নিউজ ডেস্ক: টানা বর্ষণে কর্মহীন হয়ে পড়া দিনমজুর, অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে মানবিক সহায়তা বিতরণ করেছেন বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির চট্টগ্রাম মহানগরের যুগ্ম-আহ্বায়ক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল চট্টগ্রাম অঞ্চলের সহ-সভাপতি বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মো. নাদিম চৌধুরী জাকের।
শুক্রবার (৩১ জুলাই) বিকেলে রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নের পূর্ব খুরুশিয়া ওয়ার্ডের সন্দিপটিলা এলাকায় অসহায় পরিবারের মাঝে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
মানবিক সহায়তা বিতরণকালে উপস্থিত ছিলেন শ্রমিক দল চট্টগ্রাম অঞ্চলের দপ্তর সম্পাদক মো. আলমগীর মাহমুদ, উত্তর পদুয়া কেন্দ্রীয় জামে মসজিদের সাধারণ সম্পাদক মো. কাজী আফসার উদ্দিন, উপজেলা বিএনপি নেতা মো. সাকি চৌধুরী, মো: নাজিম উদ্দীন ও মো: শফি আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বিতরণকৃত সহায়তা সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, পেঁয়াজ, আলুসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য।
এ সময় মো. নাদিম উদ্দিন চৌধুরী জাকের বলেন, দুর্যোগের এই সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। সামর্থ্য অনুযায়ী ভবিষ্যতেও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।






