রাঙ্গুনিয়ায় মন্দিরে চুরির ঘটনা: পরিদর্শনে এমপি হুমাম কাদের চৌধুরী

নিউজ ডেস্ক :রাঙ্গুনিয়া প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়ার পোমরা এলাকার বুড়ির দোকান সংলগ্ন শ্রী শ্রী মা মগদেশ্বরী মন্দিরে সংঘটিত চুরির ঘটনায় আজ ঘটনাস্থল পরিদর্শন করেছেন চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসন থেকে নব-নির্বাচিত সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী।
পরিদর্শনকালে তিনি মন্দির কর্তৃপক্ষ ও স্থানীয়দের সঙ্গে কথা বলেন এবং ঘটনার বিস্তারিত খোঁজখবর নেন। এ সময় তিনি দুঃখ প্রকাশ করে বলেন, ধর্মীয় প্রতিষ্ঠানে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা অত্যন্ত নিন্দনীয় এবং এর সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।
এমপি হুমাম কাদের চৌধুরী সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীকে দ্রুত তদন্ত করে দোষীদের শনাক্ত ও গ্রেফতারের নির্দেশ দেন। পাশাপাশি তিনি মন্দিরের সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করতে সিসি ক্যামেরা স্থাপনের উদ্যোগ গ্রহণ করেন এবং প্রয়োজনীয় সহায়তা প্রদানের আশ্বাস দেন।
স্থানীয়রা জানান, মন্দিরে চুরির ঘটনায় এলাকায় উদ্বেগ বিরাজ করছে। তারা দ্রুত দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। উল্লেখ্য, সম্প্রতি সংঘটিত এই চুরির ঘটনায় মন্দিরের মূল্যবান সামগ্রী চুরি হয়েছে বলে জানা গেছে।

  • Related Posts

    রাঙ্গুনিয়া পোমরায় গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত

    প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক: চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়নে বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ–৩য় পর্যায় প্রকল্পের উদ্যোগে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।গত রবিবার (৭ জুন) সকাল ১১টায় শান্তিরহাটস্থ পোমরা ইউনিয়ন পরিষদের সম্মুখে…

    রাঙ্গুনিয়া পোমরায় ভিজিএফের চাল বিতরণে ‘নিয়মের আড়ালে অনিয়ম’,১১০০ কার্ডের হিসাব ঘিরে প্রশ্ন, বিএনপি নেতাকর্মীদের নামে ৬৫০ কার্ড,অনুসন্ধানে গিয়ে সাংবাদিক হেনস্থা,প্রেসক্লাবের নিন্দা

    প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক : চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়নে ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ কার্যক্রমকে কেন্দ্র করে অনিয়ম, রাজনৈতিক প্রভাব ও চাল আত্মসাতের গুরুতর অভিযোগ উঠেছে। সরকারি সহায়তার…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    এবার রাঙ্গুনিয়ায় গোসল করকে নেমে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

    • By admin
    • September 15, 2026
    • 235 views
    এবার রাঙ্গুনিয়ায় গোসল করকে নেমে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

    রাঙ্গুনিয়ায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

    • By admin
    • September 15, 2026
    • 154 views
    রাঙ্গুনিয়ায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

    রাঙ্গুনিয়া পদুয়া খুরুশিয়ায় কবর খনন নিয়ে বিরোধ, দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় চারজনের বিরুদ্ধে অভিযোগ

    • By admin
    • September 13, 2026
    • 568 views
    রাঙ্গুনিয়া পদুয়া খুরুশিয়ায় কবর খনন নিয়ে বিরোধ, দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় চারজনের বিরুদ্ধে অভিযোগ

    মাদকের বিরুদ্ধে পদুয়া খুরুশিয়ায় কঠোর বার্তা, ওসির নেতৃত্বে মাদকবিরোধী র‌্যালি

    • By admin
    • September 13, 2026
    • 49 views
    মাদকের বিরুদ্ধে পদুয়া খুরুশিয়ায় কঠোর বার্তা, ওসির নেতৃত্বে মাদকবিরোধী র‌্যালি

    মোস্তফা আল জামী মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হামদ-নাত, কেরাত ও গজল প্রতিযোগিতা

    • By admin
    • September 13, 2026
    • 59 views
    মোস্তফা আল জামী মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হামদ-নাত, কেরাত ও গজল প্রতিযোগিতা

    দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসির সঙ্গে আবনায়ে কোদালা ওলামা সংস্থার সৌজন্য সাক্ষাৎ

    • By admin
    • September 12, 2026
    • 51 views
    দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসির সঙ্গে আবনায়ে কোদালা ওলামা সংস্থার সৌজন্য সাক্ষাৎ