হাটহাজারীর ইডেন নূর ইংলিশ স্কুলে বীর মুক্তিযোদ্ধা সংবর্ধনা অনুষ্ঠান, দোয়া ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিউজ৷ ডেস্ক: চট্টগ্রামের হাটহাজারী উপজেলার শিকারপুর ইউনিয়নের হাজী নিয়ামত আলী সড়কে অবস্থিত ইডেন নূর ইংলিশ স্কুলে মুক্তিযোদ্ধাদের সম্মাননা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৬ মার্চ) বিকালে ইডেন নূর ইংলিশ স্কুলের প্রতিষ্ঠাতা ও পরিচালক খালেদ মাহমুদের সভাপতিত্বে স্কুল প্রাঙ্গণে মুক্তিযোদ্ধাদের সম্মাননা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এসময় সংবর্ধিত অতিথির বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা স্বজন কুমার তালুকদার, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম চিশতি, বীর মুক্তিযোদ্ধা আবু জাফর চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা খাইরুল বশর মুন্সি, বীর মুক্তিযোদ্ধা আবুল কদর, বীর মুক্তিযোদ্ধা জসিম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আবু জাফর, বীর মুক্তিযোদ্ধা শেখ মোহাম্মদ ইসহাক, বীর মুক্তিযোদ্ধা শাহ আলম, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল আলম।

বিশেষ অতিথি ছিলেন পরিবর্তনের নায়ক বাংলাদেশ আওয়ামী লীগ ত্রান ও সমাজকল্যাণ উপ-কমিটির সদস্য আলহাজ্ব এরশাদ মাহমুদ, হাটহাজারী উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম রাশেদুল আলম, উত্তরজেলা আওয়ামী লীগ নেতা মো. শাহজাহান সিকদারসহ রাঙ্গুনিয়ার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও রাজনৈতিক নেতৃবৃন্দ। শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন রাঙ্গুনিয়া কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান ড. আবদুল মাবুদ।

এদিকে অনুষ্ঠান ঘিরে দুপুরের পর থেকেই নেতাকর্মী ও সুধীজনরা আসতে থাকেন। বিকাল হতেই অনুষ্ঠান প্রাঙ্গন কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে।
এসময় সংবর্ধিত বীর মুক্তিযোদ্ধাগণের যুদ্ধ দিনের বীরত্বগাথা কাহিনী শুনে উপস্থিত সকলে মুগ্ধ হয়েছেন। শেষে সংবর্ধিত বীর মুক্তিযোদ্ধাগণের মাঝে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। এসময় বক্তব্যে সকলের প্রতি কৃতজ্ঞতা জানান অনুষ্ঠানের আয়োজক খালেদ মাহমুদ।

  • Related Posts

    এবার রাঙ্গুনিয়ায় গোসল করকে নেমে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

    প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক:চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে রবিন (১৬) নামে এক স্কুলশিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে রাঙ্গুনিয়া থানা সদরের সৈয়দবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।…

    রাঙ্গুনিয়ায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

    প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অটোরিকশাযোগে বাড়ি ফেরার পথে ছিটকে পড়ে রুবেল নামে তিন বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) আনুমানিক বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    এবার রাঙ্গুনিয়ায় গোসল করকে নেমে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

    • By admin
    • September 15, 2026
    • 235 views
    এবার রাঙ্গুনিয়ায় গোসল করকে নেমে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

    রাঙ্গুনিয়ায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

    • By admin
    • September 15, 2026
    • 154 views
    রাঙ্গুনিয়ায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

    রাঙ্গুনিয়া পদুয়া খুরুশিয়ায় কবর খনন নিয়ে বিরোধ, দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় চারজনের বিরুদ্ধে অভিযোগ

    • By admin
    • September 13, 2026
    • 568 views
    রাঙ্গুনিয়া পদুয়া খুরুশিয়ায় কবর খনন নিয়ে বিরোধ, দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় চারজনের বিরুদ্ধে অভিযোগ

    মাদকের বিরুদ্ধে পদুয়া খুরুশিয়ায় কঠোর বার্তা, ওসির নেতৃত্বে মাদকবিরোধী র‌্যালি

    • By admin
    • September 13, 2026
    • 49 views
    মাদকের বিরুদ্ধে পদুয়া খুরুশিয়ায় কঠোর বার্তা, ওসির নেতৃত্বে মাদকবিরোধী র‌্যালি

    মোস্তফা আল জামী মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হামদ-নাত, কেরাত ও গজল প্রতিযোগিতা

    • By admin
    • September 13, 2026
    • 59 views
    মোস্তফা আল জামী মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হামদ-নাত, কেরাত ও গজল প্রতিযোগিতা

    দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসির সঙ্গে আবনায়ে কোদালা ওলামা সংস্থার সৌজন্য সাক্ষাৎ

    • By admin
    • September 12, 2026
    • 50 views
    দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসির সঙ্গে আবনায়ে কোদালা ওলামা সংস্থার সৌজন্য সাক্ষাৎ