জামিয়া পটিয়া মাদরাসার পৃষ্ঠপোষক আল্লামা সুলতান যওক নদভী, মুহতামিম আল্লামা ওবায়দুল্লাহ হামজাহ

দক্ষিণ এশিয়ার অন্যতম দ্বীনি বিদ্যাপীঠ আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়ার পৃষ্ঠপোষক হলেন জামিয়া দারুল মা’আরিফের পরিচালক আল্লামা সুলতান যওক নদভী।

আজ বৃহস্পতিবার (৭জুলাই) জামিয়া পটিয়ার শুরা বৈঠকে এ সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে। এছাড়া সদরে মুহতামিম হিসেবে নির্বাচিত হয়েছেন আল্লামা আমিনুল হক, মুহতামিম মাওলানা ওবায়দুল্লাহ হামযাহ। নায়েবে মুহতামিম মাওলানা আবু তাহের নদভী।

জামিয়া পটিয়ার অফিসিয়াল পেইজের সূত্রে জানা যায়, আল্লামা মুহাম্মদ সুলতান যওক নদভীর সভাপতিত্বে আজকের শুরা অধিবেশেনে উপস্থিত ছিলেন, আল্লামা হাফেজ আহমদুল্লাহ, আল্লামা আমীনুল হক, আল্লামা আবু তাহের নদবী, আল্লামা জসীমুদ্দিন কাসেমি, আল্লামা ফোরকানুল্লাহ খলীল, আল্লামা আব্দুল হক হক্কানী, আল্লামা মুফতি আব্দুল কাদের, আল্লামা এমদাদুল্লাহ নানুপুরী, আল্লামা মুসলিম কক্সবাজার, আল্লামা মুফতি কেফায়তুল্লাহ শফীক, আল্লামা দলীলুর রহমান, আল্লামা আফজলুর রহমান শর্শদী, আল্লামা মাকসুদুর রহমান, মুফতি হাসান মুরাদাবাদি, মাওলানা আমানুল্লাহ। এছাড়াও সৌজন্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- চট্টগ্রাম ১২ আসনের সাংসদ ও মাননীয় সংসদ হুইপ সামশুল হক (এমপি) প্রমুখ।

উপস্থিত সদস্যরা বলেন, যেমনি এই প্রতিষ্ঠানটি আল্লাহর কাছে মাকবূল ও গ্রহণযোগ্য, তেমনি এর রয়েছে আন্তর্জাতিকভাবে সুনাম ও সুখ্যাতি। এই প্রতিষ্ঠানের উন্নতি-অগ্রগতি এবং একে এগিয়ে নেয়ার জন্য আন্তর্জাতিকমানের একজন যোগ্য মুহতামিমের প্রয়োজন। সেই বিবেচনায় আমাদের মরহুম মুহতামিম আল্লামা আব্দুল হালীম বোখারী রহ. আল্লামা ওবায়দুল্লাহ হামযাহ-কে নায়েবে মুহতামিম নিযুক্ত করে যান এবং তাঁর মাধ্যমে দীর্ঘ দুই বছর যাবত জামিয়ার আভ্যন্তরীণ ও বাহ্যিক বিষয়াদির আঞ্জাম দিয়ে যান।

অতএব, আল্লামা ওবায়দুল্লাহ হামযা-কে মুহতামিম হিসেবে দায়িত্ব পালন করবেন। আশা করি, তিনি জামিয়া পটিয়ার গৌরবোজ্জ্বল অতীত সংরক্ষণের পাশাপাশি বর্তমানকে সমৃদ্ধ ও ভবিষ্যৎকে বর্ণিল করার প্রানান্তকর প্রচেষ্টা চালিয়ে যাবেন। তাঁর নিষ্ঠাপূর্ণ সুষ্ঠু পরিচালনায় জামিয়া পটিয়ায় বহুমূখী উন্নয়ন-উন্নতির ধারা অব্যাহত থাকবে। পরিশেষে সভাপতির দুআর মাধ্যমে শোরা অধিবেশন সমাপ্ত হয়।

এর আগে ২১ জুন (মঙ্গলবার) পটিয়া মাদরাসার মহাপরিচালক, আল্লামা শাহ মুফতি আব্দুল হালীম বোখারী ইন্তেকাল করেছেন। পরে মাওলানা ওবায়দুল্লাহ হামযাহকে জামিয়া পটিয়ার ভারপ্রাপ্ত মুহতামিম নিযুক্ত করা হয়।

২৫ জুন (শনিবার) জামিয়ার মজলিসে ইলমি শাইখুল হাদীস মনোনীত করেন আল্লামা মুফতি হাফেজ আহমাদুল্লাহ। জামিয়ার শাইখে সানী আল্লামা মুফতি শামছুদ্দীন জিয়া।

  • Related Posts

    আল্লাহর ঘর নির্মাণে এগিয়ে আসুন—অসম্পূর্ণ হযরত গাউছুল আজম জামে মসজিদের কাজ সম্পন্ন করতে সহযোগিতার আবেদন

    প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক: চট্টগ্রামের দক্ষিণ রাঙ্গুনিয়া পদুয়া নাপিত পুকুরিয়া পশ্চিম পাড়ায় অবস্থিত নির্মাণাধীন হযরত গাউছুল আজম জামে মসজিদের অসম্পূর্ণ নির্মাণকাজ সম্পন্ন করতে দেশ-বিদেশের ধর্মপ্রাণ মুসলমান, প্রবাসী ও বিত্তবান ব্যক্তিদের…

    রাঙ্গুনিয়া সুখবিলাস ইসলামিক মিশনারী সেন্টার বড় মাদরাসার বার্ষিক সভা অনুষ্ঠিত

    প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে সুখবিলাস ইসলামিক মিশনারী সেন্টার বড় মাদরাসার বার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (৩১ অক্টোবর) আয়োজিত এ সভায় বিভিন্ন মাদরাসার…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    দক্ষিণ রাঙ্গুনিয়ার পদুয়ায় বিএনপি নেতার বাড়িতে চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

    • By admin
    • November 9, 2026
    • 209 views
    দক্ষিণ রাঙ্গুনিয়ার পদুয়ায় বিএনপি নেতার বাড়িতে চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

    রাঙ্গুনিয়ায় ৮ম ফ্রি মেডিকেল ক্যাম্প ৬ নভেম্বর

    • By admin
    • November 4, 2026
    • 91 views
    রাঙ্গুনিয়ায় ৮ম ফ্রি মেডিকেল ক্যাম্প ৬ নভেম্বর

    দক্ষিন রাঙ্গুনিয়া থানা জাতীয়তাবাদী সিএনজি অটেরিক্সা শ্রমিকদলের অভিষেক অনুষ্টান সম্পন্ন

    • By admin
    • November 3, 2026
    • 82 views
    দক্ষিন রাঙ্গুনিয়া থানা জাতীয়তাবাদী সিএনজি অটেরিক্সা শ্রমিকদলের অভিষেক অনুষ্টান সম্পন্ন

    আল্লাহর ঘর নির্মাণে এগিয়ে আসুন—অসম্পূর্ণ হযরত গাউছুল আজম জামে মসজিদের কাজ সম্পন্ন করতে সহযোগিতার আবেদন

    • By admin
    • November 1, 2026
    • 88 views
    আল্লাহর ঘর নির্মাণে এগিয়ে আসুন—অসম্পূর্ণ হযরত গাউছুল আজম জামে মসজিদের কাজ সম্পন্ন করতে সহযোগিতার আবেদন

    রাঙ্গুনিয়া সুখবিলাস ইসলামিক মিশনারী সেন্টার বড় মাদরাসার বার্ষিক সভা অনুষ্ঠিত

    • By admin
    • November 1, 2026
    • 80 views
    রাঙ্গুনিয়া সুখবিলাস ইসলামিক মিশনারী সেন্টার বড় মাদরাসার বার্ষিক সভা অনুষ্ঠিত

    রাঙ্গুনিয়ায় একতা ৭১-এর আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত,টাইব্রেকারে ৫-৪ গোলে বড়ছন খোলা জুনিয়র একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন একতা ৭১ ফুটবল একাদশ

    • By admin
    • November 1, 2026
    • 87 views
    রাঙ্গুনিয়ায় একতা ৭১-এর আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত,টাইব্রেকারে ৫-৪ গোলে বড়ছন খোলা জুনিয়র একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন একতা ৭১ ফুটবল একাদশ