নিউজ ডেস্ক: রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নে ঘটে যাওয়া এক মর্মান্তিক শিশু ধর্ষণের ঘটনায় ভুক্তভোগী পরিবারের খোঁজখবর নিয়েছেন চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনের সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী ।
মাননীয় সংসদ সদস্যের নির্দেশনায় স্থানীয় নেতৃবৃন্দ আজ ভুক্তভোগী পরিবারের বাড়িতে গিয়ে তাদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং সার্বিক খোঁজখবর নেন। এ সময় পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাদের প্রতি সমবেদনা জানানো হয় এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।
সাক্ষাৎকালে হুমাম কাদের চৌধুরী ভুক্তভোগী পরিবারের সঙ্গে ফোনে কথা বলেন এবং আগামীকাল তাদের বাড়িতে গিয়ে সরাসরি সাক্ষাৎ করবেন বলে জানান।
এ সময় স্থানীয় বিএনপি, যুবদল নেতা জহির উদ্দিন বাবরসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নেতৃবৃন্দ বলেন, শিশু ধর্ষণের মতো ন্যাক্কারজনক ও মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িতদের কোনো ছাড় দেওয়া উচিত নয়। তারা ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
পাশাপাশি ভুক্তভোগী পরিবারকে ন্যায়বিচার পাইয়ে দিতে সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়।





