আগামী নির্বাচনে অংশগ্রহণের বিষয়টি খোলাসা করলেন ড. ইউনূস

নিউজ ডেস্ক : গত ৫ আগস্ট গণআন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার পদত্যাগের পর গঠিত হয় অন্তর্বর্তী সরকার। এ সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে নোবেলবিজয়ী অর্থনীতিবীদ ড. মুহাম্মদ ইউনূস।

এরপর থেকে আগামী নির্বাচনে তার অংশগ্রহণের বিষয়ে নানা জল্পনা কল্পনা ছিল। এবার এ বিষয়টি খোলাসা করেছেন ড. ইউনূস।

জাতিসংঘ অধিবেশনের ফাঁকে স্থানীয় সময় মঙ্গলবার (২৪ সেপ্টম্বর) মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস আয়োজিত ‘ক্লাইমেট-ফরোয়ার্ড’ অনুষ্ঠানে যোগ দেন ড. ইউনূস। এ সময় তিনি এক প্রশ্নের জবাবে বিষয়টি স্পষ্ট করেন।
অনুষ্ঠানে প্রশ্ন করা হয়, আগামী নির্বাচনে আপনি অংশগ্রহণ করবেন কি না? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমার এ বিষয়ে কোনো ইচ্ছা নেই। আপনার আমাকে কী মনে হয় আমি নির্বাচন করব? আমি নির্বাচন করব না।
এ সময় তাকে আবার প্রশ্ন করা হয়, আপনার নির্বাচনে অংশগ্রহণের কোনো সম্ভাবনা নেই? তখন ড. ইউনূস বলেন, কোনো সম্ভাবনা নেই। এটা আমার জন্য না।

অনুষ্ঠানে সঞ্চালক জানতে চান, দেশে আগামী নির্বাচন কবে অনুষ্ঠিত হবে? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশ সংস্কারের জন্য ৬টি কমিশন গঠন করা হয়েছে। আগামী তিন মাসের মধ্যে সংস্কারের বিষয়ে তারা প্রতিবেদন দাখিল করবেন। তাদের প্রতিবেদন অনুসারে সংস্কারের পর রাজনৈতিক দলগুলোকে অবহিত করে নির্বাচনের আয়োজন করা হবে।

শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার বিষয়ে এক প্রশ্নের জবাবে ড. ইউনূস বলেন, কেন নয়। তিনি যদি অপরাধ করে থাকেন তাহলে তাকে ফিরিয়ে এনে অবশ্যই বিচারের মুখোমুখি করা হবে। আপনি নিজেও বিচারের কথা বলেছেন। তারও বিচারের মুখোমুখি হওয়া উচিত।

এদিকে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা কবে দেশে ফিরতে পারেন জানতে চাইলে সজীব ওয়াজেদ জয় বলেন, এটি তার ওপর নির্ভর করবে। তিনি দেশে ফিরে বিচারের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত।
জয় বলেন, এই মুহূর্তে আমি আমার দলের লোকদের নিরাপদ রাখতে চাই, তাই আমি দলের নেতাকর্মীদের ওপর চালানো নৃশংসতা সম্পর্কে আন্তর্জাতিক সচেতনতা বাড়াতে চাই।

এর আগে গত মাসে এক সাক্ষাৎকারে তিনি বলেন, ছাত্রদের দাবি করা আন্দোলনের নেতৃত্ব দেওয়ার বিষয়ে শেখ হাসিনা দেশে ফিরে বিচারের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত। এ ছাড়া আওয়ামী লীগ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চায় বলেও জানান তিনি।

  • Related Posts

    শনিবার কাপ্তাই বাঁধের জলকপাট খুলে ছাড়া হবে পানি, ভাটি অঞ্চলে সতর্কতা

    প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক: দেশের অন্যান্য এলাকার মতো টানা ভারী বর্ষণ এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে রাঙামাটির কাপ্তাই হ্রদে পানি প্রবাহ বেড়ে গেছে। যে কারণে উজান ও…

    রাঙ্গুনিয়া পদুয়ায় যুবদল নেতা মাসুদ চৌধুরীর রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

    প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক: গত ১৩ জুন ২০২৬ সন্ত্রাসীদের গুলিতে নৃশংসভাবে নিহত রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাকসুদুল করিম চৌধুরী মাসুদের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।গতকাল ২৫…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    এবার রাঙ্গুনিয়ায় গোসল করকে নেমে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

    • By admin
    • September 15, 2026
    • 235 views
    এবার রাঙ্গুনিয়ায় গোসল করকে নেমে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

    রাঙ্গুনিয়ায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

    • By admin
    • September 15, 2026
    • 154 views
    রাঙ্গুনিয়ায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

    রাঙ্গুনিয়া পদুয়া খুরুশিয়ায় কবর খনন নিয়ে বিরোধ, দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় চারজনের বিরুদ্ধে অভিযোগ

    • By admin
    • September 13, 2026
    • 568 views
    রাঙ্গুনিয়া পদুয়া খুরুশিয়ায় কবর খনন নিয়ে বিরোধ, দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় চারজনের বিরুদ্ধে অভিযোগ

    মাদকের বিরুদ্ধে পদুয়া খুরুশিয়ায় কঠোর বার্তা, ওসির নেতৃত্বে মাদকবিরোধী র‌্যালি

    • By admin
    • September 13, 2026
    • 49 views
    মাদকের বিরুদ্ধে পদুয়া খুরুশিয়ায় কঠোর বার্তা, ওসির নেতৃত্বে মাদকবিরোধী র‌্যালি

    মোস্তফা আল জামী মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হামদ-নাত, কেরাত ও গজল প্রতিযোগিতা

    • By admin
    • September 13, 2026
    • 59 views
    মোস্তফা আল জামী মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হামদ-নাত, কেরাত ও গজল প্রতিযোগিতা

    দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসির সঙ্গে আবনায়ে কোদালা ওলামা সংস্থার সৌজন্য সাক্ষাৎ

    • By admin
    • September 12, 2026
    • 51 views
    দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসির সঙ্গে আবনায়ে কোদালা ওলামা সংস্থার সৌজন্য সাক্ষাৎ