মানবাধিকার তথ্য পর্যবেক্ষণ সোসাইটি ( MTPS) এর সেলাই প্রশিক্ষণ কর্মসূচি-২০২৩ এর সমাপনি ক্লাস সম্পন্ন

নিউজ ডেস্ক: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দরিদ্রমুক্ত দেশ গড়ার লক্ষ্যে দুস্থ ও বেকার নারীদের দ্বারপ্রান্তে প্রশিক্ষণের মাধ্যমে নারীর কর্মসংস্থান এবং উদ্যোক্তা সৃষ্টি কর্মসূচির লক্ষে রাঙ্গুনিয়া পদুয়ায় সোসাইটির কার্যালয়ে মানবাধিকার তথ্য পর্যবেক্ষণ সোসাইটি কেন্দ্রীয় কমিটির উদ্যোগে পিপলস টেকনিক্যাল একাডেমির সার্বিক ব্যবস্থাপনায় ৩ মাস ব্যাপী সেলাই প্রশিক্ষণ কর্মসূচি-২০২৩ ২য় ব্যাচের সমাপনি ক্লাস বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এতে মানবাধিকার তথ্য পর্যবেক্ষণ সোসাইটি কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সাংগঠনিক সচিব লায়ন মো. ইদ্রিছের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পদুয়া ইউনিয়ন পরিষদের মহিলা প্যানেল চেয়ারম্যান শামিমাহ আকতার,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানবাধিকার তথ্য পর্যবেক্ষণ সোসাইটি রাঙ্গুনিয়া উপজেলার সাংগঠনিক সম্পাদক মো. ইসমাইল,পদুয়া ইউনিয়ন মানবাধিকার তথ্য পর্যবেক্ষণ সোসাইটির সভাপতি মো. লোকমান,প্রবাসী মো. নুরুল আজিম, মো. জকরিয়া, শিশু ও মহিলা বিষয়ক সম্পাদিকা হালিমা বেগম,মহিলা মানবাধিকার নেত্রী রানু আকতার,সংখ্যালঘু বিষয়ক সম্পাদিকা সুলেখা দাশ ও সেলাই প্রশিক্ষিকা নুর বেগম প্রমুখ।

অতিথিদের বক্তব্য প্রদানকালে তারা বলেন, বর্তমান সরকার নারী বান্ধব সরকার। তিনি নারীদের সম্মানকে এক উচ্চ মর্যাদায় নিয়ে নারীদের জন্য বিশেষ সুযোগ সুবিধা প্রদান করে যাচ্ছেন। তাই ফ্রি সেলাই প্রশিক্ষণসহ নানান কাজে নারীদের আরো সম্পৃক্ত হয়ে আত্মনির্ভরশীল হয়ে গড়ে উঠার আহ্বান জানান।

বক্তারা আরো বলেন মানবাধিকার তথ্য পর্যবেক্ষণ সোসাইটি দীর্ঘদিন যাবৎ সেলাই প্রশিক্ষণ ও বিভিন্ন মানবসেবার মাধ্যমে নারীদের স্বাবলম্বী করতে সক্ষম হয়েছে এটি একটি প্রশংসনীয় উদ্যোগ।

এসময় সেলাই প্রশিক্ষণে অংশ গ্রহনকারী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন এবং উপস্থিত অতিথিদের সেলাই ট্রেনিংএ শেখা আইটেমগুলো প্রদর্শন করেন।

  • Related Posts

    এবার রাঙ্গুনিয়ায় গোসল করকে নেমে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

    প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক:চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে রবিন (১৬) নামে এক স্কুলশিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে রাঙ্গুনিয়া থানা সদরের সৈয়দবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।…

    রাঙ্গুনিয়ায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

    প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অটোরিকশাযোগে বাড়ি ফেরার পথে ছিটকে পড়ে রুবেল নামে তিন বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) আনুমানিক বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    এবার রাঙ্গুনিয়ায় গোসল করকে নেমে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

    • By admin
    • September 15, 2026
    • 235 views
    এবার রাঙ্গুনিয়ায় গোসল করকে নেমে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

    রাঙ্গুনিয়ায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

    • By admin
    • September 15, 2026
    • 154 views
    রাঙ্গুনিয়ায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

    রাঙ্গুনিয়া পদুয়া খুরুশিয়ায় কবর খনন নিয়ে বিরোধ, দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় চারজনের বিরুদ্ধে অভিযোগ

    • By admin
    • September 13, 2026
    • 568 views
    রাঙ্গুনিয়া পদুয়া খুরুশিয়ায় কবর খনন নিয়ে বিরোধ, দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় চারজনের বিরুদ্ধে অভিযোগ

    মাদকের বিরুদ্ধে পদুয়া খুরুশিয়ায় কঠোর বার্তা, ওসির নেতৃত্বে মাদকবিরোধী র‌্যালি

    • By admin
    • September 13, 2026
    • 49 views
    মাদকের বিরুদ্ধে পদুয়া খুরুশিয়ায় কঠোর বার্তা, ওসির নেতৃত্বে মাদকবিরোধী র‌্যালি

    মোস্তফা আল জামী মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হামদ-নাত, কেরাত ও গজল প্রতিযোগিতা

    • By admin
    • September 13, 2026
    • 59 views
    মোস্তফা আল জামী মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হামদ-নাত, কেরাত ও গজল প্রতিযোগিতা

    দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসির সঙ্গে আবনায়ে কোদালা ওলামা সংস্থার সৌজন্য সাক্ষাৎ

    • By admin
    • September 12, 2026
    • 51 views
    দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসির সঙ্গে আবনায়ে কোদালা ওলামা সংস্থার সৌজন্য সাক্ষাৎ