রাঙ্গুনিয়ার পদুয়া আলহাজ্ব নুরুচ্ছফা বিদ্যানিকেতনে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

নিউজ ডেস্ক:চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া আলহাজ্ব নুরুচ্ছফা বিদ্যানিকেতনের ২০২৬ সালের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

গত মঙ্গলবার (১১ আগস্ট) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে বার্ষিক পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারীসহ বিভিন্ন ক্ষেত্রে সাফল্যপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ এবং রাঙ্গুনিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শ্রীমতী লিপি রানী ঘোষ ও বিশিষ্ট সমাজসেবক শিক্ষানুরাগী লায়ন শওকত আলী নুর।
এছাড়া অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য নুরুল ইসলাম মেম্বার, আব্দুল জলিল মেম্বার, মাহবুব আলম, ডাক্তার দয়াল হরি শীল ও আহমদুল হক।
এসময় আগত অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন বিদ্যালয়ের শিক্ষক- শিক্ষিকারা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পদুয়া আলহাজ্ব নুরুচ্ছফা বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক কাজী আবুল কাশেম।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মো. ওয়াহিদ আনোয়ার। পবিত্র গীতা পাঠ করেন চতুর্থ শ্রেণির শিক্ষার্থী নিশি শীল এবং পবিত্র ত্রিপিটক পাঠ করেন পঞ্চম শ্রেণির শিক্ষার্থী অরজিৎ বড়ুয়া।
পরে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে শিক্ষার্থীরা গান, নৃত্য, কবিতা আবৃত্তিসহ বিভিন্ন পরিবেশনায় অংশগ্রহণ করে। তাদের প্রাণবন্ত পরিবেশনায় অনুষ্ঠানস্থলে সৃষ্টি হয় আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শুধু পাঠ্যবইয়ের জ্ঞান অর্জন নয়, শিক্ষার্থীদের মেধা, মনন ও সৃজনশীল প্রতিভার বিকাশে সাংস্কৃতিক ও সহশিক্ষা কার্যক্রমেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কৃতী শিক্ষার্থীদের পুরস্কার প্রদান তাদের ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের পাশাপাশি পড়াশোনায় মনোযোগী হতে উৎসাহিত করবে।

বক্তারা শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার পাশাপাশি নৈতিক শিক্ষা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ অর্জনের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সমন্বিত প্রচেষ্টায় একটি সুন্দর ও আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়।
পরে প্রধান অতিথি ও বিশেষ অতিথিসহ আমন্ত্রিত অতিথিরা বিভিন্ন শ্রেণির কৃতী ও সাফল্যপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।
এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। দিনব্যাপী আয়োজনে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

  • Related Posts

    আল্লাহর ঘর নির্মাণে এগিয়ে আসুন—অসম্পূর্ণ হযরত গাউছুল আজম জামে মসজিদের কাজ সম্পন্ন করতে সহযোগিতার আবেদন

    প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক: চট্টগ্রামের দক্ষিণ রাঙ্গুনিয়া পদুয়া নাপিত পুকুরিয়া পশ্চিম পাড়ায় অবস্থিত নির্মাণাধীন হযরত গাউছুল আজম জামে মসজিদের অসম্পূর্ণ নির্মাণকাজ সম্পন্ন করতে দেশ-বিদেশের ধর্মপ্রাণ মুসলমান, প্রবাসী ও বিত্তবান ব্যক্তিদের…

    রাঙ্গুনিয়া সুখবিলাস ইসলামিক মিশনারী সেন্টার বড় মাদরাসার বার্ষিক সভা অনুষ্ঠিত

    প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে সুখবিলাস ইসলামিক মিশনারী সেন্টার বড় মাদরাসার বার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (৩১ অক্টোবর) আয়োজিত এ সভায় বিভিন্ন মাদরাসার…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    আল্লাহর ঘর নির্মাণে এগিয়ে আসুন—অসম্পূর্ণ হযরত গাউছুল আজম জামে মসজিদের কাজ সম্পন্ন করতে সহযোগিতার আবেদন

    • By admin
    • November 1, 2026
    • 49 views
    আল্লাহর ঘর নির্মাণে এগিয়ে আসুন—অসম্পূর্ণ হযরত গাউছুল আজম জামে মসজিদের কাজ সম্পন্ন করতে সহযোগিতার আবেদন

    রাঙ্গুনিয়া সুখবিলাস ইসলামিক মিশনারী সেন্টার বড় মাদরাসার বার্ষিক সভা অনুষ্ঠিত

    • By admin
    • November 1, 2026
    • 44 views
    রাঙ্গুনিয়া সুখবিলাস ইসলামিক মিশনারী সেন্টার বড় মাদরাসার বার্ষিক সভা অনুষ্ঠিত

    রাঙ্গুনিয়ায় একতা ৭১-এর আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত,টাইব্রেকারে ৫-৪ গোলে বড়ছন খোলা জুনিয়র একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন একতা ৭১ ফুটবল একাদশ

    • By admin
    • November 1, 2026
    • 54 views
    রাঙ্গুনিয়ায় একতা ৭১-এর আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত,টাইব্রেকারে ৫-৪ গোলে বড়ছন খোলা জুনিয়র একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন একতা ৭১ ফুটবল একাদশ

    রাঙ্গুনিয়ায় ঐতিহ্যবাহী সৈয়দবাড়ী কেন্দ্রীয় ধর্মচক্র বিহারে দানোত্তম কঠিন চীবর দানোৎসব ও সংবর্ধনা সভা সম্পন্ন

    • By admin
    • October 29, 2026
    • 67 views
    রাঙ্গুনিয়ায় ঐতিহ্যবাহী সৈয়দবাড়ী কেন্দ্রীয় ধর্মচক্র বিহারে দানোত্তম কঠিন চীবর দানোৎসব ও সংবর্ধনা সভা সম্পন্ন

    রাঙ্গুনিয়ায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, অবৈধ ইটভাটার চিমনি-কিলন গুঁড়িয়ে দিল প্রশাসন

    • By admin
    • October 29, 2026
    • 89 views
    রাঙ্গুনিয়ায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, অবৈধ ইটভাটার চিমনি-কিলন গুঁড়িয়ে দিল প্রশাসন

    কোদালা মাদ্রাসার ৯৪তম বার্ষিক সভায় মুসল্লিদের ঢল, গুরুত্বপূর্ণ ভূমিকা আবনায়ে কোদালা ওলামা সংস্থার

    • By admin
    • October 29, 2026
    • 50 views