ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল রাঙ্গুনিয়ার যুবকের

নিউজ ডেস্ক:স্ত্রীর ভাইসহ রাঙ্গুনিয়া থেকে ফটিকছড়ির এক আত্মীয়ের বাসায় দাওয়াত খেতে যাওয়ার পথে সৈয়দ মোহাম্মদ তারেকুল ইসলাম (২৮) নামে এক যুবক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান।

বৃহস্পতিবার (১১ অক্টোবর) রাতে ফটিকছড়ির কাটিরহাট এলাকায় মর্মান্তিক এই সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহত তারেক রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়নের বেড়িবাঁধ এলাকার সৈয়দ আনোয়ার হোসেন’র ছেলে। এ ঘটনায় মো. সাইফুল ইসলাম নামে আরো এক যুবক আহত হয়ে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

জানা যায়, তারেক গেল এক বছর আগে একই উপজেলার বগাবিলি থেকে বিয়ে করেছিলেন। মোটরসাইকেল যোগে তার স্ত্রী’র ভাই সাইফুলসহ দুজনে ফটিকছড়ি হেয়াকো এলাকায় যাচ্ছিলেন এক আত্মীয়ের বাড়ির দাওয়াতে। যাওয়ার পথে কাটিরহাট এলাকায় পৌঁছালে তাদের মোটরসাইকেলের সাথে একটি হাইসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পরে দুজনে গুরুতর আহত হয়।

পরে তাদের উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত দুইটার দিকে তারেকের মৃত্যু হয়। পরিবারে দুই ভাই বোনের মধ্যে সে সবার ছোট সন্তান। পেশায় ব্যবসায়ী ছিলেন। তার এমন মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে৷

সুত্র: দৈনিক আজাদী

  • Related Posts

    এবার রাঙ্গুনিয়ায় গোসল করকে নেমে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

    প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক:চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে রবিন (১৬) নামে এক স্কুলশিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে রাঙ্গুনিয়া থানা সদরের সৈয়দবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।…

    রাঙ্গুনিয়ায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

    প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অটোরিকশাযোগে বাড়ি ফেরার পথে ছিটকে পড়ে রুবেল নামে তিন বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) আনুমানিক বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    এবার রাঙ্গুনিয়ায় গোসল করকে নেমে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

    • By admin
    • September 15, 2026
    • 236 views
    এবার রাঙ্গুনিয়ায় গোসল করকে নেমে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

    রাঙ্গুনিয়ায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

    • By admin
    • September 15, 2026
    • 154 views
    রাঙ্গুনিয়ায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

    রাঙ্গুনিয়া পদুয়া খুরুশিয়ায় কবর খনন নিয়ে বিরোধ, দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় চারজনের বিরুদ্ধে অভিযোগ

    • By admin
    • September 13, 2026
    • 568 views
    রাঙ্গুনিয়া পদুয়া খুরুশিয়ায় কবর খনন নিয়ে বিরোধ, দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় চারজনের বিরুদ্ধে অভিযোগ

    মাদকের বিরুদ্ধে পদুয়া খুরুশিয়ায় কঠোর বার্তা, ওসির নেতৃত্বে মাদকবিরোধী র‌্যালি

    • By admin
    • September 13, 2026
    • 49 views
    মাদকের বিরুদ্ধে পদুয়া খুরুশিয়ায় কঠোর বার্তা, ওসির নেতৃত্বে মাদকবিরোধী র‌্যালি

    মোস্তফা আল জামী মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হামদ-নাত, কেরাত ও গজল প্রতিযোগিতা

    • By admin
    • September 13, 2026
    • 59 views
    মোস্তফা আল জামী মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হামদ-নাত, কেরাত ও গজল প্রতিযোগিতা

    দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসির সঙ্গে আবনায়ে কোদালা ওলামা সংস্থার সৌজন্য সাক্ষাৎ

    • By admin
    • September 12, 2026
    • 51 views
    দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসির সঙ্গে আবনায়ে কোদালা ওলামা সংস্থার সৌজন্য সাক্ষাৎ