রাঙ্গুনিয়ায় ঐতিহ্যবাহী সৈয়দবাড়ী কেন্দ্রীয় ধর্মচক্র বিহারে দানোত্তম কঠিন চীবর দানোৎসব ও সংবর্ধনা সভা সম্পন্ন

নিউজ ডেস্ক: চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার অন্যতম প্রাচীন ও কেন্দ্রীয় ধর্মীয় উপাসনালয় সৈয়দবাড়ী ধর্মচক্র বিহার প্রাঙ্গণে বৌদ্ধ ধর্মাবলম্বীদের পরম পবিত্র ও সর্বশ্রেষ্ঠ দানীয় উৎসব ‘দানোত্তম কঠিন চীবর দানোৎসব’ এবং স্বাগত সংবর্ধনা অনুষ্ঠান যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় ও বিপুল উৎসাহ-উদ্দীপনায় সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২৯শে অক্টোবর) দিনব্যাপী নানা আয়োজনে এই উৎসবের সূচনা হয় প্রত্যূষে ত্রিরত্ন বন্দনা, বুদ্ধপূজা, পঞ্চশীল গ্রহণ এবং বিশ্বশান্তি কামনায় সমবেত প্রার্থনার মধ্য দিয়ে কঠিন চীবর দানোৎসব ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার মাননীয় উপসংঘরাজ শাসনরত্ন ধর্মসেন মহাস্থবির এর সভাপতিত্বে ভার্চুয়ালী প্রধান অতিথির বক্তব্য রাখেন রাঙ্গুনিয়ার সাংসদ হুম্মাম কাদের চৌধুরী এমপি। বাংলাদেশী বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় গুরু মহামান্য সংঘরাজ শাসনস্তম্ভ ধর্মপ্রিয় মহাস্থবির, সংবর্ধিত প্রধান ধর্মদেশক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার মহাসচিব মহাস্থবির ড. এস লোকজিৎ ভিক্ষু, উদ্বোধক ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা কেন্দ্রীয় সৈয়দ বাড়ি ধর্মচক্র বিহারের অধ্যক্ষ শ্রীমৎ নন্দশ্রী স্থবির এম এ।

সুজিত তালুকদার ও সৌকত তালুকদার এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হুম্মাম কাদের চৌধুরী এমপির পিএস মহিবুল কবির তমাল, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ভিপি আনছুর উদ্দিন, সাবেক সহ সভাপতি ফারুকুল ইসলাম, রাঙ্গুনিয়া উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বাবুল বড়ুয়াসহ শ্রীমৎ সংঘরাজ মহাস্থবির, শ্রীমৎ দীপঙ্কর মহাস্থবির, শ্রীমৎ দীপানন্দ স্থবির,শ্রীমৎ সত্যানন্দ স্থবির, শ্রীমৎ ধর্মবোধি স্থবির, ধর্মলোচক ছিলেন ড. প্রিয়ানন্দ মহাস্থবির, শ্রীমৎ উত্তমানন্দ স্থবির, শ্রীমৎ স্বরুপানন্দ স্থবির, রাঙ্গুনিয়া উপজেলা কেন্দ্রীয় সৈয়দ বাড়ি ধর্মচক্র বিহার কল্যাণ কমিটির সভাপতি নন্দশ্রী ভিক্ষু ও সাধারণ সম্পাদক মনিলাল তালুকদার, বাংলা দেশ বৌদ্ধ যুব পরিষদ, সৈয়দবাড়ি শাখার সভাপতি রাকিব তালুকদার ও সাধারণ সম্পাদক অর্ক তালুকদার প্রমূখ।

বিহারে মঙ্গলপ্রদীপ প্রজ্বলনপূর্বক সদ্ধর্ম দেশনা প্রদান করেন বিভিন্ন বিহার থেকে আমন্ত্রিত প্রাজ্ঞ, জ্ঞানী-গুণী ও পূজনীয় ভিক্ষুসংঘ। পুজনীয় ভিক্ষুসংঘ তাদের অমূল্য দেশনায় বলেন বৌদ্ধধর্মে কঠিন চীবর দান হলো সর্বশ্রেষ্ঠ কায়িক ও মানসিক দান। এই দান মানুষের মন থেকে লোভ, দ্বেষ ও মোহ দূর করে অহিংসা ও মৈত্রীর ভাব জাগ্রত করে। বক্তারা সবাইকে হিংসা-বিদ্বেষ ভুলে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে দেশ ও মানবকল্যাণে আত্মনিয়োগ করার আহ্বান জানান। এ সময় পুণ্যার্থীদের ‘সাধু, সাধু, সাধু’ ধ্বনিতে পুরো সৈয়দবাড়ী ধর্মচক্র বিহার প্রাঙ্গণে এক অপার্থিব ও স্বর্গীয় পরিবেশের সৃষ্টি হয়

অনুষ্ঠানটি সুন্দর, সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে রাঙ্গুনিয়া মডেল থানা পুলিশ ও স্থানীয় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। বিহারের উৎসব উদযাপন কমিটি প্রশাসনের এই আন্তরিক সহযোগিতা এবং সব ধর্মের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নজির স্থাপনের জন্য সংশ্লিষ্ট সবার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
শেষে বিশ্ব শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ প্রার্থনার মাধ্যমে এই মহান উৎসবের সমাপ্তি ঘটে।

  • Related Posts

    রাঙ্গুনিয়ায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, অবৈধ ইটভাটার চিমনি-কিলন গুঁড়িয়ে দিল প্রশাসন

    প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক | রাঙ্গুনিয়া, চট্টগ্রাম: চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দিনব্যাপী পরিচালিত উচ্ছেদ অভিযান ও মোবাইল কোর্টে একটি অবৈধ ইটভাটার…

    কোদালা মাদ্রাসার ৯৪তম বার্ষিক সভায় মুসল্লিদের ঢল, গুরুত্বপূর্ণ ভূমিকা আবনায়ে কোদালা ওলামা সংস্থার

    প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক: চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আল মাদ্রাসাতুল আজিজিয়া কাছেমুল উলুম কোদালা মাদ্রাসার ৯৪তম বার্ষিক সভা সম্পন্ন হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) দুই দিনব্যাপী এ ধর্মীয়…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    রাঙ্গুনিয়ায় ঐতিহ্যবাহী সৈয়দবাড়ী কেন্দ্রীয় ধর্মচক্র বিহারে দানোত্তম কঠিন চীবর দানোৎসব ও সংবর্ধনা সভা সম্পন্ন

    • By admin
    • October 29, 2026
    • 47 views
    রাঙ্গুনিয়ায় ঐতিহ্যবাহী সৈয়দবাড়ী কেন্দ্রীয় ধর্মচক্র বিহারে দানোত্তম কঠিন চীবর দানোৎসব ও সংবর্ধনা সভা সম্পন্ন

    রাঙ্গুনিয়ায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, অবৈধ ইটভাটার চিমনি-কিলন গুঁড়িয়ে দিল প্রশাসন

    • By admin
    • October 29, 2026
    • 70 views
    রাঙ্গুনিয়ায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, অবৈধ ইটভাটার চিমনি-কিলন গুঁড়িয়ে দিল প্রশাসন

    কোদালা মাদ্রাসার ৯৪তম বার্ষিক সভায় মুসল্লিদের ঢল, গুরুত্বপূর্ণ ভূমিকা আবনায়ে কোদালা ওলামা সংস্থার

    • By admin
    • October 29, 2026
    • 37 views

    রাঙ্গুনিয়ার নতুন ইউএনও শাহাদাত হোসেনের যোগদান

    • By admin
    • October 29, 2026
    • 72 views
    রাঙ্গুনিয়ার নতুন ইউএনও শাহাদাত হোসেনের যোগদান

    সরফভাটার মীরেরখীলে কৃষককে তুলে নিয়ে দুই হাত বিচ্ছিন্ন করে হত্যার অভিযোগ

    • By admin
    • October 28, 2026
    • 451 views
    সরফভাটার মীরেরখীলে কৃষককে তুলে নিয়ে দুই হাত বিচ্ছিন্ন করে হত্যার অভিযোগ

    সরফভাটার মীরেরখীলে আবারও হত্যাকাণ্ডের অভিযোগ, হাতি থেকে ধান পাহারা দিতে গিয়ে প্রাণ গেল কৃষক নেজামের

    • By admin
    • October 28, 2026
    • 778 views
    সরফভাটার মীরেরখীলে আবারও হত্যাকাণ্ডের অভিযোগ, হাতি থেকে ধান পাহারা দিতে গিয়ে প্রাণ গেল কৃষক নেজামের