প্রাইভেটকারের ধাক্কায় ফাটল ওয়াসার পাইপ, পানি উঠল ৪০ ফুট ওপরে

নিউজ ডেস্ক: চট্টগ্রাম-কাপ্তাই সড়কের হাটহাজারীতে নিয়ন্ত্রণ হারানো একটি প্রাইভেটকারের ধাক্কায় ওয়াসার পাইপের ভালভ ভেঙে গেছে। এতে সড়ক ও আশপাশের এলাকা পানিতে তলিয়ে গেছে। এ সময় পানি কমপক্ষে ৪০ ফুট পর্যন্ত ওপরে উঠে গেছে।
শনিবার (১৮ জানুয়ারি) ভোর ৬টার দিকে সড়কের বুড়িশ্চর ইউনিয়নের নজুমিয়াহাটের শেখ মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।
সরেজমিনে দেখা গেছে, প্রাইভেটকারের ধাক্কায় ওয়াসার পাইপলাইন ফেটে যাওয়ায় পানি কয়েক ফুট উচ্চতায় উঠে বড় ফোয়ারা হয়ে নিচে পড়ছে। এতে আশপাশের মার্কেটের দোকান, সড়কসহ সব ভিজে গেছে। পানির তীব্রতায় সড়কের আশপাশে ইটের খোয়া উপড়ে গেছে। সড়কে যান চলাচলে বাধার সৃষ্টি হয়। কুয়াইশ কলেজ থেকে নেয়ামত আলী রোড এলাকার পাঁচ কিলোমিটার পর্যন্ত যানজট সৃষ্টি হয়। যানজট নিয়ন্ত্রণে তখন ৮ থেকে ১০ জন পুলিশ সদস্যকে কাজ করতে দেখা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, পাইপে ধাক্কা লাগা ওই গাড়িতে চালকসহ চারজন যাত্রী ছিলেন। তারা একটি বিয়ের অনুষ্ঠান শেষে রাউজান থেকে নগরীতে ফিরছিলেন। ওয়াসার পাইপের ভালভ ভেঙে গাড়িটি পাশের একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছেন স্থানীয় লোকজন। তবে তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
রাঙ্গুনিয়ায় অবস্থিত শেখ হাসিনা পানি শোধনাগার প্রকল্পের নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ নজরুল ইসলাম সংবাদ মাধ্যমকে বলেন, এ ঘটনায় নগরীর কিছু এলাকার পানি সরবরাহ বন্ধ করা হয়েছে। পাইপ মেরামত করে পানির সঞ্চালন স্বাভাবিক করার কাজ করা হচ্ছে। বিকেল চারটার মধ্যে পানি সরবরাহ স্বাভাবিক হবে বলে জানান তিনি।
এ বিষয়ে হাটহাজারীর মদুনাঘাট পুলিশ তদন্তকেন্দ্রের পরিদর্শক আশরাফ উদ্দিন বলেন, ঘটনার পরপর একদল পুলিশ এসে ওয়াসাকে খবর দেয়। পুলিশ সড়কে গাড়ি চলাচল স্বাভাবিক রাখতে কাজ করে। দুপুর ১২টার দিকে ক্রেন দিয়ে গাড়িটি উদ্ধার করে মদুনাঘাট পুলিশ ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়েছে বলেও জানান তিনি।

  • Related Posts

    রাঙ্গুনিয়ায় লাল-সবুজ বাসের ধাক্কায় মোটরবাইক আরোহী নিহ*ত, পা বিচ্ছিন্ন

    প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক: চট্টগ্রাম-কাপ্তাই সড়কের রাঙ্গুনিয়া উপজেলার কাটাখালী তক্তারপুল এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মো. রাসেল (২৩) নামে এক মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় বাসের ধাক্কায় তার ডান পা…

    পদত্যাগ করছেন প্রেসিডেন্ট সাহাবুদ্দিন, বঙ্গভবনের নতুন বাসিন্দা কে?

    প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক: পদত্যাগ করছেন প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিন। তার পদত্যাগের মধ্যদিয়ে নতুন প্রেসিডেন্টের জন্য বঙ্গভবনের দুয়ার খুলছে। পদত্যাগের পর নির্ধারিত প্রক্রিয়ায় নতুন প্রেসিডেন্ট পেতে কিছু সময় লাগতে পারে। সে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    এবার রাঙ্গুনিয়ায় গোসল করকে নেমে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

    • By admin
    • September 15, 2026
    • 235 views
    এবার রাঙ্গুনিয়ায় গোসল করকে নেমে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

    রাঙ্গুনিয়ায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

    • By admin
    • September 15, 2026
    • 154 views
    রাঙ্গুনিয়ায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

    রাঙ্গুনিয়া পদুয়া খুরুশিয়ায় কবর খনন নিয়ে বিরোধ, দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় চারজনের বিরুদ্ধে অভিযোগ

    • By admin
    • September 13, 2026
    • 568 views
    রাঙ্গুনিয়া পদুয়া খুরুশিয়ায় কবর খনন নিয়ে বিরোধ, দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় চারজনের বিরুদ্ধে অভিযোগ

    মাদকের বিরুদ্ধে পদুয়া খুরুশিয়ায় কঠোর বার্তা, ওসির নেতৃত্বে মাদকবিরোধী র‌্যালি

    • By admin
    • September 13, 2026
    • 49 views
    মাদকের বিরুদ্ধে পদুয়া খুরুশিয়ায় কঠোর বার্তা, ওসির নেতৃত্বে মাদকবিরোধী র‌্যালি

    মোস্তফা আল জামী মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হামদ-নাত, কেরাত ও গজল প্রতিযোগিতা

    • By admin
    • September 13, 2026
    • 59 views
    মোস্তফা আল জামী মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হামদ-নাত, কেরাত ও গজল প্রতিযোগিতা

    দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসির সঙ্গে আবনায়ে কোদালা ওলামা সংস্থার সৌজন্য সাক্ষাৎ

    • By admin
    • September 12, 2026
    • 51 views
    দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসির সঙ্গে আবনায়ে কোদালা ওলামা সংস্থার সৌজন্য সাক্ষাৎ