ন্যাশনাল ব্যাংকের পরিচালক এরশাদ মাহমুদের জন্মদিনে ফুলেল শুভেচ্ছা বিনিময়

[et_pb_section admin_label=”section”]
[et_pb_row admin_label=”row”]
[et_pb_column type=”4_4″][et_pb_text admin_label=”Text”]

মো: ইদ্রিছ :- বাংলাদেশ আওয়ামী লীগের ত্রান ও সমাজ কল্যান বিষয়ক উপ- কমিটির সদস্য,রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামীলীগের প্রভাবশালী সদস্য ও সুখবিলাস ফিশারিজ এন্ড প্ল্যানটেশনের চেয়ারম্যান ও ন্যাশনাল ব্যাংকের পরিচালক পরিবর্তনের নায়ক সফল মৎস্য খামারী এরশাদ মাহমুদের জন্মদিনে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দরা।

রবিবার (১৬ জুন) দিনব্যাপি জন্মদিন উপলক্ষে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, বিভিন্ন সামাজিক সংগঠন ও ব্যবসায়ী সংগঠনের নেতারা সকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা জানাতে থাকেন। তাদের অফুরন্ত ভালবাসায় সিক্ত হন তিনি।


রাতে সুখবিলাস ফিশারিজ এন্ড প্ল্যানটেশনের কার্যালয়ে জন্মদিন উপলক্ষে পদুয়া ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ,ছাত্রলীগ,ব্যবসায়ী ও সামাজিক সংগঠনের উদ্যোগে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে জন্মদিন উদযাপন করা হয়।
এসময় পদুয়া ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক বদিউজ্জামান বদি,ছাবের মাষ্টার,অন্জন মাষ্টার,মো: সেলিম উদ্দিন, ইসমাইল হোসেন টিটু,ইমাম উদ্দিন,পরিতোষ দে,সুখবিলাস ফিশারীজ এন্ড প্ল্যান্টেশনের ম্যানেজার টিটু কুমার বড়ুয়া, যুবলীগ,ছাত্রলীগ,ব্যবসায়ী ও সামাজিক সংগঠনের নেতারাসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নেতাকর্মীদের ভালবাসায় আজকের দিনটি উপভোগ করছেন তিনি। এরশাদ মাহমুদের জন্মদিন উপলক্ষে তার দীর্ঘায়ু কামনায় রাঙ্গুনিয়ার বেশকিছু মসজিদ ও মাদ্রাসায় দোয়া মোনাজাতের আয়োজন করা হয়েছে।
১৯৬৪ সালের এই দিনে এরশাদ মাহমুদ চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার দুর্গম পদুয়া ইউনিয়নের সুখবিলাস গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের জন্মগ্রহণ করেন। বাবা এবং মা দুজনই চট্টগ্রাম আদালতের আইনজীবী। শহরেই নিজেদের বাড়ি। জন্ম থেকে শহরে বড় হওয়া এবং পড়ালেখা। গ্রামে মাঝে মধ্যে বেড়াতে গেলেও কখনো কয়েক দিনের বেশি থাকা হতো না।
বিলুপ্ত প্রজাতি গয়াল পালন, মৎস, কৃষি বিপ্লব ও সমাজ পরিবর্তনের একজন সফল মানুষ হিসেবে স্বীকৃতি পেয়েছেন তিনি। সমগ্র চট্টগ্রামে মৎস্য চাষাবাদে তিনি মডেল খামারি। পেয়েছেন প্রধানমন্ত্রীর পুরস্কার। নিজের বাড়ির পুকুর থেকে যে মাছ চাষের সূচনা করেছিলেন এরশাদ মাহমুদ, তার এখন মৎস্য খামারের সংখ্যা ৫৬টি। শুধু মাছের খামারই নয়, এরশাদ মাহমুদের কৃষিভিত্তিক অন্যান্য প্রকল্পের মধ্যে রয়েছে বিলুপ্তপ্রায় প্রাণী গয়াল প্রজনন কেন্দ্র, বায়োগ্যাস প্লান্ট, আম বাগান, লিচু বাগান, কলাবাগান, আগর বাগান, বণ্যপ্রাণীর অভয়ারণ্য।
এরশাদ মাহমুদের এই সমন্বিত প্রকল্পের নাম ‘সুখবিলাস ফিশারিজ এন্ড প্লান্টেশন’। তার এমন সাফল্যের গল্প যেন স্বপ্নকে হার মানায়। ছাত্রজীবন থেকেই রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। এলাকার সমাজ সেবায় সর্বদা তিনি নিজেকে নিয়োজিত রাখেন।

[/et_pb_text][/et_pb_column]
[/et_pb_row]
[/et_pb_section]

  • Related Posts

    এবার রাঙ্গুনিয়ায় গোসল করকে নেমে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

    প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক:চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে রবিন (১৬) নামে এক স্কুলশিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে রাঙ্গুনিয়া থানা সদরের সৈয়দবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।…

    রাঙ্গুনিয়ায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

    প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অটোরিকশাযোগে বাড়ি ফেরার পথে ছিটকে পড়ে রুবেল নামে তিন বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) আনুমানিক বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    এবার রাঙ্গুনিয়ায় গোসল করকে নেমে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

    • By admin
    • September 15, 2026
    • 235 views
    এবার রাঙ্গুনিয়ায় গোসল করকে নেমে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

    রাঙ্গুনিয়ায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

    • By admin
    • September 15, 2026
    • 154 views
    রাঙ্গুনিয়ায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

    রাঙ্গুনিয়া পদুয়া খুরুশিয়ায় কবর খনন নিয়ে বিরোধ, দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় চারজনের বিরুদ্ধে অভিযোগ

    • By admin
    • September 13, 2026
    • 568 views
    রাঙ্গুনিয়া পদুয়া খুরুশিয়ায় কবর খনন নিয়ে বিরোধ, দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় চারজনের বিরুদ্ধে অভিযোগ

    মাদকের বিরুদ্ধে পদুয়া খুরুশিয়ায় কঠোর বার্তা, ওসির নেতৃত্বে মাদকবিরোধী র‌্যালি

    • By admin
    • September 13, 2026
    • 49 views
    মাদকের বিরুদ্ধে পদুয়া খুরুশিয়ায় কঠোর বার্তা, ওসির নেতৃত্বে মাদকবিরোধী র‌্যালি

    মোস্তফা আল জামী মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হামদ-নাত, কেরাত ও গজল প্রতিযোগিতা

    • By admin
    • September 13, 2026
    • 59 views
    মোস্তফা আল জামী মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হামদ-নাত, কেরাত ও গজল প্রতিযোগিতা

    দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসির সঙ্গে আবনায়ে কোদালা ওলামা সংস্থার সৌজন্য সাক্ষাৎ

    • By admin
    • September 12, 2026
    • 51 views
    দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসির সঙ্গে আবনায়ে কোদালা ওলামা সংস্থার সৌজন্য সাক্ষাৎ