রাঙ্গুনিয়া ইছাখালী ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘ’র্ষে নি’হত ১আহত ৩

নিউজ ডেস্ক: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক অটোরিকশা চালক নিহত হয়েছেন।
এই ঘটনায় ওই অটোরিকশার তিন যাত্রী গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২১ মার্চ) সকাল ৯টার দিকে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের রাঙ্গুনিয়ার ইছাখালী আপন ক্লাবের সামনে এই ঘটনা ঘটে।

নিহত অটোরিকশা চালকের নাম মোহাম্মদ আবদুল হান্নান (৩৪)। তিনি চন্দ্রঘোনা বনগ্রাম এলাকার আবদুল মান্নানের ছেলে। আহতরা হলেন রাউজানের পাহাড়তলী শেখ পাড়া এলাকার তাজ উদ্দিন আহমেদ (৪০), সোস্যাল ইসলামি ব্যাংক ধামাইরহাট উপ-শাখার সোস্যাল অফিসার মোফাচ্ছের হোসেন চৌধুরী রায়হান (৩০) এবং চট্টগ্রামের অক্সিজেন এলাকার মো. মিনার (৩২)। এরমধ্যে মিনারের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।
স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ট্রাকটি মরিয়মনগর মাছ বাজারে ড্রামে করে মাছ সরবরাহ করে চট্টগ্রাম শহরের দিকে যাচ্ছিলো। অন্যদিকে সিএনজি অটোরিকশাটি বিপরীত দিক থেকে যাত্রী নিয়ে রোয়াজারহাটের দিকে আসছিলো। গাড়ি দুটি ইছাখালী আপন ক্লাবের সামনে এলে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুমড়েমুচড়ে গেছে সিএনজি অটোরিকশাটি।
অটোরিকশায় থাকা চালকসহ তিন যাত্রী গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে চট্টগ্রাম মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক চালক হান্নানকে মৃত ঘোষণা করেন। বাকীরা চিকিৎসাধীন রয়েছেন। এরমধ্যে গুরুতর আহত মিনারের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল নেয়া হচ্ছে বলে জানান প্রত্যক্ষদর্শী ইছাখালী জাকিরাবাদ এলাকার মো. মহিউদ্দিন।
রাঙ্গুনিয়া থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী জানান, দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। ঘাতক ট্রাক ড্রাইভারকে পাওয়া যায়নি। এই ঘটনায় সড়ক দুর্ঘটনা আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান।

  • Related Posts

    এবার রাঙ্গুনিয়ায় গোসল করকে নেমে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

    প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক:চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে রবিন (১৬) নামে এক স্কুলশিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে রাঙ্গুনিয়া থানা সদরের সৈয়দবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।…

    রাঙ্গুনিয়ায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

    প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অটোরিকশাযোগে বাড়ি ফেরার পথে ছিটকে পড়ে রুবেল নামে তিন বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) আনুমানিক বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    এবার রাঙ্গুনিয়ায় গোসল করকে নেমে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

    • By admin
    • September 15, 2026
    • 235 views
    এবার রাঙ্গুনিয়ায় গোসল করকে নেমে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

    রাঙ্গুনিয়ায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

    • By admin
    • September 15, 2026
    • 154 views
    রাঙ্গুনিয়ায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

    রাঙ্গুনিয়া পদুয়া খুরুশিয়ায় কবর খনন নিয়ে বিরোধ, দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় চারজনের বিরুদ্ধে অভিযোগ

    • By admin
    • September 13, 2026
    • 568 views
    রাঙ্গুনিয়া পদুয়া খুরুশিয়ায় কবর খনন নিয়ে বিরোধ, দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় চারজনের বিরুদ্ধে অভিযোগ

    মাদকের বিরুদ্ধে পদুয়া খুরুশিয়ায় কঠোর বার্তা, ওসির নেতৃত্বে মাদকবিরোধী র‌্যালি

    • By admin
    • September 13, 2026
    • 49 views
    মাদকের বিরুদ্ধে পদুয়া খুরুশিয়ায় কঠোর বার্তা, ওসির নেতৃত্বে মাদকবিরোধী র‌্যালি

    মোস্তফা আল জামী মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হামদ-নাত, কেরাত ও গজল প্রতিযোগিতা

    • By admin
    • September 13, 2026
    • 59 views
    মোস্তফা আল জামী মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হামদ-নাত, কেরাত ও গজল প্রতিযোগিতা

    দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসির সঙ্গে আবনায়ে কোদালা ওলামা সংস্থার সৌজন্য সাক্ষাৎ

    • By admin
    • September 12, 2026
    • 51 views
    দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসির সঙ্গে আবনায়ে কোদালা ওলামা সংস্থার সৌজন্য সাক্ষাৎ