নিউজ ডেস্ক: রাঙ্গুনিয়া উপজেলা পদুয়ার পশ্চিম খুরুশিয়া এলাকার পেকুয়া পাড়ার বাসিন্দা নিখোঁজ উস্যাংমা মারমা (১৬) নামের কিশোরীটির সন্ধান পাওয়া গেছে। কিশোরী নিজে তার পছন্দের ছেলের সাথে নি*রুদ্দেশ হয়। ছেলেটির নাম মোহাম্মদ আজিম। তার বাড়ি পূর্ব খুরুশিয়া গ্রামে। উস্যাংমা মারমা ও আজিম দু’জনে কোর্ট ম্যারেজ করেছে বলে জানা গেছে।
উল্লেখ্য, গত ১৫ জুন বেলা এগারটায় দাদার বাড়িতে যাওয়ার জন্য নিজ বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন উস্যাংমা মারমা।
কিশোরীর জেটু ক্যাসিও মারমা বলেন, আমার ভাইজি বাঙ্গালী ছেলেকে বিয়ে করেছে বলে শুনেছি। তবে আমরা দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় অভিযোগ করেছি। তদন্ত করছে পুলিশ। পুলিশের পক্ষ থেকে আমাদেরকে আনুষ্ঠানিক ভাবে কিছুই জানানো হয়নি।







