রাজস্থলীতে স্কুলছাত্রী অপহরণের অভিযোগে ৪ যুবক গ্রেপ্তার

নিউজ ডেস্ক:মিন্টু কান্তি নাথ রাজস্থলী উপজেলা প্রতিনিধি:
রাঙামাটির রাজস্থলী উপজেলায় এক স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগে চার যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এ ঘটনায় উদ্ধার করা হয়েছে ওই ছাত্রীকেও। শনিবার (২৩ মার্চ) রাতে ওই ছাত্রীকে এলাকাবাসী উদ্ধারের পর অপহরণকারীদের গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার আসামিরা হল- রাজস্থলী থানার ৩ নম্বর বাঙ্গালহালিয়া ইউনিয়নের ইসলামপুর এলাকার মো. আব্দুছ ছাত্তারের ছেলে মো. জীবন (১৯), সাতক্ষীরার সদর থানার মাগুরা এলাকার মো. জহুর আলী গাজীর ছেলে মো. সাইফুল ইসলাম জনি (২৪), রাজস্থলী থানার ৩ নম্বর বাঙ্গালহালিয়া ইউনিয়নের ইসলামপুর এলাকার আব্দুর রশিদের ছেলে মো. ইসমাঈল হোসেন (১৯) ও মো. আবদুল্লাহর ছেলে সালমান গাজী (১৯)।

গ্রেপ্তারের পর রোববার সকালে আসামিদের রাঙামাটির চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাজস্থলী উপজেলার ইসলামপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের এক ছাত্রীকে জীবন নামের এক প্রতিবেশী যুবক স্কুলে যাওয়া-আসার পথে প্রায়শই উত্যক্ত করত। এক পর্যায়ে তাকে প্রেমের প্রস্তাবও দেয় ওই যুবক। বিষয়টি ওই শিক্ষার্থী তার পরিবারকে জানায়। পরিবারের সদস্যরা প্রাথমিকভাবে ওই যুবককে সতর্ক করেন। এতে ক্ষিপ্ত হয়ে শিক্ষার্থীকে উল্টো হুমকি দিতে থাকে জীবন।

শনিবার বিকেল ৩টায় স্কুক শিক্ষার্থী বাড়ি থেকে বের হলে তাকে অপহরণ করে এবং সন্ধ্যা পেরিয়ে গেলেও সে বাড়ি না ফেরায় খোঁজাখুঁজি শুরু করে পরিবার। পরে রাত পৌনে ১০টায় এলাকাবাসী স্কুলের পেছনে অপহরণকারীদের কাছ থেকে মেয়েটিকে উদ্ধার করে। খবর পেয়ে শিক্ষার্থীর পরিবার গিয়ে মেয়ের মুখ থেকে ঘটনার সবকিছু শুনে পুলিশকে খবর দেয় এবং পরে পুলিশ চার যুবক গ্রেপ্তার করে।

রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন জানান, চার যুবককে গ্রেপ্তারের পর রাজস্থলী থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করা হয়েছে। আসামিদের রোববার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।

  • Related Posts

    ডেঙ্গু প্রতিরোধে পদুয়া রাজারহাটে সচেতনতামূলক কার্যক্রম সম্পন্ন

    প্রিন্ট নিউজ ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে রাঙ্গুনিয়ার পদুয়া রাজারহাট বাজারে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) সকালে রাঙ্গুনিয়া-৭ আসনের সংসদ সদস্য হুমাম কাদের…

    এবার রাঙ্গুনিয়ায় গোসল করকে নেমে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

    প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক:চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে রবিন (১৬) নামে এক স্কুলশিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে রাঙ্গুনিয়া থানা সদরের সৈয়দবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    রাঙ্গুনিয়ায় ৮ম ফ্রি মেডিকেল ক্যাম্প ৬ নভেম্বর

    • By admin
    • November 4, 2026
    • 59 views
    রাঙ্গুনিয়ায় ৮ম ফ্রি মেডিকেল ক্যাম্প ৬ নভেম্বর

    দক্ষিন রাঙ্গুনিয়া থানা জাতীয়তাবাদী সিএনজি অটেরিক্সা শ্রমিকদলের অভিষেক অনুষ্টান সম্পন্ন

    • By admin
    • November 3, 2026
    • 63 views
    দক্ষিন রাঙ্গুনিয়া থানা জাতীয়তাবাদী সিএনজি অটেরিক্সা শ্রমিকদলের অভিষেক অনুষ্টান সম্পন্ন

    আল্লাহর ঘর নির্মাণে এগিয়ে আসুন—অসম্পূর্ণ হযরত গাউছুল আজম জামে মসজিদের কাজ সম্পন্ন করতে সহযোগিতার আবেদন

    • By admin
    • November 1, 2026
    • 78 views
    আল্লাহর ঘর নির্মাণে এগিয়ে আসুন—অসম্পূর্ণ হযরত গাউছুল আজম জামে মসজিদের কাজ সম্পন্ন করতে সহযোগিতার আবেদন

    রাঙ্গুনিয়া সুখবিলাস ইসলামিক মিশনারী সেন্টার বড় মাদরাসার বার্ষিক সভা অনুষ্ঠিত

    • By admin
    • November 1, 2026
    • 70 views
    রাঙ্গুনিয়া সুখবিলাস ইসলামিক মিশনারী সেন্টার বড় মাদরাসার বার্ষিক সভা অনুষ্ঠিত

    রাঙ্গুনিয়ায় একতা ৭১-এর আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত,টাইব্রেকারে ৫-৪ গোলে বড়ছন খোলা জুনিয়র একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন একতা ৭১ ফুটবল একাদশ

    • By admin
    • November 1, 2026
    • 83 views
    রাঙ্গুনিয়ায় একতা ৭১-এর আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত,টাইব্রেকারে ৫-৪ গোলে বড়ছন খোলা জুনিয়র একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন একতা ৭১ ফুটবল একাদশ

    রাঙ্গুনিয়ায় ঐতিহ্যবাহী সৈয়দবাড়ী কেন্দ্রীয় ধর্মচক্র বিহারে দানোত্তম কঠিন চীবর দানোৎসব ও সংবর্ধনা সভা সম্পন্ন

    • By admin
    • October 29, 2026
    • 84 views
    রাঙ্গুনিয়ায় ঐতিহ্যবাহী সৈয়দবাড়ী কেন্দ্রীয় ধর্মচক্র বিহারে দানোত্তম কঠিন চীবর দানোৎসব ও সংবর্ধনা সভা সম্পন্ন