রাঙ্গুনিয়া পদুয়ায় হাতির আক্রমণে জেছমিন আকতার নামে এক স্কুল ছাত্রীর মৃত্যু,গুরুতর আহত ২ জন

মো. ইদ্রিছঃ-চট্রগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ রাঙ্গুনিয়া পদুয়া রাজারহাট বাজার ঝাড়ুদার আবুল হাসেমের মেয়ে জেছমিন আকতার (৭) নামে এক স্কুল শিক্ষার্থীর বন্য হাতির আক্রমণে মৃত্যু হয়েছে। একই সাথে একই পরিবারের মো. আবুল হাসেম (৫৫) ও তার স্ত্রী সাফিয়া আকতার (৩৮) নামে ২ জন গুরুতর আহত হয়েছেন। তারা সবাই একই পরিবারের পদুয়া ৫ নং ওয়ার্ড জয়নগর মাতব্বর টিলা এলাকার বাসিন্দা।আহতরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন।
শুক্রবার (১১ নভেম্বর) আনুমানিক রাত ১১টার দিকে পদুয়া ৫ নং ওয়ার্ড মাতব্বর টিলা এলাকায় নিজস্ব বসত ভিটার পাশে এ ঘটনাটি ঘটে।
ইউপি সদস্য মো. হোসেন বলেন,আমাকে বন্য হাতির আক্রমণের বিষয়টি সকালে আমাকে ফোন করে জানালে,সাথে সাথে আমি ঘটনাস্থলে ছুটে আসি,এসে আমি প্রশাসনকে অবহিত করি। পরপর প্রশাসনের লোকজন এসে সবকিছু তদন্ত করে।
আমি এলাকাবাসীদের কাছ থেকে জানতে পারি,রাত আনুমানিক রাত ১১ ঘটিকার সময় বন্য হাতি তাদেরকে আক্রমণ করে। আহত অবস্থায় পরিবারের তিনজনকেই মেডিকেল নেয়া হয়। চট্টগ্রাম মেডিকেল গেলে কর্তব্যরত চিকিৎসক জেসমিন আকতার (৭) কে মৃত ঘোষণা করেন। অপরদিকে আবুল হাসেম (৫৮) ও সাফিয়া আকতার (৩৮) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। আমরা ইউনিয়ন পরিষদ হতে তাকে সার্বিক সহযোগিতা করে যাব,ইনশাআল্লাহ।
নিহত জেছমিন আকতারের বড় ভাই রোবেল বলেন,আনুমানিক রাত ১০ টার দিকে খাবার শেষ করে আমার মা- বাবা ও বোনরা ঘুমিয়ে পড়ে,রাত আনুমানিক ১১ ঘটিকার সময় হঠাৎ ১০/১২ টি বন্য হাতি আসিয়া বাড়িত আক্রমণ করে, আমরা নিজেরা বাচার জন্য এবং বাড়িতে থাকা গরুকে বাঁচাতে গেলে আমার মা- বাবা ও বোনকে আহত করিলে আমিসহ এলাকার লোকজন নিয়ে আমার মা- বাবা ও বোনকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে গেলে কর্তব্যরত ডাক্তার আমার ছোটবোন জেছমিনকে মৃত ঘোষণা করেন। বর্তমানে আমার মা- ও বাবা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
রাঙ্গুনিয়া খুরুশিয়া বন বিভাগের রেঞ্জ অফিসার আশরাফুল ইসলাম বলেন,গত রাতে জয়নগর এলাকায় বন্যহাতি এসেছে, খবর পেয়ে খুরুশিয়া বিট থেকে কর্মকর্তা ও কর্মচারী এসেছে। এসে দেখে হাতি তান্ডব করে, এলাকার লোকজনও তাদের সহযোগীতা করে। আমি সকাল ৮ টার সময় হাতির আক্রমণে আবুল হাসেম এর বসত বাড়িতে হামলা করে,পরে মেডিকেল যাওয়ার পথেই জেছমিন আকতার মারা যায়,আবুল হাসেম ও তার স্ত্রী সাফিয়া আকতার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আমরা সরকারিভাবে তাদের পরিবারকে সার্বিক সহযোগিতা করে যাব এবং এলাকাবাসীদর সচেতন ও সতর্ক থাকার পরামর্শ দেন,যেহেতু এখন ধানের মৌসুম। এই মৌসুমে ধান খেতে হাতিরা খাবার না পেয়ে জমিনে চলে আসে।
এদিকে স্থানীয়রা নিহত জেছমিন আকতার ও আহতদের ক্ষতিপূরণ দাবি করে পরবর্তীতে বন্যহাতি নিয়ন্ত্রণে ব্যবস্থার নেয়ার সরকারের প্রতি জোর দাবি জানান।
দক্ষিণ রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ ওবাইদুল ইসলাম বলেন, আমরা বন্যহাতির আক্রমণে জেছমিন আকতার নামে একজনের মৃত্যু এবং একই পরিবারের নহতের মা ও বাবা আহত অস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার খবর পেয়েছি,আমরা ঘটনাস্থলে পুলিশের জরুরি টিম উপস্থিত হয়ে তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহন করে।

  • Related Posts

    এবার রাঙ্গুনিয়ায় গোসল করকে নেমে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

    প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক:চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে রবিন (১৬) নামে এক স্কুলশিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে রাঙ্গুনিয়া থানা সদরের সৈয়দবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।…

    রাঙ্গুনিয়ায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

    প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অটোরিকশাযোগে বাড়ি ফেরার পথে ছিটকে পড়ে রুবেল নামে তিন বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) আনুমানিক বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    এবার রাঙ্গুনিয়ায় গোসল করকে নেমে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

    • By admin
    • September 15, 2026
    • 235 views
    এবার রাঙ্গুনিয়ায় গোসল করকে নেমে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

    রাঙ্গুনিয়ায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

    • By admin
    • September 15, 2026
    • 154 views
    রাঙ্গুনিয়ায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

    রাঙ্গুনিয়া পদুয়া খুরুশিয়ায় কবর খনন নিয়ে বিরোধ, দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় চারজনের বিরুদ্ধে অভিযোগ

    • By admin
    • September 13, 2026
    • 568 views
    রাঙ্গুনিয়া পদুয়া খুরুশিয়ায় কবর খনন নিয়ে বিরোধ, দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় চারজনের বিরুদ্ধে অভিযোগ

    মাদকের বিরুদ্ধে পদুয়া খুরুশিয়ায় কঠোর বার্তা, ওসির নেতৃত্বে মাদকবিরোধী র‌্যালি

    • By admin
    • September 13, 2026
    • 49 views
    মাদকের বিরুদ্ধে পদুয়া খুরুশিয়ায় কঠোর বার্তা, ওসির নেতৃত্বে মাদকবিরোধী র‌্যালি

    মোস্তফা আল জামী মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হামদ-নাত, কেরাত ও গজল প্রতিযোগিতা

    • By admin
    • September 13, 2026
    • 59 views
    মোস্তফা আল জামী মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হামদ-নাত, কেরাত ও গজল প্রতিযোগিতা

    দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসির সঙ্গে আবনায়ে কোদালা ওলামা সংস্থার সৌজন্য সাক্ষাৎ

    • By admin
    • September 12, 2026
    • 50 views
    দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসির সঙ্গে আবনায়ে কোদালা ওলামা সংস্থার সৌজন্য সাক্ষাৎ