রাঙ্গুনিয়া রানিরহাট-কাউখালী সড়কে ট্রাকসহ বেইলি সেতু ধসে যান চলাচল বন্ধ

নিউজ ডেস্ক:চট্টগ্রামের ‎রাঙ্গুনিয়ার রানিরহাট-কাউখালী সড়কের সাহেব নগর এলাকায় স্টিলের বেইলি সেতু ট্রাকসহ ধসে পড়ে যান চলাচল বন্ধ হয়ে গেছে।

শনিবার (১৮ জুলাই) দুপুর দেড়টায় একটি অতিরিক্ত ইটবোঝাই ট্রাক পার হওয়ার সময় ধারণক্ষমতার অতিরিক্ত ওজনের কারণে ব্রিজটি ভেঙে পড়ে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

‎
‎স্থানীয় সূত্রে জানা যায়, আজ শনিবার দুপুর দেড়টায় ইটবোঝাই ভারী ট্রাক সাহেব নগর এলাকার সেতুটি পারাপার হচ্ছিল। ট্রাকটি সেতুর মাঝপথে পৌঁছামাত্র বিকট শব্দে স্টিলের পাত ভেঙে পড়ে এবং ট্রাকটি আটকে যায়। ঘটনার পর থেকে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

‎
‎সড়কটি রাঙ্গুনিয়া ও কাউখালী অঞ্চলের যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম হওয়ায় দুই পাশে শত শত যানবাহন আটকা পড়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রী ও চালকেরা।

‎
‎স্থানীয়রা অভিযোগ করে বলেন, বিগত কয়েকদিন পূর্বে নামমাত্র মেরামত করে দায় সাড়িয়েছেন রাঙামাটি সড়ক বিভাগ। যদি ব্রিজটি দ্রুত আবারো সচল করা না হয় তাহলে দুই উপজেলার মানুষ চলাচলের ভোগান্তি বাড়বে।

‎
‎এবিষয়ে রাঙামাটি সড়ক ও জনপদ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী রনেন চাকমা সংবাদ মকধ্যমকে বলেন, স্টিলের বেইলি সেতুর মেরামত গত এক সপ্তাহ পূর্বে করা হয়েছে। কিন্তু কিছু অসাধু চালক নির্দেশনা অমান্য করে পাঁচটনের অধিক যানবাহন নিয়ে চলাচলের কারণে বারবার দুর্ঘটনায় যোগাযোগ ব্যাহত হচ্ছে।

‎তিনি জানান, ইতিমধ্যে যান চলাচল স্বাভাবিক করতে লোক ঘটনাস্থলে গিয়েছে। আগামীকাল রবিবারের মধ্যে যান চলাচল স্বাভাবিক হবে বলে তিনি নিশ্চিত করেন।

  • Related Posts

    রাঙ্গুনিয়ায় ঐতিহ্যবাহী সৈয়দবাড়ী কেন্দ্রীয় ধর্মচক্র বিহারে দানোত্তম কঠিন চীবর দানোৎসব ও সংবর্ধনা সভা সম্পন্ন

    প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক: চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার অন্যতম প্রাচীন ও কেন্দ্রীয় ধর্মীয় উপাসনালয় সৈয়দবাড়ী ধর্মচক্র বিহার প্রাঙ্গণে বৌদ্ধ ধর্মাবলম্বীদের পরম পবিত্র ও সর্বশ্রেষ্ঠ দানীয় উৎসব ‘দানোত্তম কঠিন চীবর দানোৎসব’ এবং…

    রাঙ্গুনিয়ায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, অবৈধ ইটভাটার চিমনি-কিলন গুঁড়িয়ে দিল প্রশাসন

    প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক | রাঙ্গুনিয়া, চট্টগ্রাম: চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দিনব্যাপী পরিচালিত উচ্ছেদ অভিযান ও মোবাইল কোর্টে একটি অবৈধ ইটভাটার…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    আল্লাহর ঘর নির্মাণে এগিয়ে আসুন—অসম্পূর্ণ হযরত গাউছুল আজম জামে মসজিদের কাজ সম্পন্ন করতে সহযোগিতার আবেদন

    • By admin
    • November 1, 2026
    • 49 views
    আল্লাহর ঘর নির্মাণে এগিয়ে আসুন—অসম্পূর্ণ হযরত গাউছুল আজম জামে মসজিদের কাজ সম্পন্ন করতে সহযোগিতার আবেদন

    রাঙ্গুনিয়া সুখবিলাস ইসলামিক মিশনারী সেন্টার বড় মাদরাসার বার্ষিক সভা অনুষ্ঠিত

    • By admin
    • November 1, 2026
    • 44 views
    রাঙ্গুনিয়া সুখবিলাস ইসলামিক মিশনারী সেন্টার বড় মাদরাসার বার্ষিক সভা অনুষ্ঠিত

    রাঙ্গুনিয়ায় একতা ৭১-এর আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত,টাইব্রেকারে ৫-৪ গোলে বড়ছন খোলা জুনিয়র একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন একতা ৭১ ফুটবল একাদশ

    • By admin
    • November 1, 2026
    • 54 views
    রাঙ্গুনিয়ায় একতা ৭১-এর আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত,টাইব্রেকারে ৫-৪ গোলে বড়ছন খোলা জুনিয়র একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন একতা ৭১ ফুটবল একাদশ

    রাঙ্গুনিয়ায় ঐতিহ্যবাহী সৈয়দবাড়ী কেন্দ্রীয় ধর্মচক্র বিহারে দানোত্তম কঠিন চীবর দানোৎসব ও সংবর্ধনা সভা সম্পন্ন

    • By admin
    • October 29, 2026
    • 67 views
    রাঙ্গুনিয়ায় ঐতিহ্যবাহী সৈয়দবাড়ী কেন্দ্রীয় ধর্মচক্র বিহারে দানোত্তম কঠিন চীবর দানোৎসব ও সংবর্ধনা সভা সম্পন্ন

    রাঙ্গুনিয়ায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, অবৈধ ইটভাটার চিমনি-কিলন গুঁড়িয়ে দিল প্রশাসন

    • By admin
    • October 29, 2026
    • 89 views
    রাঙ্গুনিয়ায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, অবৈধ ইটভাটার চিমনি-কিলন গুঁড়িয়ে দিল প্রশাসন

    কোদালা মাদ্রাসার ৯৪তম বার্ষিক সভায় মুসল্লিদের ঢল, গুরুত্বপূর্ণ ভূমিকা আবনায়ে কোদালা ওলামা সংস্থার

    • By admin
    • October 29, 2026
    • 50 views