দুর্ঘটনার পর সবার আগে ছুটে গেলেন তিনি, সংগ্রামী সিএনজি চালক আবুল হাসান বাদশার মানবিকতার গল্প

নিউজ ডেস্ক: গতকাল সড়ক দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই সবার আগে ঘটনাস্থলে ছুটে গিয়ে আহতদের উদ্ধারে এগিয়ে আসেন সিএনজি চালক আবুল হাসান বাদশা। নিজের জীবনে শত কষ্ট ও অভাব থাকলেও অন্যের বিপদে পাশে দাঁড়াতে এক মুহূর্তও ভাবেননি তিনি।
আবুল হাসান বাদশা চার বোনের মধ্যে একমাত্র ভাই। ছোটবেলা থেকেই নানা সংগ্রামের মধ্য দিয়ে বেড়ে ওঠা এই মানুষটি বর্তমানে দৈনিক জমার ভিত্তিতে ভাড়ায় সিএনজি চালিয়ে জীবিকা নির্বাহ করছেন। সারাদিন পরিশ্রম করে উপার্জন করতে হয়, আবার দিনশেষে সেই আয় থেকে সিএনজি মালিকের জমা পরিশোধ করতে হয়। মাত্র ১০–১১ মাস আগে বিয়েও হয়েছে তার।
এরই মধ্যে কয়েক মাস আগে কাপ্তাই রাস্তার মাথা থেকে তার ভাড়ায় চালানো সিএনজিটি চুরি হয়ে যায়। এতে বিপাকে পড়ে মালিকের ক্ষতিপূরণ দিতে ঋণ করতে হয় তাকে। দীর্ঘদিন বেকারও থাকতে হয়েছে। সেই ঋণের বোঝা এখনো মাথায় নিয়েই আবার নতুন একটি সিএনজি দৈনিক জমায় চালিয়ে সংসার চালাচ্ছেন তিনি।
জীবনের এমন কঠিন বাস্তবতার মাঝেও মানুষের বিপদে এগিয়ে আসার মানসিকতা হারাননি বাদশা। নিজের কষ্টের কথা ভুলে অন্যের কষ্টকে গুরুত্ব দেওয়াই যেন তার স্বভাব। কারও বিপদ দেখলে চুপচাপ দাঁড়িয়ে থাকতে পারেন না—সাধ্যমতো সহযোগিতার হাত বাড়িয়ে দেন।
গতকালের দুর্ঘটনাতেও তার সেই মানবিকতারই বহিঃপ্রকাশ ঘটেছে। দুর্ঘটনার পর যখন অনেকেই হতবিহ্বল হয়ে পড়েছিলেন, তখন আবুল হাসান বাদশা সবার আগে এগিয়ে এসে আহতদের উদ্ধারে সহযোগিতা করেন।
স্থানীয়দের ভাষ্য, ছোটবেলা থেকেই আবুল হাসান বাদশা একজন পরোপকারী, সৎ ও হৃদয়বান মানুষ হিসেবে পরিচিত। নিজের জীবনে অভাব-অনটন থাকলেও অন্যের প্রয়োজনে পাশে দাঁড়ানোর ক্ষেত্রে কখনো কার্পণ্য করেননি তিনি।
এমন মানুষের মানবিকতা সমাজে এখনো যে ভালোবাসা ও সহমর্মিতা বেঁচে আছে, তারই একটি উজ্জ্বল উদাহরণ।
আল্লাহ তাআলা আবুল হাসান বাদশাকে সুস্থ, নিরাপদ ও রিজিকে বরকতময় জীবন দান করুন। তার জীবনের সব কষ্ট দূর করে দিন, ঋণের বোঝা থেকে মুক্তি দিন এবং তাকে নেক হায়াত দান করুন—আমিন।

  • Related Posts

    ডেঙ্গু প্রতিরোধে পদুয়া রাজারহাটে সচেতনতামূলক কার্যক্রম সম্পন্ন

    প্রিন্ট নিউজ ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে রাঙ্গুনিয়ার পদুয়া রাজারহাট বাজারে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) সকালে রাঙ্গুনিয়া-৭ আসনের সংসদ সদস্য হুমাম কাদের…

    এবার রাঙ্গুনিয়ায় গোসল করকে নেমে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

    প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক:চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে রবিন (১৬) নামে এক স্কুলশিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে রাঙ্গুনিয়া থানা সদরের সৈয়দবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    আল্লাহর ঘর নির্মাণে এগিয়ে আসুন—অসম্পূর্ণ হযরত গাউছুল আজম জামে মসজিদের কাজ সম্পন্ন করতে সহযোগিতার আবেদন

    • By admin
    • November 1, 2026
    • 49 views
    আল্লাহর ঘর নির্মাণে এগিয়ে আসুন—অসম্পূর্ণ হযরত গাউছুল আজম জামে মসজিদের কাজ সম্পন্ন করতে সহযোগিতার আবেদন

    রাঙ্গুনিয়া সুখবিলাস ইসলামিক মিশনারী সেন্টার বড় মাদরাসার বার্ষিক সভা অনুষ্ঠিত

    • By admin
    • November 1, 2026
    • 44 views
    রাঙ্গুনিয়া সুখবিলাস ইসলামিক মিশনারী সেন্টার বড় মাদরাসার বার্ষিক সভা অনুষ্ঠিত

    রাঙ্গুনিয়ায় একতা ৭১-এর আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত,টাইব্রেকারে ৫-৪ গোলে বড়ছন খোলা জুনিয়র একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন একতা ৭১ ফুটবল একাদশ

    • By admin
    • November 1, 2026
    • 54 views
    রাঙ্গুনিয়ায় একতা ৭১-এর আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত,টাইব্রেকারে ৫-৪ গোলে বড়ছন খোলা জুনিয়র একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন একতা ৭১ ফুটবল একাদশ

    রাঙ্গুনিয়ায় ঐতিহ্যবাহী সৈয়দবাড়ী কেন্দ্রীয় ধর্মচক্র বিহারে দানোত্তম কঠিন চীবর দানোৎসব ও সংবর্ধনা সভা সম্পন্ন

    • By admin
    • October 29, 2026
    • 68 views
    রাঙ্গুনিয়ায় ঐতিহ্যবাহী সৈয়দবাড়ী কেন্দ্রীয় ধর্মচক্র বিহারে দানোত্তম কঠিন চীবর দানোৎসব ও সংবর্ধনা সভা সম্পন্ন

    রাঙ্গুনিয়ায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, অবৈধ ইটভাটার চিমনি-কিলন গুঁড়িয়ে দিল প্রশাসন

    • By admin
    • October 29, 2026
    • 89 views
    রাঙ্গুনিয়ায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, অবৈধ ইটভাটার চিমনি-কিলন গুঁড়িয়ে দিল প্রশাসন

    কোদালা মাদ্রাসার ৯৪তম বার্ষিক সভায় মুসল্লিদের ঢল, গুরুত্বপূর্ণ ভূমিকা আবনায়ে কোদালা ওলামা সংস্থার

    • By admin
    • October 29, 2026
    • 50 views