নিউজ ডেস্ক: পবিত্র ঈদে মিলাদুন্নবী ﷺ উপলক্ষে চট্টগ্রামের দক্ষিণ রাঙ্গুনিয়া সুখবিলাস-বাঙ্গালহালিয়া পাড়া সমাজ ও প্রবাসীবৃন্দের উদ্যোগে আজিমুশ্শান মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাতে সুখবিলাসের সাগর আলী জামে মসজিদ প্রাঙ্গণে এ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
মাহফিলে মহানবী হযরত মুহাম্মদ ﷺ-এর জীবন, আদর্শ, মানবতা, শান্তি ও ইসলামের সৌন্দর্য নিয়ে আলোচনা করা হয়। পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি-সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
মাহফিলের বিশেষ আয়োজন হিসেবে সমাজের প্রত্যেক পরিবারের কাছে তাবারুক বিতরণ করা হয়। আয়োজকদের পক্ষ থেকে বাড়ি বাড়ি তাবারুক পৌঁছে দেওয়ার মাধ্যমে ঈদে মিলাদুন্নবীর আনন্দ ও বরকত সমাজের প্রতিটি পরিবারের সঙ্গে ভাগ করে নেওয়া হয়।
মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ রাঙ্গুনিয়া পদুয়া ডিগ্রি কলেজের সভাপতি লায়ন শওকত আলী নূর।
প্রধান ওয়ায়েজ হিসেবে উপস্থিত ছিলেন হযরত মাওলানা মুহাম্মদ আবু নাঈম নকশবন্দী,উদ্বোধনী নসীহত পেশ করেন মাওলানা মোহাম্মদ ইউসুফ আলকাদেরী। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন মাওলানা মোহাম্মদ আবদুল করিম তাহেরী, মাওলানা মোহাম্মদ আবদুল হাকিম আলকাদেরী ও মাওলানা মোহাম্মদ আবদুল বিল্লাহ।
এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক নুরুল ইসলাম মেম্বার, আবদুল জলিল মেম্বার,,নুরুল হুদা আমান,জহির উদ্দিন বাবর, মাহবুব আলম,রাসেল,রক্সি,সমাজ পরিচালনা কমিটির সিনিয়র সহ-সভাপতি আবু তাহের তালুকদার,সাধারণ সম্পাদক মো: জামাল উদ্দিন ও অর্থ সম্পাদক লোকমান (সও:) সহ মসজিদ ও সমাজ পরিচালনা কমিটির অন্যান্য সদস্যরা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ্ব নুরুল আবছার তালুকদার। মাহফিল সফলভাবে সম্পন্ন করতে সহযোগিতা করায় আয়োজকরা সমাজের সর্বস্তরের মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।







