স্বরাষ্ট্রমন্ত্রীর পরিবার নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ মন্তব্য, বাঙ্গালহালিয়ার যুবক গ্রেপ্তার

নিউজ ডেস্ক : রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ-এর পরিবারের সদস্যদের নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপত্তিকর ও কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগে রাসেল মাহমুদ নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার সন্ধ্যায় রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়ার শফিপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে স্বরাষ্ট্রমন্ত্রীর মেয়েকে নিয়ে অশালীন ও আপত্তিকর মন্তব্য করেন রাসেল মাহমুদ। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা ও প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। পরে আইনশৃঙ্খলা বাহিনীর নজরে এলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম সাকের সংবাদ মাধ্যমকে জানান, পুলিশ সুপারের নির্দেশে রাসেল মাহমুদকে গ্রেপ্তার করে রাঙামাটিতে পাঠানো হয়েছে। তিনি বলেন, “তিনি একটি মামলার সন্দেহভাজন আসামি। তাই তাকে গ্রেপ্তার করা হয়েছে।”
এদিকে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতার খবর পেয়ে শনিবার বিকেলে রাসেল মাহমুদ তার দেওয়া ফেসবুক পোস্টটি মুছে ফেলেন। একই সঙ্গে একটি ভিডিও বার্তায় স্বরাষ্ট্রমন্ত্রীর পরিবারের কাছে প্রকাশ্যে ক্ষমা চান। ভিডিও বার্তায় তিনি বলেন, সমালোচনা করতে গিয়ে তিনি অতিরিক্ত ও অনুচিত ভাষা ব্যবহার করেছেন এবং ভবিষ্যতে এ ধরনের মন্তব্য থেকে বিরত থাকবেন।
ক্ষমা চেয়ে দেওয়া ওই ভিডিও ও পোস্টে রাসেল নিজেকে বিএনপি পরিবারের সদস্য ও ছাত্রদলের কর্মী হিসেবে পরিচয় দেন। পাশাপাশি অতীতে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকার কথাও উল্লেখ করেন।
বাঙ্গালহালিয়া ছাত্রদলের সভাপতি জুনায়েদ সংবাদ মাধ্যমকে জানান, রাসেল মাহমুদ ২০১৮-১৯ সালে বাঙ্গালহালিয়া কলেজ ছাত্রদলের সভাপতি ছিলেন। এছাড়া তার বাবা রাজস্থলী উপজেলা কৃষকদলের সভাপতির দায়িত্ব পালন করেছেন।
এ বিষয়ে রাঙামাটির পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব সংবাদ মাধ্যমকে বলেন, গ্রেপ্তার রাসেল মাহমুদ রাঙামাটি সদরের আরেকটি মামলারও আসামি। তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

  • Related Posts

    পদত্যাগ করছেন প্রেসিডেন্ট সাহাবুদ্দিন, বঙ্গভবনের নতুন বাসিন্দা কে?

    প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক: পদত্যাগ করছেন প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিন। তার পদত্যাগের মধ্যদিয়ে নতুন প্রেসিডেন্টের জন্য বঙ্গভবনের দুয়ার খুলছে। পদত্যাগের পর নির্ধারিত প্রক্রিয়ায় নতুন প্রেসিডেন্ট পেতে কিছু সময় লাগতে পারে। সে…

    শনিবার কাপ্তাই বাঁধের জলকপাট খুলে ছাড়া হবে পানি, ভাটি অঞ্চলে সতর্কতা

    প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক: দেশের অন্যান্য এলাকার মতো টানা ভারী বর্ষণ এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে রাঙামাটির কাপ্তাই হ্রদে পানি প্রবাহ বেড়ে গেছে। যে কারণে উজান ও…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    এবার রাঙ্গুনিয়ায় গোসল করকে নেমে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

    • By admin
    • September 15, 2026
    • 235 views
    এবার রাঙ্গুনিয়ায় গোসল করকে নেমে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

    রাঙ্গুনিয়ায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

    • By admin
    • September 15, 2026
    • 154 views
    রাঙ্গুনিয়ায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

    রাঙ্গুনিয়া পদুয়া খুরুশিয়ায় কবর খনন নিয়ে বিরোধ, দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় চারজনের বিরুদ্ধে অভিযোগ

    • By admin
    • September 13, 2026
    • 568 views
    রাঙ্গুনিয়া পদুয়া খুরুশিয়ায় কবর খনন নিয়ে বিরোধ, দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় চারজনের বিরুদ্ধে অভিযোগ

    মাদকের বিরুদ্ধে পদুয়া খুরুশিয়ায় কঠোর বার্তা, ওসির নেতৃত্বে মাদকবিরোধী র‌্যালি

    • By admin
    • September 13, 2026
    • 49 views
    মাদকের বিরুদ্ধে পদুয়া খুরুশিয়ায় কঠোর বার্তা, ওসির নেতৃত্বে মাদকবিরোধী র‌্যালি

    মোস্তফা আল জামী মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হামদ-নাত, কেরাত ও গজল প্রতিযোগিতা

    • By admin
    • September 13, 2026
    • 59 views
    মোস্তফা আল জামী মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হামদ-নাত, কেরাত ও গজল প্রতিযোগিতা

    দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসির সঙ্গে আবনায়ে কোদালা ওলামা সংস্থার সৌজন্য সাক্ষাৎ

    • By admin
    • September 12, 2026
    • 51 views
    দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসির সঙ্গে আবনায়ে কোদালা ওলামা সংস্থার সৌজন্য সাক্ষাৎ