মাটিরাঙ্গায় সরকারি কোনো সুযোগ-সুবিধা পায়নি অসহায় ১১৯ বছরের সুফিয়া

নিজস্ব সংবাদদাতা পার্বত্য খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার তবলছড়ি ইউনিয়নের অন্তর্গত কুমিল্লা টিলা গ্রামে বসবাসরত এক অসহায় পরিবার ১১৯ বছরের সুফিয়া বেগম স্বামী মৃত- মহরম আলী । স্বামী অনেক আগেই মারা গেছেন। সম্পত্তি বলতে একমাত্র রেখে গেছেন ছনের একটি কুঁড়েঘর । সেই কুঁড়েঘরেই দীর্ঘদিন ধরে বসত করছেন এই বৃদ্ধা মহিলাটি। পাশে আছেন তার একটি মাত্র মেয়ে, রোদ বৃষ্টি ঝড়ে মা-মেয়ে দুজনেই খোলা আকাশের দিকে তাকিয়ে সৃষ্টিকর্তার নিকট ফরিয়াদ করা ছাড়া কোন উপায় থাকেনা তাদের। কখন আল্লাহ তাদের সুন্দর একটি থাকার ব্যবস্থা করে দিবেন ? কখন তাদের অসহায়ত্বের দুঃখ দূর করবেন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। কি সেই অজপাড়া গাঁয়ের অসহায় বৃদ্ধা মহিলার করুণ কান্না কি শুনতে পাবেন তিনি।

বিভিন্ন কথা বলতেই বলে ফেললেন সুফিয়ার মেয়ে, তিনি বলেন আমি যখন যা পাই তাই করি। দিন মজুরি করে আমরা আমাদের সংসার চালাই। সরকারি কোনো সুযোগ-সুবিধার মুখ আমরা দেখিনা । গরিবের জন্য ঘর আসলেও সেই ঘর পাচ্ছে পয়সাওয়ালা নেতাদের লোক আত্মীয়স্বজন তারা। আমাদের টাকা পয়সা ও নাই, তাই আমরা ঘর পাইনা । এক প্রশ্নের জবাবে তিনি আরো বলেন ১১৯ বছর বয়স হয়েছে কিন্তু টিভিতে দেখি দেশে সকল বয়স্ক ব্যক্তিরা বয়স্ক ভাতা পাচ্ছেন। কিন্তু সে ভাতা থেকে ও বঞ্চিত সুফিয়া বেগম। কেন পাচ্ছে না জানতে চাইলে তিনি বলেন আমি অনেকবার স্থানীয় মেম্বার জনপ্রতিনিধির নিকট গিয়েছি তারা আমাদের কথা শুনেন না যদিও বা শুনেন পরে আসিয়েন বলে বিদায় করে দেয়।

অসহায় সুফিয়া বেগম জেলাপ্রশাসক, জেলা পরিষদের চেয়ারম্যান, সংসদ সদস্য ও মাননীয় প্রধানমন্ত্রীর সু-দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকার সুশীল সমাজ ও সচেতন মহল।

  • Related Posts

    শনিবার কাপ্তাই বাঁধের জলকপাট খুলে ছাড়া হবে পানি, ভাটি অঞ্চলে সতর্কতা

    প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক: দেশের অন্যান্য এলাকার মতো টানা ভারী বর্ষণ এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে রাঙামাটির কাপ্তাই হ্রদে পানি প্রবাহ বেড়ে গেছে। যে কারণে উজান ও…

    রাউজানে যুবদল নেতা হত্যা পাঁচ অস্ত্রধারী শনাক্ত, সবাই বিএনপির সঙ্গে ‘সম্পৃক্ত’

    প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক: চট্টগ্রামের রাউজানে যুবদল নেতা মাকসুদুল হক চৌধুরী মাসুদ হত্যার ঘটনায় পাঁচ অস্ত্রধারীকে শনাক্ত করেছে পুলিশ। পুলিশ অভিযান চালালেও কাউকে আটক করতে পারেনি। গতকাল রোববার রাত ১০টায়…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    এবার রাঙ্গুনিয়ায় গোসল করকে নেমে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

    • By admin
    • September 15, 2026
    • 235 views
    এবার রাঙ্গুনিয়ায় গোসল করকে নেমে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

    রাঙ্গুনিয়ায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

    • By admin
    • September 15, 2026
    • 154 views
    রাঙ্গুনিয়ায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

    রাঙ্গুনিয়া পদুয়া খুরুশিয়ায় কবর খনন নিয়ে বিরোধ, দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় চারজনের বিরুদ্ধে অভিযোগ

    • By admin
    • September 13, 2026
    • 568 views
    রাঙ্গুনিয়া পদুয়া খুরুশিয়ায় কবর খনন নিয়ে বিরোধ, দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় চারজনের বিরুদ্ধে অভিযোগ

    মাদকের বিরুদ্ধে পদুয়া খুরুশিয়ায় কঠোর বার্তা, ওসির নেতৃত্বে মাদকবিরোধী র‌্যালি

    • By admin
    • September 13, 2026
    • 49 views
    মাদকের বিরুদ্ধে পদুয়া খুরুশিয়ায় কঠোর বার্তা, ওসির নেতৃত্বে মাদকবিরোধী র‌্যালি

    মোস্তফা আল জামী মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হামদ-নাত, কেরাত ও গজল প্রতিযোগিতা

    • By admin
    • September 13, 2026
    • 59 views
    মোস্তফা আল জামী মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হামদ-নাত, কেরাত ও গজল প্রতিযোগিতা

    দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসির সঙ্গে আবনায়ে কোদালা ওলামা সংস্থার সৌজন্য সাক্ষাৎ

    • By admin
    • September 12, 2026
    • 51 views
    দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসির সঙ্গে আবনায়ে কোদালা ওলামা সংস্থার সৌজন্য সাক্ষাৎ