই কিশোরীর জন্ম ৪ আগস্ট ২০১০ সালে। সেই হিসেবে বর্তমানে তার বয়স ১৫ বছরের কিছু বেশি। তিনি ঈদগড় ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মরহুম মোহাম্মদ শাহ আলমের মেয়ে। গত ২৮ জুন চট্টগ্রামের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের কার্যালয়ে হাজির হয়ে তিনি ধর্ম পরিবর্তনের আইনি প্রক্রিয়া সম্পন্ন করেন।

তরুণীর দাবি, প্রায় তিন মাস আগেই উত্তর রাঙ্গুনিয়ার এক হিন্দু যুবকের সাথে তিনি মন্দিরে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। তবে ১৭ জুলাই স্থানীয় জনতা তাকে বিয়ের কাগজপত্র দেখাতে বললে তিনি কোনো বৈধ নথিপত্র উপস্থাপন করতে ব্যর্থ হন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, অপ্রাপ্তবয়স্ক ওই মেয়েকে বিয়ের কোনো প্রমাণ ছাড়াই কৌশলে ঘরছাড়া করা হয়েছে, যা নিয়ে জনতা ক্ষোভে ফুঁসে উঠেছে।

ভুক্তভোগী কিশোরীকে প্রলোভন দেখিয়ে এবং তার অসহায়ত্বের সুযোগ নিয়ে ধর্মান্তর ও বিপথে নেওয়া হয়েছে বলে স্থানীয়দের অভিযোগ। ঘটনার দিন স্থানীয়রা যখন অভিযুক্ত যুবকের বাড়ি ঘেরাও করতে যান, তখন সে কৌশলে পালিয়ে যায়। বিয়ের কোনো বৈধ কাগজপত্র না থাকা এবং ঘটনার পরপরই স্বামীর এমন পলায়ন বিষয়টি পুরো ঘটনাকে সন্দেহজনক করে তুলেছে।

আইন অনুযায়ী, ১৮ বছরের নিচে কারো বিয়ে বা ধর্মান্তরকরণের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বিশেষ আইনি বাধ্যবাধকতা রয়েছে। স্থানীয় সচেতন মহল মনে করছেন, এটি কেবল ধর্মান্তরের বিষয় নয়, বরং এটি একটি নাবালিকা মেয়েকে প্রলোভন দেখিয়ে পাচার বা নিগ্রহের শামিল। তারা অবিলম্বে অভিযুক্ত হিন্দু যুবকের দৃষ্টান্তমূলক শাস্তি এবং কিশোরীটিকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জোর দাবি জানিয়েছেন।

​সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি ভাইরাল হওয়ার পর থেকে রামু ও ঈদগড় এলাকায় তীব্র উত্তজনা বিরাজ করছে। অভিভাবক মহল এমন ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন এবং প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।

  • Related Posts

    আল্লাহর ঘর নির্মাণে এগিয়ে আসুন—অসম্পূর্ণ হযরত গাউছুল আজম জামে মসজিদের কাজ সম্পন্ন করতে সহযোগিতার আবেদন

    প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক: চট্টগ্রামের দক্ষিণ রাঙ্গুনিয়া পদুয়া নাপিত পুকুরিয়া পশ্চিম পাড়ায় অবস্থিত নির্মাণাধীন হযরত গাউছুল আজম জামে মসজিদের অসম্পূর্ণ নির্মাণকাজ সম্পন্ন করতে দেশ-বিদেশের ধর্মপ্রাণ মুসলমান, প্রবাসী ও বিত্তবান ব্যক্তিদের…

    রাঙ্গুনিয়া সুখবিলাস ইসলামিক মিশনারী সেন্টার বড় মাদরাসার বার্ষিক সভা অনুষ্ঠিত

    প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে সুখবিলাস ইসলামিক মিশনারী সেন্টার বড় মাদরাসার বার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (৩১ অক্টোবর) আয়োজিত এ সভায় বিভিন্ন মাদরাসার…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    আল্লাহর ঘর নির্মাণে এগিয়ে আসুন—অসম্পূর্ণ হযরত গাউছুল আজম জামে মসজিদের কাজ সম্পন্ন করতে সহযোগিতার আবেদন

    • By admin
    • November 1, 2026
    • 49 views
    আল্লাহর ঘর নির্মাণে এগিয়ে আসুন—অসম্পূর্ণ হযরত গাউছুল আজম জামে মসজিদের কাজ সম্পন্ন করতে সহযোগিতার আবেদন

    রাঙ্গুনিয়া সুখবিলাস ইসলামিক মিশনারী সেন্টার বড় মাদরাসার বার্ষিক সভা অনুষ্ঠিত

    • By admin
    • November 1, 2026
    • 44 views
    রাঙ্গুনিয়া সুখবিলাস ইসলামিক মিশনারী সেন্টার বড় মাদরাসার বার্ষিক সভা অনুষ্ঠিত

    রাঙ্গুনিয়ায় একতা ৭১-এর আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত,টাইব্রেকারে ৫-৪ গোলে বড়ছন খোলা জুনিয়র একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন একতা ৭১ ফুটবল একাদশ

    • By admin
    • November 1, 2026
    • 54 views
    রাঙ্গুনিয়ায় একতা ৭১-এর আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত,টাইব্রেকারে ৫-৪ গোলে বড়ছন খোলা জুনিয়র একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন একতা ৭১ ফুটবল একাদশ

    রাঙ্গুনিয়ায় ঐতিহ্যবাহী সৈয়দবাড়ী কেন্দ্রীয় ধর্মচক্র বিহারে দানোত্তম কঠিন চীবর দানোৎসব ও সংবর্ধনা সভা সম্পন্ন

    • By admin
    • October 29, 2026
    • 67 views
    রাঙ্গুনিয়ায় ঐতিহ্যবাহী সৈয়দবাড়ী কেন্দ্রীয় ধর্মচক্র বিহারে দানোত্তম কঠিন চীবর দানোৎসব ও সংবর্ধনা সভা সম্পন্ন

    রাঙ্গুনিয়ায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, অবৈধ ইটভাটার চিমনি-কিলন গুঁড়িয়ে দিল প্রশাসন

    • By admin
    • October 29, 2026
    • 89 views
    রাঙ্গুনিয়ায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, অবৈধ ইটভাটার চিমনি-কিলন গুঁড়িয়ে দিল প্রশাসন

    কোদালা মাদ্রাসার ৯৪তম বার্ষিক সভায় মুসল্লিদের ঢল, গুরুত্বপূর্ণ ভূমিকা আবনায়ে কোদালা ওলামা সংস্থার

    • By admin
    • October 29, 2026
    • 50 views