চন্দঘোনা ফেরিঘাটে বালুবাহী ট্রাকের ধাক্কায় নিহত১, আহত ২

মিন্টু কান্তি নাথ

রাঙামাটির কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়ন এর ফেরিঘাট এলাকায় বালুবাহী ট্রাকের ধাক্কায় ১ জন নিহত এবং ২ জন গুরুতর আহত হয়েছে। রবিবার বিকেল সাড়ে ৪ টায় এই দূর্ঘটনা ঘটে বলে জানান পুলিশ।
নিহত পারুল দাশ(৫০) চট্টগ্রাম মহানগর এলাকার পাথরঘাটা এলাকার বাসিন্দা। এই ঘটনায় গুরুতর আহত হন পারুল দাশের স্বামী মাখন দাশ(৬২) এবং মোটরসাইকেল চালক রাঙ্গুনিয়া উপজেলার কোদালার বাসিন্দা জামাল হোসেন (২৫)।

চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) ইকবাল বাহার চৌধুরী এবং ঘটনার প্রত্যক্ষদর্শী খোকন, অমিত, রাশিক জানান  রবিবার (১০ এপ্রিল)  বিকেল সাড়ে ৪ টার দিকে বাঙ্গালহালিয়া হতে আসা বালুবাহী ট্রাক ফেরিতে উঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে দুইটি মোটর সাইকেল এবং দুইটি  সিএনজিকে ধাক্কা দেন। এইসময় সিএনজিতে অবস্থানরত পারুল দাশ ও তাঁর স্বামী মাখন দাশ  ছিটকে পড়ে যান এবং ট্রাকের নীচে পড়ে গুরুতর আহত হন। এই ছাড়া এইসময় মোটরসাইকেল চালক জামাল হোসেন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালে নিয়ে গেলে পথেমধ্যে পারুল দাশ মৃত্যুবরণ করেন।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ ঈগল জানান, হাসপাতালের আনার আগে একজন পথেমধ্যে মারা যান এবং বাকি দুই জনের আঘাত গুরুতর হওয়ায়  আমরা তাদের প্রাথমিক চিকিৎসা দেবার পর উন্নত চিকিৎসা দেবার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করি।

চন্দ্রঘোনা থানার ওসি  ইকবাল বাহার চৌধুরী জানান, এই ঘটনায় ট্রাকটিকে আটক করা হয়েছে এবং চালক পলাতক রয়েছে। তিনি জানান, পরবর্তীতে এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

  • Related Posts

    শনিবার কাপ্তাই বাঁধের জলকপাট খুলে ছাড়া হবে পানি, ভাটি অঞ্চলে সতর্কতা

    প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক: দেশের অন্যান্য এলাকার মতো টানা ভারী বর্ষণ এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে রাঙামাটির কাপ্তাই হ্রদে পানি প্রবাহ বেড়ে গেছে। যে কারণে উজান ও…

    রাউজানে যুবদল নেতা হত্যা পাঁচ অস্ত্রধারী শনাক্ত, সবাই বিএনপির সঙ্গে ‘সম্পৃক্ত’

    প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক: চট্টগ্রামের রাউজানে যুবদল নেতা মাকসুদুল হক চৌধুরী মাসুদ হত্যার ঘটনায় পাঁচ অস্ত্রধারীকে শনাক্ত করেছে পুলিশ। পুলিশ অভিযান চালালেও কাউকে আটক করতে পারেনি। গতকাল রোববার রাত ১০টায়…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    এবার রাঙ্গুনিয়ায় গোসল করকে নেমে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

    • By admin
    • September 15, 2026
    • 235 views
    এবার রাঙ্গুনিয়ায় গোসল করকে নেমে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

    রাঙ্গুনিয়ায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

    • By admin
    • September 15, 2026
    • 154 views
    রাঙ্গুনিয়ায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

    রাঙ্গুনিয়া পদুয়া খুরুশিয়ায় কবর খনন নিয়ে বিরোধ, দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় চারজনের বিরুদ্ধে অভিযোগ

    • By admin
    • September 13, 2026
    • 568 views
    রাঙ্গুনিয়া পদুয়া খুরুশিয়ায় কবর খনন নিয়ে বিরোধ, দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় চারজনের বিরুদ্ধে অভিযোগ

    মাদকের বিরুদ্ধে পদুয়া খুরুশিয়ায় কঠোর বার্তা, ওসির নেতৃত্বে মাদকবিরোধী র‌্যালি

    • By admin
    • September 13, 2026
    • 49 views
    মাদকের বিরুদ্ধে পদুয়া খুরুশিয়ায় কঠোর বার্তা, ওসির নেতৃত্বে মাদকবিরোধী র‌্যালি

    মোস্তফা আল জামী মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হামদ-নাত, কেরাত ও গজল প্রতিযোগিতা

    • By admin
    • September 13, 2026
    • 59 views
    মোস্তফা আল জামী মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হামদ-নাত, কেরাত ও গজল প্রতিযোগিতা

    দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসির সঙ্গে আবনায়ে কোদালা ওলামা সংস্থার সৌজন্য সাক্ষাৎ

    • By admin
    • September 12, 2026
    • 51 views
    দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসির সঙ্গে আবনায়ে কোদালা ওলামা সংস্থার সৌজন্য সাক্ষাৎ