রাঙ্গুনিয়ায় চাষাবাদ বাড়ানোর তাগিদ: পররাষ্ট্রমন্ত্রীর

নিউজ ডেস্ক: পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, গ্রামে বেশির ভাগ মানুষ কৃষিকাজ ছেড়ে দিয়েছেন। অথচ কৃষিকাজে সম্পৃক্ত হয়ে ভালো উপার্জন করা সম্ভব। তাই চাষাবাদ বাড়িয়ে কৃষি উৎপাদন দ্বিগুণ করতে সংশ্লিষ্ট ব্যক্তিদের উদ্যমী হতে হবে।

শনিবার (৬ জুলাই) দুপুরে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার প্রশাসনিক ও আইনশৃঙ্খলা সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে এ সভার আয়োজন করে রাঙ্গুনিয়া উপজেলা প্রশাসন।


পররাষ্ট্রমন্ত্রী বলেন, কৃষকদের আবাদ বাড়াতে উদ্বুদ্ধ করতে হবে। উপজেলাকে কয়েকটি অঞ্চলে ভাগ করে কৃষকদের প্রশিক্ষণ দিতে হবে। কৃষকদের মূল ফসলের সঙ্গে বিভিন্ন সাথি ফসল উৎপাদনেও আগ্রহী করে তোলা জরুরি।


সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হান মেহেবুব। সহকারী কমিশনার (ভূমি) মারজান হোসাইনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম চিশতি, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান স্বজন কুমার তালুকদার, রাঙ্গুনিয়া পৌরসভার মেয়র মো. শাহজাহান সিকদার, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শেখর বিশ্বাস, ইউপি চেয়ারম্যান ইদ্রিচ আজগর, নজরুল ইসলাম তালুকদার, সামশুল আলম তালুকদার, শেখ ফরিদ উদ্দিন চৌধুরী; চট্টগ্রাম রেড ক্রিসেন্ট জেলা শাখার সাধারণ সম্পাদক আসলাম খান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তৌহিদুল আলম, প্রাণিসম্পদ কর্মকর্তা শরমিন আক্তার, কৃষি কর্মকর্তা ইমরুল কায়েস, উপজেলা প্রকৌশলী মো. দিদারুল আলম, সমবায় কর্মকর্তা দিবাকর দাশ, সমাজসেবা কর্মকর্তা মুহাম্মদ হাসান, বন বিভাগের উপজেলা রেঞ্জ কর্মকর্তা নাহিদ হাসান প্রমুখ।

সভা শেষে সমাজসেবা কার্যালয়ের মাধ্যমে ক্যানসার, কিডনিসহ জটিল রোগে আক্রান্ত ব্যক্তিদের ৫০ হাজার টাকা করে ৪৭টি চেকে ২৩ লাখ ৫০ হাজার টাকা অনুদান দেওয়া হয়। সমবায় কার্যালয়ের মাধ্যমে দেওয়া হয় তিন লাখ টাকা ঋণ। এ ছাড়া উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয়ের আয়োজনে তিন দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষিপ্রযুক্তি মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন মন্ত্রী। পরে সড়কের পাশে গাছের চারা রোপণ করে বন বিভাগের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন তিনি।

  • Related Posts

    ডেঙ্গু প্রতিরোধে পদুয়া রাজারহাটে সচেতনতামূলক কার্যক্রম সম্পন্ন

    প্রিন্ট নিউজ ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে রাঙ্গুনিয়ার পদুয়া রাজারহাট বাজারে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) সকালে রাঙ্গুনিয়া-৭ আসনের সংসদ সদস্য হুমাম কাদের…

    এবার রাঙ্গুনিয়ায় গোসল করকে নেমে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

    প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক:চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে রবিন (১৬) নামে এক স্কুলশিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে রাঙ্গুনিয়া থানা সদরের সৈয়দবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    দক্ষিণ রাঙ্গুনিয়ার পদুয়ায় বিএনপি নেতার বাড়িতে চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

    • By admin
    • November 9, 2026
    • 346 views
    দক্ষিণ রাঙ্গুনিয়ার পদুয়ায় বিএনপি নেতার বাড়িতে চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

    রাঙ্গুনিয়ায় ৮ম ফ্রি মেডিকেল ক্যাম্প ৬ নভেম্বর

    • By admin
    • November 4, 2026
    • 115 views
    রাঙ্গুনিয়ায় ৮ম ফ্রি মেডিকেল ক্যাম্প ৬ নভেম্বর

    দক্ষিন রাঙ্গুনিয়া থানা জাতীয়তাবাদী সিএনজি অটেরিক্সা শ্রমিকদলের অভিষেক অনুষ্টান সম্পন্ন

    • By admin
    • November 3, 2026
    • 93 views
    দক্ষিন রাঙ্গুনিয়া থানা জাতীয়তাবাদী সিএনজি অটেরিক্সা শ্রমিকদলের অভিষেক অনুষ্টান সম্পন্ন

    আল্লাহর ঘর নির্মাণে এগিয়ে আসুন—অসম্পূর্ণ হযরত গাউছুল আজম জামে মসজিদের কাজ সম্পন্ন করতে সহযোগিতার আবেদন

    • By admin
    • November 1, 2026
    • 95 views
    আল্লাহর ঘর নির্মাণে এগিয়ে আসুন—অসম্পূর্ণ হযরত গাউছুল আজম জামে মসজিদের কাজ সম্পন্ন করতে সহযোগিতার আবেদন

    রাঙ্গুনিয়া সুখবিলাস ইসলামিক মিশনারী সেন্টার বড় মাদরাসার বার্ষিক সভা অনুষ্ঠিত

    • By admin
    • November 1, 2026
    • 87 views
    রাঙ্গুনিয়া সুখবিলাস ইসলামিক মিশনারী সেন্টার বড় মাদরাসার বার্ষিক সভা অনুষ্ঠিত

    রাঙ্গুনিয়ায় একতা ৭১-এর আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত,টাইব্রেকারে ৫-৪ গোলে বড়ছন খোলা জুনিয়র একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন একতা ৭১ ফুটবল একাদশ

    • By admin
    • November 1, 2026
    • 91 views
    রাঙ্গুনিয়ায় একতা ৭১-এর আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত,টাইব্রেকারে ৫-৪ গোলে বড়ছন খোলা জুনিয়র একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন একতা ৭১ ফুটবল একাদশ