নিউজ ডেস্ক: রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নের সুখবিলাস গ্রামে বাঙ্গালহালিয়া সাগর আলী জামে মসজিদের জমির অবৈধ দখল বিরোধের জের ধরে সংঘর্ষের ঘটনায় প্রতিপক্ষ আব্দুল আজিম ও নুরুল ইসলামের হামলায় মো: আব্দুল মজিদ (২৮) মারা গেছেন।
বুধবার (৭ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে। আর মৃত মো: আব্দুল মজিদ পদুয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সুখবিলাস বুড়ির বাপের বাড়ির মৃত মো: আলীর ছেলে। মৃত মজিদ আর আজিম আপন মামা ভাগিনা।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গতকাল রাঙ্গুনিয়া উপজেলার সুখবিলাস গ্রামের সোমবারিয়া বাজারে মৃত মো: আব্দুল মজিদের সাথে তার আপন মামা আব্দুল আজিম প্রকাশ লেদ কর্তৃক বাঙ্গালহালিয়া সাগর আলী জামে মসজিদের জমির অবৈধ দখল নিয়ে কথাকাটি হয়, কথাকাটি হয়,কথাকাটির এক পর্যায়ে লাঠি দিয়ে মামা আবসুল আজিম সজোরে আঘাত করলে সে জ্ঞান হারায়।
ঘটনার পরপরই স্থানীয়রা আহতদের উদ্ধার করে অজ্ঞান অবস্থা উপজেলা হাসপাতালে আনা হলে তারা চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য রেফার করে। পরে উন্নত চিকিৎসার জন্য পার্কভিউ হাসপাতালে ভর্তি করা হয়। আজ সকাল ৬ টা ৪০ মিনিটের সময় চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।






