নিউজ ডেস্ক:: চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নে কথা কাটাকাটির একপর্যায়ে পড়ে গিয়ে মালেক মেম্বার নামে এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যের মৃত্যু হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (২৫ জুলাই) উপজেলার সরফভাটা ইউনিয়নের একটি স্থানে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটির ঘটনা ঘটে। একপর্যায়ে রাস্তা পার হয়ে ডলে পড়ে ইউপি সদস্য মালেক মেম্বার মাটিতে পড়ে যান। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু করেছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পুলিশ জানায়, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।





