সড়ক দুর্ঘটনায় সৌদি আরবে রাঙ্গুনিয়া প্রবাসীর মৃত্যু

নিউজ ডেস্ক: মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাঙ্গুনিয়ার এক প্রবাসীর মৃত্যু হয়েছে।

বুধবার (২ অক্টোবর) বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় এবং সৌদি সময় দুপুর ৩টার দিকে স্থানীয় তনুমা শহরে এই ঘটনা ঘটে।

তার নাম মো. মহিউদ্দিন (৩৮)। তিনি রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের দক্ষিণ পাড়া এলাকার মরহুম নুর আলমের ছেলে। তিনি কদমতলী প্রবাসী ঐক্য পরিষেদের উপদেষ্টা হিসেবেও দায়িত্বে ছিলেন।
নিহত মহিউদ্দিনের সহপাঠি বন্ধু মো. ইকবাল হোসাইন মাসুদ জানান, নিহত মহিউদ্দিন এদিন মাইক্রো (হায়েস) গাড়িতে সবজি আনার নতুন চাকরিতে যোগ দিয়েছিলেন। প্রথমদিন সকালে তার আবাসস্থল মাহাইল শহর থেকে তনুমা শহরে সবজি আনার জন্য তিনি নিজে গাড়ি চালিয়ে গিয়েছিলেন। সবজি বোঝাই গাড়ি নিয়ে ফেরার পথে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি সড়কের পাশে গভীর খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে তিনি মৃত্যুবরণ করেন। বর্তমানে তার লাশ সৌদি আরবের তনুমা সরকারি হাসপাতালে রয়েছে।

তিনি আরও জানান, নিহত মহিউদ্দিন গেল দুই বছর আগে সৌদি আরবে গিয়েছিলেন। গেল ছয় মাস আগে গাড়ির ড্রাইভিং লাইসেন্স পেয়েছিল। প্রথম আকামার (কাজের অনুমতিপত্র) মেয়াদ শেষ হলে নতুন আকামা করে নতুন চাকুরীতে যোগ দেন। আর প্রথম দিনেই দুর্ঘটনায় তার মর্মান্তিক এই পরিণতি হয়। সংসারে তার স্ত্রী ও এক ছেলে সন্তান রয়েছে। লাশ দেশে নেয়ার ব্যাপারে এখনো সিদ্ধান্ত হয়নি বলে তিনি জানান।

  • Related Posts

    ডেঙ্গু প্রতিরোধে পদুয়া রাজারহাটে সচেতনতামূলক কার্যক্রম সম্পন্ন

    প্রিন্ট নিউজ ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে রাঙ্গুনিয়ার পদুয়া রাজারহাট বাজারে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) সকালে রাঙ্গুনিয়া-৭ আসনের সংসদ সদস্য হুমাম কাদের…

    এবার রাঙ্গুনিয়ায় গোসল করকে নেমে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

    প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক:চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে রবিন (১৬) নামে এক স্কুলশিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে রাঙ্গুনিয়া থানা সদরের সৈয়দবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    ২২ লাখ টাকার স্বর্ণের চালান আত্মসাতের অভিযোগ, তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির অপপ্রচার

    • By admin
    • November 10, 2026
    • 121 views
    ২২ লাখ টাকার স্বর্ণের চালান আত্মসাতের অভিযোগ, তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির অপপ্রচার

    দক্ষিণ রাঙ্গুনিয়ার পদুয়ায় বিএনপি নেতার বাড়িতে চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

    • By admin
    • November 9, 2026
    • 358 views
    দক্ষিণ রাঙ্গুনিয়ার পদুয়ায় বিএনপি নেতার বাড়িতে চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

    রাঙ্গুনিয়ায় ৮ম ফ্রি মেডিকেল ক্যাম্প ৬ নভেম্বর

    • By admin
    • November 4, 2026
    • 117 views
    রাঙ্গুনিয়ায় ৮ম ফ্রি মেডিকেল ক্যাম্প ৬ নভেম্বর

    দক্ষিন রাঙ্গুনিয়া থানা জাতীয়তাবাদী সিএনজি অটেরিক্সা শ্রমিকদলের অভিষেক অনুষ্টান সম্পন্ন

    • By admin
    • November 3, 2026
    • 94 views
    দক্ষিন রাঙ্গুনিয়া থানা জাতীয়তাবাদী সিএনজি অটেরিক্সা শ্রমিকদলের অভিষেক অনুষ্টান সম্পন্ন

    আল্লাহর ঘর নির্মাণে এগিয়ে আসুন—অসম্পূর্ণ হযরত গাউছুল আজম জামে মসজিদের কাজ সম্পন্ন করতে সহযোগিতার আবেদন

    • By admin
    • November 1, 2026
    • 97 views
    আল্লাহর ঘর নির্মাণে এগিয়ে আসুন—অসম্পূর্ণ হযরত গাউছুল আজম জামে মসজিদের কাজ সম্পন্ন করতে সহযোগিতার আবেদন

    রাঙ্গুনিয়া সুখবিলাস ইসলামিক মিশনারী সেন্টার বড় মাদরাসার বার্ষিক সভা অনুষ্ঠিত

    • By admin
    • November 1, 2026
    • 89 views
    রাঙ্গুনিয়া সুখবিলাস ইসলামিক মিশনারী সেন্টার বড় মাদরাসার বার্ষিক সভা অনুষ্ঠিত