সেই ‘স্বপ্ন-পদ্মা-সেতু’র জন্য স্বর্ণের চেইন পাঠালেন প্রধানমন্ত্রী

নারায়ণগঞ্জে জন্ম নেওয়া সেই তিন শিশু ‘স্বপ্ন-পদ্মা-সেতু’-কে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী। তাঁর সেই অভিনন্দন বার্তা নিয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ের প্রটোকল অফিসার শামীম মুসফিক এসেছিলেন। জানিয়ে গেছেন প্রধানমন্ত্রীর সেই শুভেচ্ছা বার্তা। পৌছে দিয়েছেন উপহারস্বরূপ এক ভরি করে তিনটি পৃথক স্বর্ণের চেইন, ফলমূল ও কাপড়।
সোমবার (২০ জুন) বিকেলে বন্দরের নবীগঞ্জে আওয়ামী লীগ নেতা আশরাফুল ইসলাম অপুর বাড়িতে আসেন শামীম মুসফিক। সঙ্গে ছিলেন বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা কুদরত এ খোদা সহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা। অপুর স্ত্রী এ্যানি বেগম ওই সময়ে তিন সন্তান নিয়ে বাড়িতেই ছিলেন।
তাদের তিন সন্তানের মধ্যে একজন ছেলে ও দুইজন মেয়ে। ছেলের নাম রেখেছেন স্বপ্ন আর মেয়ে দুইজনের নাম রেখেছেন পদ্মা ও সেতু। যা একসাথে হয় স্বপ্নের পদ্মা সেতু। বর্তমানে মা ও সন্তানেরা সকলেই সুস্থ রয়েছেন।
১৯ জুন বিকেলে সন্তানদের বাবা আশরাফুল ইসলাম অপু বলেন, পদ্মা সেতুর উদ্বোধনের মাসে আমার স্ত্রীর একসাথে তিন সন্তানের জন্ম হয়েছে। এই জন্য ডাক্তার শখ করে তাদের তিনজনের নাম রেখেছেন স্বপ্ন, পদ্মা ও সেতু। আমাদের কাছেও নাম পছন্দ হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের জন্য অনেক কাজ করছেন। আমার সন্তানদের জন্মের মাসে পদ্মা সেতুর উদ্বোধন করা হবে। আর এটিকে স্মরণীয় করে রাখার জন্যই তাদের এই নাম দেয়া।
এর আগে গত ১৮ জুন নারায়ণগঞ্জ শহরের হেলথ রিসোর্ট হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে সিজারের মাধ্যমে জন্ম নেয় এক ছেলে ও দুই মেয়ে।
এ বিষয়ে চিকিৎসক ডা. বেনজির হক পান্না বলেন, এ্যানি নামে ওই নারী শুরু থেকেই আমার তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন। সম্পূর্ণ সময় নিয়ে এই নবজাতকদের জন্ম হয়েছে। তাদের কোন সমস্যা নেই। নরমাল ডেলিভারি করা যেতো কিন্তু পেসেন্টের তাগিদে সিজার করতে হয়েছে।
একসাথে তিনি সন্তান পেয়ে তারা সকলেই খুশি। পদ্মা সেতুর উদ্বোধনের মাসে একসাথে তিন নবজাতকের জন্ম। এটাকে স্মরণীয় রাখার জন্যই স্বপ্নের পদ্মা সেতুর নামকরণ হিসেবে নবজাতকদের নাম রাখা হয়েছে।

  • Related Posts

    শনিবার কাপ্তাই বাঁধের জলকপাট খুলে ছাড়া হবে পানি, ভাটি অঞ্চলে সতর্কতা

    প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক: দেশের অন্যান্য এলাকার মতো টানা ভারী বর্ষণ এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে রাঙামাটির কাপ্তাই হ্রদে পানি প্রবাহ বেড়ে গেছে। যে কারণে উজান ও…

    রাউজানে যুবদল নেতা হত্যা পাঁচ অস্ত্রধারী শনাক্ত, সবাই বিএনপির সঙ্গে ‘সম্পৃক্ত’

    প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক: চট্টগ্রামের রাউজানে যুবদল নেতা মাকসুদুল হক চৌধুরী মাসুদ হত্যার ঘটনায় পাঁচ অস্ত্রধারীকে শনাক্ত করেছে পুলিশ। পুলিশ অভিযান চালালেও কাউকে আটক করতে পারেনি। গতকাল রোববার রাত ১০টায়…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    এবার রাঙ্গুনিয়ায় গোসল করকে নেমে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

    • By admin
    • September 15, 2026
    • 235 views
    এবার রাঙ্গুনিয়ায় গোসল করকে নেমে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

    রাঙ্গুনিয়ায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

    • By admin
    • September 15, 2026
    • 154 views
    রাঙ্গুনিয়ায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

    রাঙ্গুনিয়া পদুয়া খুরুশিয়ায় কবর খনন নিয়ে বিরোধ, দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় চারজনের বিরুদ্ধে অভিযোগ

    • By admin
    • September 13, 2026
    • 568 views
    রাঙ্গুনিয়া পদুয়া খুরুশিয়ায় কবর খনন নিয়ে বিরোধ, দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় চারজনের বিরুদ্ধে অভিযোগ

    মাদকের বিরুদ্ধে পদুয়া খুরুশিয়ায় কঠোর বার্তা, ওসির নেতৃত্বে মাদকবিরোধী র‌্যালি

    • By admin
    • September 13, 2026
    • 49 views
    মাদকের বিরুদ্ধে পদুয়া খুরুশিয়ায় কঠোর বার্তা, ওসির নেতৃত্বে মাদকবিরোধী র‌্যালি

    মোস্তফা আল জামী মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হামদ-নাত, কেরাত ও গজল প্রতিযোগিতা

    • By admin
    • September 13, 2026
    • 59 views
    মোস্তফা আল জামী মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হামদ-নাত, কেরাত ও গজল প্রতিযোগিতা

    দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসির সঙ্গে আবনায়ে কোদালা ওলামা সংস্থার সৌজন্য সাক্ষাৎ

    • By admin
    • September 12, 2026
    • 51 views
    দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসির সঙ্গে আবনায়ে কোদালা ওলামা সংস্থার সৌজন্য সাক্ষাৎ