নিউজ ডেস্ক: বৌদ্ধ ধর্ম ছেড়ে ইসলাম ধর্ম গ্রহণ রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের এক তরুণীর। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে, এলাকায় ও অনলাইনে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।
হলফনামা সূত্রে জানা যায়, বাঙ্গালহালিয়া এলাকার খ্যানু মারমা নামের ওই তরুণী স্বেচ্ছায় বৌদ্ধ ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ইসলাম গ্রহণের পর তিনি নিজের নাম পরিবর্তন করে “সাফিয়া ইসলাম সাফা” রেখেছেন বলে দলিলে উল্লেখ করা হয়েছে।
হলফনামায় বলা হয়, দীর্ঘদিন ধরে ইসলাম ধর্মের রীতিনীতি, আদর্শ ও জীবনব্যবস্থার প্রতি আকৃষ্ট হয়ে তিনি নিজ ইচ্ছায় ইসলাম গ্রহণের সিদ্ধান্ত নেন। সেখানে আরও উল্লেখ করা হয়, তিনি একজন প্রাপ্তবয়স্ক ও সুস্থ মস্তিষ্কসম্পন্ন ব্যক্তি হিসেবে কোনো প্রকার চাপ ছাড়াই এ সিদ্ধান্ত গ্রহণ করেছেন।
দলিল অনুযায়ী গত (২২ এপ্রিল) বুধবার চট্টগ্রামের নোটারি পাবলিক কার্যালয়ে উপস্থিত হয়ে কালেমা পড়ে ইসলাম ধর্মে দীক্ষিত হন এবং তিনি হলফনামায় স্বাক্ষর করে নোটারী পাপলিক এ এভিডেভিড করে ইসলাম ধর্মের প্রবেশের আইনগত দিক সম্পন্ন করেন।
ইসলাম ধর্ম গ্রহণের পর ভবিষ্যতে ইসলামী শরিয়তের বিধান অনুযায়ী জীবন পরিচালনার অঙ্গীকারও করেন তিনি।








