দক্ষিণ রাঙ্গুনিয়া নাপিত পুকুরিয়ায় মাদকবিরোধী মতবিনিময় সমাবেশ অনুষ্ঠিত

নিউজ ডেস্ক:চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ রাঙ্গুনিয়ায় মাদকের বিরুদ্ধে সামাজিক ও প্রশাসনিক প্রতিরোধ জোরদার হচ্ছে। এরই ধারাবাহিকতায় নাপিত পুকুরিয়া ব্রীজঘাট এলাকায় মাদকবিরোধী মতবিনিময় সভা এবং সুখবিলাস সোমবারিয়া হাট এলাকায় মাদকবিরোধী র‌্যালি করেছে দক্ষিণ রাঙ্গুনিয়া থানা পুলিশ।

গত বৃহস্পতিবার (২১ আগস্ট) নাপিত পুকুরিয়া ব্রীজঘাট এলাকায় আয়োজিত মাদকবিরোধী মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন আইনশৃঙ্খলা বাহিনী দক্ষিণ রাঙ্গুনিয়া থানার সভাপতি বেদারুল আলম বেদার। এতে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হিলাল উদ্দিন আহমেদ।

এর আগে কিছুদিন পূর্বে নাপিত পুকুরিয়া এলাকায় মাদকের বিরুদ্ধে স্থানীয় যুবসমাজের একটি দল অভিযান চালিয়ে মাদক সেবনের অভিযোগ থাকা একটি আস্তানা গুঁড়িয়ে দেয়। স্থানীয়দের দাবি, ওই এলাকায় দীর্ঘদিন ধরে মাদকসেবনসহ বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ ছিল। একইসঙ্গে সাম্প্রতিক সময়ে এলাকায় চুরির ঘটনাও বেড়ে যাওয়ায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।
এসময় বক্তব্য রাখেন,দুধপুকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার আবুল কালাম আজাদ,পদুয়া ইউনিয়ন যুবদলের সভাপতি নুরুল হুদা আমান,রাঙ্গুনিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আবু মুছা তালুকদার,বিএনপি নেতা আহম্মেদ হোসেন,উত্তর জেলা ছাত্রদলের সহ-সভাপতি শাহাদাত হোসেন হেলেন,পদুয়া ইউনিয়ন জিয়া মঞ্চের সভাপতি তারেক চৌধুরী,পদুয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রুহুল আমিন টিপু,রাঙ্গুনিয়া উপজেলা জিয়া মঞ্চের যুগ্ম সম্পাদক আবু মনচুর,পদুয়া ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি সাইফুল ইসলাম,পদুয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ওয়ারেজ এবং রাঙ্গুনিয়া উপজেলা কৃষক দলের সদস্য নাছির। এসময় পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা ইদ্রিস।

মতবিনিময় সভায় বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, পুরো পরিবার ও সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। মাদক নির্মূলে প্রশাসনের পাশাপাশি স্থানীয় যুবসমাজ, জনপ্রতিনিধি, শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাধারণ মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাছির, বকতিয়ার, নজরুল ইসলাম, মুরশেদ, নুর আলম, শাহাজান, মানিক, বুদা মুন্সি, জাহেদ আলম, সাদ্দাম, হান্নান, বাদশা, শাহা আলম, রেজাউল করিম, ইয়াছিন বাবু, ইমরান ও বশির আহম্মেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সমাবেশটি সঞ্চালনা করেন পদুয়া ইউনিয়ন জিয়া মঞ্চের সহ-সভাপতি মফিজ উদ্দিন।

এদিকে একই দিনে সুখবিলাস সোমবারিয়া হাট এলাকায় মাদকবিরোধী র‌্যালি বের করে দক্ষিণ রাঙ্গুনিয়া থানা পুলিশ। র‌্যালিতে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি এবং মাদক ব্যবসা ও সেবন বন্ধে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

দক্ষিণ রাঙ্গুনিয়া থানা পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি ও মাদক নির্মূলে তাদের এ কার্যক্রম মাসব্যাপী অব্যাহত থাকবে। উপজেলার বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে মাদকবিরোধী র‌্যালি, মতবিনিময় সভা ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে।

স্থানীয়রা পুলিশের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, শুধু অভিযান নয়, মাদকের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি মাদকপ্রবণ এলাকাগুলোতে নিয়মিত নজরদারি বাড়ানো প্রয়োজন। এতে মাদকের বিস্তার কমার পাশাপাশি চুরি ও অন্যান্য অপরাধও নিয়ন্ত্রণে আসবে বলে মনে করছেন তারা।

  • Related Posts

    আল্লাহর ঘর নির্মাণে এগিয়ে আসুন—অসম্পূর্ণ হযরত গাউছুল আজম জামে মসজিদের কাজ সম্পন্ন করতে সহযোগিতার আবেদন

    প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক: চট্টগ্রামের দক্ষিণ রাঙ্গুনিয়া পদুয়া নাপিত পুকুরিয়া পশ্চিম পাড়ায় অবস্থিত নির্মাণাধীন হযরত গাউছুল আজম জামে মসজিদের অসম্পূর্ণ নির্মাণকাজ সম্পন্ন করতে দেশ-বিদেশের ধর্মপ্রাণ মুসলমান, প্রবাসী ও বিত্তবান ব্যক্তিদের…

    রাঙ্গুনিয়া সুখবিলাস ইসলামিক মিশনারী সেন্টার বড় মাদরাসার বার্ষিক সভা অনুষ্ঠিত

    প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে সুখবিলাস ইসলামিক মিশনারী সেন্টার বড় মাদরাসার বার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (৩১ অক্টোবর) আয়োজিত এ সভায় বিভিন্ন মাদরাসার…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    আল্লাহর ঘর নির্মাণে এগিয়ে আসুন—অসম্পূর্ণ হযরত গাউছুল আজম জামে মসজিদের কাজ সম্পন্ন করতে সহযোগিতার আবেদন

    • By admin
    • November 1, 2026
    • 49 views
    আল্লাহর ঘর নির্মাণে এগিয়ে আসুন—অসম্পূর্ণ হযরত গাউছুল আজম জামে মসজিদের কাজ সম্পন্ন করতে সহযোগিতার আবেদন

    রাঙ্গুনিয়া সুখবিলাস ইসলামিক মিশনারী সেন্টার বড় মাদরাসার বার্ষিক সভা অনুষ্ঠিত

    • By admin
    • November 1, 2026
    • 44 views
    রাঙ্গুনিয়া সুখবিলাস ইসলামিক মিশনারী সেন্টার বড় মাদরাসার বার্ষিক সভা অনুষ্ঠিত

    রাঙ্গুনিয়ায় একতা ৭১-এর আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত,টাইব্রেকারে ৫-৪ গোলে বড়ছন খোলা জুনিয়র একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন একতা ৭১ ফুটবল একাদশ

    • By admin
    • November 1, 2026
    • 54 views
    রাঙ্গুনিয়ায় একতা ৭১-এর আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত,টাইব্রেকারে ৫-৪ গোলে বড়ছন খোলা জুনিয়র একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন একতা ৭১ ফুটবল একাদশ

    রাঙ্গুনিয়ায় ঐতিহ্যবাহী সৈয়দবাড়ী কেন্দ্রীয় ধর্মচক্র বিহারে দানোত্তম কঠিন চীবর দানোৎসব ও সংবর্ধনা সভা সম্পন্ন

    • By admin
    • October 29, 2026
    • 68 views
    রাঙ্গুনিয়ায় ঐতিহ্যবাহী সৈয়দবাড়ী কেন্দ্রীয় ধর্মচক্র বিহারে দানোত্তম কঠিন চীবর দানোৎসব ও সংবর্ধনা সভা সম্পন্ন

    রাঙ্গুনিয়ায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, অবৈধ ইটভাটার চিমনি-কিলন গুঁড়িয়ে দিল প্রশাসন

    • By admin
    • October 29, 2026
    • 89 views
    রাঙ্গুনিয়ায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, অবৈধ ইটভাটার চিমনি-কিলন গুঁড়িয়ে দিল প্রশাসন

    কোদালা মাদ্রাসার ৯৪তম বার্ষিক সভায় মুসল্লিদের ঢল, গুরুত্বপূর্ণ ভূমিকা আবনায়ে কোদালা ওলামা সংস্থার

    • By admin
    • October 29, 2026
    • 50 views